Best Mileage Hybrid Cars: ১ লিটার পেট্রলে ২৮.৬৫ কিমি! এই হাইব্রিড গাড়িগুলি বাঁচাবে আপনার জ্বালানির খরচ, দাম শুরু মাত্র ১০,৪৯,৯০০ টাকা থেকে

Best Mileage Hybrid Cars: ১ লিটার পেট্রলে ২৮.৬৫ কিমি! এই হাইব্রিড গাড়িগুলি বাঁচাবে আপনার জ্বালানির খরচ, দাম শুরু মাত্র ১০,৪৯,৯০০ টাকা থেকে

পারফরম্যান্সের জন্য এতে রয়েছে ১.৫ লিটারের স্ট্রং হাইব্রিড পেট্রল ইঞ্জিন, যা e-CVT অটোমেটিক ট্রান্সমিশনের সঙ্গে আসে। এই হাইব্রিড সেটআপে প্রায় ২৮.৬৫ কিমি/লিটার মাইলেজ পাওয়া যায়। নিরাপত্তার জন্য রয়েছে ৬টি এয়ারব্যাগ, ABS, EBD, ESP, TPMS, ৩৬০ ডিগ্রি ক্যামেরা এবং লেভেল-২ ADAS। Victoris-এর স্ট্রং হাইব্রিড ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম ১৬.৩৮ লাখ টাকা থেকে শুরু হয়ে ১৯.৯৯ লাখ টাকা পর্যন্ত। স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের দাম শুরু ১০,৪৯,৯০০ টাকা।

Maruti Suzuki Victoris: Maruti Suzuki Victoris একটি আধুনিক ও আকর্ষণীয় SUV। এর এক্সটেরিয়র ডিজাইন বেশ বোল্ড, সঙ্গে রয়েছে স্লিক LED হেডল্যাম্প এবং অ্যারোডাইনামিক বডি লাইন। কেবিনে অল-ব্ল্যাক থিম, প্রিমিয়াম ইন্টেরিয়র এবং আরামদায়ক সিট রয়েছে। এছাড়া ১০.২৫ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ডিজিটাল ক্লাস্টার, ভেন্টিলেটেড সিট, প্যানোরামিক সানরুফ, ওয়্যারলেস চার্জার এবং অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোলের মতো আধুনিক ফিচারও রয়েছে।

পারফরম্যান্সের জন্য এতে রয়েছে ১.৫ লিটারের স্ট্রং হাইব্রিড পেট্রল ইঞ্জিন, যা e-CVT অটোমেটিক ট্রান্সমিশনের সঙ্গে আসে। এই হাইব্রিড সেটআপে প্রায় ২৮.৬৫ কিমি/লিটার মাইলেজ পাওয়া যায়। নিরাপত্তার জন্য রয়েছে ৬টি এয়ারব্যাগ, ABS, EBD, ESP, TPMS, ৩৬০ ডিগ্রি ক্যামেরা এবং লেভেল-২ ADAS। Victoris-এর স্ট্রং হাইব্রিড ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম ১৬.৩৮ লাখ টাকা থেকে শুরু হয়ে ১৯.৯৯ লাখ টাকা পর্যন্ত। স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের দাম শুরু ১০,৪৯,৯০০ টাকা।

Maruti Suzuki Grand Vitara: Maruti Suzuki Grand Vitara প্রিমিয়াম সেগমেন্টের জনপ্রিয় মিড-সাইজ SUV। বড় ক্রোম গ্রিল, শার্প LED DRL এবং বোল্ড ডিজাইন এটিকে আলাদা করে তোলে। ভিতরে রয়েছে ডুয়াল-টোন থিম, লেদারেট ফিনিশ এবং প্রিমিয়াম কেবিন। ফিচারের মধ্যে রয়েছে ৯ ইঞ্চির টাচস্ক্রিন, Head-Up Display (HUD), প্যানোরামিক সানরুফ, অ্যাম্বিয়েন্ট লাইটিং, ওয়্যারলেস ফোন চার্জিং এবং কানেক্টেড কার প্রযুক্তি।

স্ট্রং হাইব্রিড ভ্যারিয়েন্টে রয়েছে ১.৫ লিটারের Intelligent Electric Hybrid ইঞ্জিন, যা e-CVT গিয়ারবক্সের সঙ্গে যুক্ত। এটি ২৭.৯৭ কিমি/লিটার পর্যন্ত মাইলেজ দেয়। নিরাপত্তার জন্য রয়েছে ৬টি এয়ারব্যাগ, ESP, Hill Hold Assist, ডিস্ক ব্রেক এবং TPMS। স্ট্রং হাইব্রিড ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম শুরু ১৮.৪৩ লাখ টাকা।

Toyota Urban Cruiser Hyryder: Toyota Urban Cruiser Hyryder তার স্পোর্টি এবং প্রিমিয়াম ডিজাইনের জন্য পরিচিত। সামনে রয়েছে ক্রোম গার্নিশ, ক্রিস্টাল অ্যাক্রিলিক গ্রিল এবং স্লিক LED হেডল্যাম্প। কেবিনে ডুয়াল-টোন লেদার ফিনিশ এবং প্রশস্ত বসার জায়গা রয়েছে। ফিচারের মধ্যে রয়েছে ৯ ইঞ্চির ইনফোটেনমেন্ট স্ক্রিন, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, ড্রাইভ মোড, প্যাডল শিফটার, প্যানোরামিক সানরুফ এবং Suzuki-Toyota Connected Car Technology।

এতে রয়েছে ১.৫ লিটারের TNGA ৩-সিলিন্ডার স্ট্রং হাইব্রিড পেট্রল ইঞ্জিন, যা ইলেকট্রিক মোটরের সঙ্গে কাজ করে। e-CVT গিয়ারবক্স-সহ এই গাড়ির মাইলেজ ২৭.৯৭ কিমি/লিটার। নিরাপত্তার জন্য রয়েছে ৬টি এয়ারব্যাগ, অল-হুইল ডিস্ক ব্রেক, Vehicle Stability Control, Hill Assist এবং ৩৬০ ডিগ্রি ভিউ ক্যামেরা। এক্স-শোরুম দাম ১৬.৬৬ লাখ টাকা থেকে ১৯.৯৯ লাখ টাকা পর্যন্ত।

Honda City e:HEV : Honda City e:HEV একটি প্রিমিয়াম ও এলিগ্যান্ট সেডান। এর অ্যারোডাইনামিক ও স্পোর্টি ডিজাইনের সঙ্গে রয়েছে ফুল LED হেডল্যাম্প, রিয়ার স্পয়লার এবং শার্প বডি কাট। কেবিনে রয়েছে টু-টোন আইভরি ও ব্ল্যাক থিম, আরামদায়ক লেদার সিট, ৮ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ৭ ইঞ্চির ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, ইলেকট্রিক সানরুফ, অটো-ডিমিং IRVM এবং Honda Connected Car ফিচার।

এই গাড়িতে রয়েছে ১.৫ লিটারের Atkinson-Cycle i-VTEC পেট্রল ইঞ্জিন এবং ডুয়াল ইলেকট্রিক মোটর। e-CVT ট্রান্সমিশনের সঙ্গে এটি ২৭.১৩ কিমি/লিটার মাইলেজ দেয়। নিরাপত্তার জন্য রয়েছে Honda Sensing (ADAS), ৬টি এয়ারব্যাগ, Lane Watch Camera, ABS, EBD এবং Electronic Parking Brake। Honda City e:HEV-এর এক্স-শোরুম দাম ১৯.০০ লাখ টাকা থেকে শুরু হয়ে ২০.৫৫ লাখ টাকা পর্যন্ত।

(Feed Source: news18.com)