Orthopaedic Tips on Heel Pain: ঠান্ডা না গরম-কোন সেঁক দিলে সারবে গোড়ালির তীব্র ব্যথা? কীরকম জুতো পরলে যন্ত্রণায় কঁকিয়ে জল আসবে না চোখে? জানুন অর্থোপেডিকের মত

Orthopaedic Tips on Heel Pain: ঠান্ডা না গরম-কোন সেঁক দিলে সারবে গোড়ালির তীব্র ব্যথা? কীরকম জুতো পরলে যন্ত্রণায় কঁকিয়ে জল আসবে না চোখে? জানুন অর্থোপেডিকের মত

 

ওজন বেড়ে যাওয়া, বয়স হওয়া, হঠাৎ ব্যায়াম শুরু করা, গোড়ালিতে আঘাত, একদমই শারীরিক কসরত না করার মতো কারণগুলি ঝুঁকি বাড়িয়ে তোলে গোড়ালিতে ব্যথা হওয়ার৷ এর থেকে মুক্তি পেতে সবার আগে সঠিক জুতো পরুন৷ পয়েন্টেড হিল নয়, আবার সম্পূর্ণ ফ্ল্যাটও নয়-এরকম জুতো পরুন৷ গোড়ালিতে যেন বাড়তি প্যাডিং বা কুশনিং থাকে৷ জুতোয় আর্চ থাকতে হবে৷ (AI Image)

শরীরের আর কোথাও কোনও ব্যথা নেই৷ কিন্তু গোড়ালি ফেলতে গেলেই যন্ত্রণায় কঁকিয়ে উঠতে হচ্ছে৷ এই সমস্যা এখন শহুরে জীবনের সঙ্গী৷ গোড়ালিতে ব্যথা নিয়ে জেরবার নারী পুরুষ নির্বিশেষে বিভিন্ন বয়সি মানুষ৷ কোন কোন কারণে এই ব্যথা হয়, এর সমাধান বা চিকিৎসাই বা কী, সে বিষয়ে আমরা কথা বলেছিলাম টেকনো ডামা হাসপাতালের অর্থোপেডিক সার্জেন গৌতম গুপ্তার সঙ্গে৷ চলুন, জেনে নিই কী বলছেন ডাক্তারবাবু৷ (

মূলত গোড়ালি থেকে পায়ের পাতার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়া ব্যথাকেই আমরা হিল পেন-এর গোত্রে ফেলতে পারি৷ একাধিক কারণে এই সমস্যা হতে পারে৷ সবথেকে প্রচলিত কারণ হল ভুলভাল জুতো ব্যবহার৷ হতে পারে পরে পরে আপনার জুতো ক্ষয়ে গিয়েছে৷ বা জুতোয় প্রয়োজনীয় আর্চ নেই, গোড়ালিতে কুশন নেই-এরকম অস্বাস্থ্যকর জুতো দীর্ঘ দিন পরলে গোড়ালিতে ব্যথা হতে পারে৷

অতিরিক্ত ওজন, দীর্ঘক্ষণ শক্ত জায়গায় দাঁড়িয়ে থাকা এবং গেঁটেবাত বা ইউরিক অ্যাসিড জমা হওয়ার মতো কারণে গোড়ালিতে ব্যথা হতে পারে৷ পা হঠাৎ ঘুরে গেলে বা লিগামেন্ট অতিরিক্ত প্রসারিত হলে এই ব্যথা হয়। এছাড়া গোড়ালিতে ব্যথা হওয়ার বহুল প্রচলিত কারণ হল প্লান্টার ফ্যাসাইটিস, যখন পায়ের তলার টিস্যুতে প্রদাহ হলে সকালে ঘুম থেকে উঠে প্রথম পা ফেললে তীব্র ব্যথা হয়। পাশাপাশি আছে অ্যাকিলিস টেন্ডিনাইটিস৷ যখন গোড়ালি ও পায়ের পেশীর সংযোগস্থলে অতিরিক্ত ব্যবহারের ফলে টান বা ব্যথা ধরে। ক্রীড়াবিদদের পায়ের গোড়ালিতে ব্যথা হতে পারে৷ অসুস্থতার কারণে ব্যথা হতে পারে৷ এইগুলি সাধারণত প্রচলিত সাধারণ কারণ, যেগুলির জন্য গোড়ালির ব্যথায় ভুগতে হয়৷

ক্যালকেনিয়াম বা গোড়ালির হাড়ের (Calcaneus) সঙ্গে সম্পর্কিত ব্যথা প্রধানত প্ল্যান্টার ফ্যাসাইটিস, ক্যালকেনিয়াল স্পার (হিল স্পার) এবং অ্যাকিলিস টেন্ডিনাইটিস এর কারণে হয়ে থাকে। এই সমস্যায় সকালে ঘুম থেকে উঠে প্রথম পা ফেলার সময় তীব্র ব্যথা অনুভূত হয়৷ প্ল্যান্টার ফ্যাসাইটিস হল গোড়ালির হাড় থেকে পায়ের আঙুল পর্যন্ত সংযোগকারী টিস্যুতে প্রদাহ। ক্যালকেনিয়াল স্পার হল গোড়ালির হাড়ে অতিরিক্ত ক্যালসিয়াম জমে কাঁটার মতো হাড় বৃদ্ধি পাওয়া, যা টিস্যুতে চাপ সৃষ্টি করে।

ওজন বেড়ে যাওয়া, বয়স হওয়া, হঠাৎ ব্যায়াম শুরু করা, গোড়ালিতে আঘাত, একদমই শারীরিক কসরত না করার মতো কারণগুলি ঝুঁকি বাড়িয়ে তোলে গোড়ালিতে ব্যথা হওয়ার৷ এর থেকে মুক্তি পেতে সবার আগে সঠিক জুতো পরুন৷ পয়েন্টেড হিল নয়, আবার সম্পূর্ণ ফ্ল্যাটও নয়-এরকম জুতো পরুন৷ গোড়ালিতে যেন বাড়তি প্যাডিং বা কুশনিং থাকে৷ জুতোয় আর্চ থাকতে হবে৷

ব্যথার জায়গায় ঘরোয়া টোটকা হিসেবে দিনে ৩-৪ বার ১৫-২০ মিনিট ধরে বরফ দিন৷ হিল স্ট্রেচিং-এর এক্সারসাইজ করুন প্রশিক্ষকের কাছ থেকে শিখে৷ ভিটামিন সি আছে এমন খাবার বেশি করে খান৷ এ সব করেও যদি ১৫-২০ দিনে ব্যথা না সেরে বেড়ে যায়, অর্থোপেডিকের সঙ্গে যোগাযোগ করুন৷ এই সমস্যা থেকে রোজকার কাজ ব্যাহত হয়৷ ওজন নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত ব্যায়াম করুন, ভাল জুতো পরুন-শারীরিক সমস্যা না থাকলে এতেই গোড়ালি-সহ আপনার পায়ের পাতা থাকবে যন্ত্রণামুক্ত৷

(Feed Source: news18.com)