
Gardening Tips: বর্ষায় গাছ বাঁচানোর দুর্দান্ত উপায় এইগুলি। অবলম্বন করে দেখুন কী হয়ে আপনার বাগানের চেহারা। মুহূর্তে চমকে উঠবেন।
মাটি আলগা রাখা। টবের মাটির ওপরের আস্তরণ আলগা করে দিন, যাতে মাটিতে বাতাস চলাচল সহজে হতে পারে। গাছের গোড়ার দিকের হলুদ, পচা বা রোগাক্রান্ত পাতা ও ডালপালা কেটে ফেলুন। এতে গাছে সূর্যালোক ও বাতাস পৌঁছাবে এবং ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ কমবে। অনবরত বৃষ্টির ক্ষেত্রে, গাছ এবং গোড়ার মাটির দিকে লক্ষ্য রাখুন। একটানা কয়েকদিন মাটিতে অতিরিক্ত জল থাকলে শিকর নষ্ট হবার সম্ভাবনা বেশি থাকে, তাই টানা বৃষ্টির সময় বিশেষ গুরুত্ব দেওয়া দরকার।
বর্ষায় রাসায়নিক সার ধুয়ে নষ্ট হবার সম্ভবনা বেশি। তাই টবের মাটিতে সামান্য হাড় গুঁড়ো, শিং কুচি, নিমখোল বা গুঁড়ো জৈব সার মিশিয়ে দিতে পারেন। বর্ষার দিনে গাছে জল দেওয়ার আগে হাত দিয়ে মাটি পরীক্ষা করে নিন। মাটি ভেজা থাকলে অতিরিক্ত জল দেবেন না। বেশ কিছু গাছ যেগুলি কম জল সহ্য করতে পারে, সেই গাছগুলিকে সরাসরি খোলা আকাশের নিচে না রাখাই শ্রেয়।
আর্দ্র আবহাওয়ায় ফাঙ্গাসের উপদ্রব বাড়ে। তাই প্রতি ৭–১০ দিন অন্তর ভাল মানের ছত্রাকনাশক (Fungicide) জলে গুলে পুরো গাছে পাতার উভয় দিকে স্প্রে করুন। বর্ষার দিনে গাছের টবের প্রতি নিয়মিত লক্ষ্য রাখা প্রয়োজন, বিশেষ করে বৃষ্টির পর সব গাছের গোড়ায় জল না জমে সেই দিকে লক্ষ্য রাখতে হবে।
(Feed Source: news18.com)
