
Thalapathy Vijay-Sangeetha: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নিয়েছেন তার স্ত্রী সঙ্গীতা । ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতের শুনানিতে অংশ নিয়ে সঙ্গীতা আবেদনটি প্রত্যাহারের কথা জানান। তবে এবার কি হবে তৃষার? তা নিয়ে প্রশ্ন উঠছে ।
দক্ষিণী চলচ্চিত্র জগতের সুপারস্টার এবং তামিলনাড়ুর রাজনীতিতে নতুন ঝড় তোলা মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় ও তাঁর স্ত্রী সঙ্গীতার দাম্পত্য জীবনে যে বিতর্কের ঝড় উঠেছিল, তা হঠাৎ করেই স্তব্ধ হয়ে গেছে।
চেঙ্গালপাট্টুর পারিবারিক আদালতে দায়ের করা বিবাহবিচ্ছেদের আবেদনটি প্রত্যাহার করে নিয়েছেন বিজয়ের স্ত্রী সঙ্গীতা৷ জানা গেছে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির হয়ে সঙ্গীতা বিষয়টি এখানেই শেষ করার অনুরোধ জানান, যার পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি খারিজ করে দেয়।
শুক্রবার শুনানির সময় সঙ্গীতা বিচারককে স্পষ্ট করে দেন যে তিনি আর বিবাহবিচ্ছেদের মামলাটি নিয়ে এগোতে চান না। বিজয়ের আইনজীবীরাও সঙ্গীতার এই সিদ্ধান্তে কোনও আপত্তি তোলেননি
উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত সঙ্গীতার আবেদন প্রত্যাহারের অনুরোধ মঞ্জুর করেছে। তবে, আদালত সঙ্গীতাকে ভবিষ্যতে প্রয়োজনে নতুন আবেদন করার অনুমতি দিয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে সঙ্গীতা আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন এবং বিজয়ের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর অভিযোগ আনেন। সঙ্গীতা দাবি করেছিলেন, যে বিজয় একজন বিখ্যাত অভিনেত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত ছিলেন।
সঙ্গীতা জানিয়েছেন, যে ২০২১ সালে ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিজয় সম্পর্কটি শেষ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তিনি তা রাখেননি।
শুধু তাই নয়, বিজয়কে বিদেশ সফরে এবং বিভিন্ন অনুষ্ঠানে ওই অভিনেত্রীর সঙ্গে নিয়মিত দেখা যেত। সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি ভাইরাল হলেও, বিজয় এ বিষয়ে কখনও কোনও ব্যাখ্যা দেননি। সঙ্গীতা অভিযোগ করেছিলেন যে এর ফলে তাঁর এবং সন্তানদের চরম মানহানি হয়েছে।
তাঁর আবেদনে সঙ্গীতা আরও অভিযোগ করেন যে, বিজয় ধীরে ধীরে তাকে তার সামাজিক ও পেশাগত জীবন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেন। তিনি আগে যে সমস্ত সুযোগ-সুবিধা ভোগ করতেন, তা কেড়ে নেওয়া হয় এবং তার ওপর বিভিন্ন আর্থিক বিধিনিষেধ আরোপ করা হয়।
সঙ্গীতা একটি উদ্বেগজনক দাবি করেছিলেন যে, ২০২৪ সালে বিজয়কে ঘিরে বিতর্কগুলো তাকে প্রচণ্ড মানসিক যন্ত্রণা দিয়েছিল এবং তাদের সম্পর্কটি কেবল কাগজে-কলমেই রয়ে গিয়েছিল।
তবে, এখন যেহেতু আদালতের আবেদনটি প্রত্যাহার করা হয়েছে, বিজয় ও সঙ্গীতার মধ্যে একটি সমঝোতা হয়েছে অথবা তাঁরা তাঁদের সম্পর্ককে আবারও একটি সুযোগ দিয়েছেন, যা রাজনৈতিক ও চলচ্চিত্র জগতে আলোচনার জন্ম দিয়েছে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা দক্ষিণের সুপারস্টার বিজয়ের সঙ্গে তৃষা কৃষ্ণানের বিয়ের গুঞ্জন দীর্ঘদিন ধরেই চলছে। ২০২৬ সালের মার্চে একটি বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার পরও তাঁদের বিয়ের গুঞ্জন উঠেছিল। তবে বিজয়ের স্ত্রীর এই সিদ্ধান্তের পর এখনও স্পিকটি নট তৃষা৷ তবে কি ভাঙন ধরতে চলেছে তাঁদের এই সম্পর্কে?
(Feed Source: news18.com)
