)
Railway Recruitment 2026: চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। যেখানে-সেখানে নয়, একেবারে খোদ ভারতীয় রেলে কাজের সুযোগ! হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে ATVM Facilitator নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত। জেনে নিন কারা কারা আবেদন করতে পারবেন! আবেদনের শেষ তারিখও দেখে নিন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। যেখানে-সেখানে নয়, একেবারে খোদ ভারতীয় রেলে কাজের সুযোগ এসেছে! রেলের হাওড়া ডিভিশনের তরফ থেকে বিভিন্ন স্টেশনে টিকিট ফেসিলেটর (M-UTS) নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বর্ধমান, ব্যান্ডেল, রামপুরহাট ইত্যাদি স্টেশনে এই নিয়োগ হবে বলে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন? কত টাকা বেতন দেওয়া হবে?
পূর্ব রেলের তরফ থেকে নিয়োগের যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে, বর্ধমান স্টেশনে ১৪ জন, ব্যান্ডেল স্টেশনে ১২ জন, রামপুরহাট স্টেশনে ১২ জন এবং বোলপুর স্টেশনে ৩ জন কর্মী নেওয়া হবে।
কী কী যোগ্যতা প্রয়োজন?
এখানে আবেদন করার জন্য অবসরপ্রাপ্ত রেল কর্মচারী হতে হবে। সাধারণ মানুষও আবেদন করতে পারবেন। তবে, যতজন নিয়োগ প্রয়োজন তার তুলনায় বেশি সংখ্যক আবেদন জমা পড়লে অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারীদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে। তবে অতিরিক্ত আবেদনের জন্য বেসরকারি আবেদনকারীদেরকে মনোনয়নের জন্য লটারি করা হবে।
৩০ জুন, ২০২৭ পর্যন্ত
এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। আগামী ৩০ জুন, ২০২৭ পর্যন্ত এই মেয়াদ থাকবে। তবে এখানে আবেদন করার জন্য আগে থেকে ফি দিতে হবে। সেক্ষেত্রে আবেদনপত্রের সঙ্গে ১০ হাজার টাকা জমা করতে হবে বলে জানানো হয়েছে। কিন্তু চাকরি পাওয়ার পর সেই টাকা রিফান্ড করে দেওয়া হবে। মনে রাখতে হবে, এটি পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ATVM Facilitator হিসেবে কাজের সুযোগ। এটি সরাসরি স্থায়ী Railway চাকরি বা রেলওয়ের নিয়মিত কর্মী হিসেবে নিয়োগ নয়।
কীভাবে আবেদন?
অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এজন্য পূর্ব রেলের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুক টেন্ডার ট্যাব থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। তারপর সেটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। এরপর সেই আবেদনপত্র সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, হাওড়া ডিভিশন, পূর্ব রেলের কার্যালয়, ডিআরএম বিল্ডিং (দ্বিতীয় তলা), হাওড়া – ৭১১১০১ ঠিকানায় জমা করতে হবে। মনে রাখবেন, পোস্ট অফিসের মাধ্যমে আবেদন পাঠালে তা বাতিল করা হবে। নিজে গিয়ে দিয়ে আসতে হবে।
লাস্ট ডেট
আবেদন শুরু হয়ে গিয়েছে ৬ অগাস্ট থেকেই। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৮ অগাস্ট, বেলা ১২:১৫ মিনিট পর্যন্ত। তাই যাঁরা আবেদন করতে চান, তাঁরা নির্দিষ্ট সময়সীমার মধ্যেই আবেদন সেরে নিন। এখনও সময় আছে।
কী কাজ করতে হবে?
ATVM Facilitator-এর মূল কাজ হবে স্টেশনে থাকা Automatic Ticket Vending Machine (ATVM) ব্যবহারে যাত্রীদের সহযোগিতা করা এবং স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে অসংরক্ষিত রেল টিকিট কাটার ক্ষেত্রে তাঁদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া। এটি কিন্তু সরাসরি রেলের স্থায়ী চাকরি নয়। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, ATVM Facilitator হিসেবে নিযুক্ত ব্যক্তিকে রেলের কোনও কর্মচারী হিসেবে গণ্য করা হবে না।
কতদিনের জন্য নিয়োগ?
বিজ্ঞপ্তি অনুযায়ী, ATVM Facilitator হিসেবে নিয়োগের মেয়াদ ৩০ সেপ্টেম্বর ২০২৮ পর্যন্ত। তবে এই কাজের জন্য রেলের পক্ষ থেকে কোনও নির্দিষ্ট পারিশ্রমিক দেওয়া হবে না। নিয়ম অনুযায়ী, Facilitator-রা বিক্রি করা টিকিটের মূল্যের উপর ৪ শতাংশ কমিশন পাওয়ার যোগ্য হবেন।
(জরুরি: তবে সবচেয়ে বড় কথা, এটি পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ATVM Facilitator হিসেবে কাজের সুযোগের খবর। এটি কিন্ত কোনও ভাবেই সরাসরি স্থায়ী Railway চাকরি বা রেলওয়ের নিয়মিত কর্মী হিসেবে নিয়োগের বিষয় নয়। ফলে, এই খবর পড়া এবং এই খবর পড়ে আবেদন করার আগে এটা মাথায় রাখতে হবে!)
(Feed Source: zeenews.com)
