
পতৌদি প্রাসাদ শুধু শর্মিলা ঠাকুর ও সাইফ আলি খানের পারিবারিক উত্তরাধিকারই নয়, এটি বলিউডের একটি সিগনেচার সিনেম্যাটিক লোকেশনও হয়ে উঠেছে।
শর্মিলা ঠাকুর ও মনসুর আলি খান পাটাউদি রাজ প্রাসাদ দেখার মতো৷ এর মূল্য প্রায় ৮০০ কোটি টাকা। প্রায় ১০ একর জুড়ে বিস্তৃত এই চমৎকার প্রাসাদটিতে নাকি ১৫০টি ঘর রয়েছে এবং এর অন্দরসজ্জা অসাধারণ৷ যা দর্শকদের মুগ্ধ করে।

বাঙালি অভিনেত্রী, যিনি বলিউডে রাজত্ব করেছেন এবং বিয়ে করেছেন রাজ পরিবারের ছেলেকে৷ সত্যজিৎ রায়ের দেবী, শর্মিলা ঠাকুরের জীবনী এখনও বাঙালির জনপ্রিয় আলোচনার বিষয়বস্তু৷ সেই শর্মিলার রাজপ্রাসাদ কোনও না কোনওভাবে আপনি দেখেছেন৷ কীভাবে, বুঝতে পারছেন না?

বলিউডের বেশ কয়েকটি সুপারহিট সিনেমা এবং ওয়েব সিরিজে দেখানো হয়েছে পতৌদির রাজ প্রাসাদ৷ সিনেমায় রাজকীয় প্রাসাদ, বিলাসবহুল অট্টালিকা এবং অভিজাত জীবনযাত্রা দেখানোর জন্য ৭টি ছবি এখানে শ্যুট হয়েছে৷ যা আপনি হত আগে জানতেন না৷

যশ চোপড়া পরিচালিত এবং শাহরুখ খান ও প্রীতি জিনতা অভিনীত ২০০৪ সালের ক্লাসিক রোমান্টিক ছবি ‘বীর-জারা’-তে, পতৌদি প্রাসাদকে পাকিস্তানে জারা হায়াত খানের পৈতৃক বাড়ি হিসেবে দেখানো হয়েছিল। সেখানে বিখ্যাত গান “ম্যায় ইয়াহাঁ হুঁ” এবং বেশ কিছু আবেগঘন দৃশ্য এখানে শ্যুট হয়েছিল। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত এই ফিল্ম বক্স অফিসে সর্বকালের ব্লকবাস্টার হিসেবে প্রমাণিত হয় এবং ২০০৪ সালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রে পরিণত হয়।

আমির খানের ২০০৫ সালের পিরিয়ড ফিল্ম ‘মঙ্গল পান্ডে: দ্য রাইজিং’-এর শুটিং লোকেশন হিসেবেও পাতৌদি প্রাসাদ ব্যবহৃত হয়েছিল। প্রাসাদটির ঐতিহাসিক স্থাপত্যশৈলী সিনেমার উনিশ শতকের প্রেক্ষাপট এবং বিশাল দৃশ্যগত আঙ্গিকের সঙ্গে পুরোপুরি মানানসই ছিল। চলচ্চিত্রটির কিছু অংশের চিত্রগ্রহণের জন্য প্রাসাদটি ব্যবহার করা হয়েছিল। তবে, চলচ্চিত্রটি বক্স অফিসে ভাল ব্যবসা করতে পারেনি এবং ফ্লপ হয়েছিল।

২০০৬ সালে আমির খান অভিনীত ‘রং দে বাসন্তী’ ছবিতেও পাতৌদি প্রাসাদ দেখা গিয়েছিল। যদিও ছবিটির শুটিং সেখানে ব্যাপকভাবে করা হয়নি, তবে বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় যে অনুপম খের এবং সিদ্ধার্থকে নিয়ে একটি দৃশ্য এই বিলাসবহুল প্রাসাদে চিত্রায়িত হয়েছিল। ছবিটি বক্স অফিসে হিট হয়েছিল।

অক্ষয় খান্না ২০০৭ সালের জীবনীমূলক চলচ্চিত্র ‘গান্ধি, মাই ফাদার’-এ অভিনয় করেছিলেন, যা মহাত্মা গান্ধি এবং তাঁর পুত্র হরিলাল গান্ধির মধ্যকার জটিল সম্পর্কের উপর ভিত্তি করে নির্মিত। চলচ্চিত্রটির ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরতে পাটাউদি প্রাসাদের কিছু অংশ লোকেশন হিসেবে ব্যবহার করা হয়েছিল। এই চলচ্চিত্রটিও বক্স অফিসে ব্যর্থ হয়েছিল।

ইমরান খান, ক্যাটরিনা কাইফ এবং আলী জাফরের রোমান্টিক কমেডি ‘মেরে ব্রাদার কি দুলহান’-এর শুটিংও পাতাউদি প্যালেসে করা হয়েছিল। ২০১১ সালের এই ছবিটির চিত্রগ্রহণের সময়, প্রাসাদে একটি হাস্যরসাত্মক দৃশ্যের শুটিং করার সময় ক্যাটরিনা কাইফের নাকে একটি প্রপ বন্দুকের আঘাত লাগে।
২০২১ সালে সাইফ আলি খানের ওয়েব সিরিজ ‘তাণ্ডব’-এর জন্য বিশেষভাবে পাতৌদি প্রাসাদ ব্যবহার করা হয়েছিল। আলি আব্বাস জাফর পরিচালিত এই রাজনৈতিক থ্রিলার সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন স্বয়ং সাইফ আলি খান। সিরিজটিতে একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের বাসস্থান হিসেবে পাতাউদি প্রাসাদকে বিশেষভাবে তুলে ধরা হয়েছিল।
https://images.news18.com/static-bengali/uploads/2026/08/sharmila-2-2026-08-8ddd8a942efeb5fda1974d76a3b42ef9.jpg?impolicy=website&width=827&height=620

সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এবং রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমাল’ ছবিতে দিল্লিতে সিং পরিবারের বিলাসবহুল অট্টালিকা হিসেবে পাতৌদি প্রাসাদকে দেখানো হয়েছিল। ২০২৩ সালের এই ছবিটি ব্লকবাস্টার হয়েছিল। ছবিটিতে এর করিডোর, বিস্তৃত লন এবং সিঁড়িগুলো স্পষ্টভাবে দেখা যায়।
(Feed Source: news18.com)
