)
Shreyanka Patil: টিম ইন্ডিয়ার স্টার ক্রিকেটারের চরম চটুল নাচ। নেটপাড়ায় ঝড় তুলে দিয়েছেন ২৪ বছরের ক্রিকেটার। দেখুন কী নাচটাই না তিনি নাচলেন…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিনি যেমন ঘূর্ণিজালে প্রতিপক্ষের ব্যাটরাদের ক্রিজ থেকে উপড়ে ফেলেন, তেমনই আবার দুরন্ত নেচেও ইনস্টাগ্রামের ৫২ লক্ষ ফলোয়ার্সকে মাতিয়ে দিতে পারেন। কথা হচ্ছে টিম ইন্ডিয়ার স্টার ক্রিকেটার শ্রেয়াঙ্কা পাটিলকে নিয়ে। আক্রমণাত্মক বোলিং এবং চমৎকার ফিল্ডিংয়ের জন্য পরিচিত ২৪ বছরের কর্ণাটকের স্পিনিং অলরাউন্ডার। আরসিবি মহিলা দলের চ্যাম্পিয়ন শ্রেয়াঙ্কা ফের শিরোনামে। ভারতের মহিলা অলরাউন্ডার ইঞ্চারা সিইউকে নিয়ে ইনস্টাগ্রামে Babli Badmash Hai গানে নেচে ইনস্টাগ্রামে আগুন জ্বালিয়ে দিয়েছেন শ্রেয়াঙ্কা। তাঁর স্টেপ-মুভ দেখে পুরো চমকে গিয়েছে নেটপাড়া। ২০১৩ সালে Shootout At Wadala মুক্তি পেয়েছিল। বক্সঅফিসে এই সিনেমা মুখ থুবড়ে পড়লেও, প্রিয়াঙ্কা চোপড়ার সিজলিং হট আইটেম সং Babli Badmash Hai এখনও চর্চায়। দুই ক্রিকেটার প্রিয়াঙ্কাকেই ফিরিয়ে এনেছেন আবার। শ্রেয়াঙ্কার অভিব্য়ক্তি দেখে মনে হচ্ছে, তিনি যেন অভিনেয়ই করেন। তাঁর নাচ রীতিমতো ঝড় তুলে দিয়েছে। শ্রেয়াঙ্কা এই নাচের ভিডিয়ো পোস্ট করে ক্য়াপশন দিয়েছেন “Just being a badmash.” শ্রেয়াঙ্কার প্রাণবন্ত শৈলী ভক্তদের খুবই পছন্দ হয়েছে। এই অনু মালিকের সুরে এই গান গেয়েছেন সুনিধি চৌহান।
https://www.instagram.com/reel/Db29lhYxr8i/?utm_source=ig_embed&ig_rid=A37XdXtokEY9x4es0RVsTWO
শ্রেয়াঙ্কাকে নিয়ে দু’এক কথা
শ্রেয়াঙ্কা ভারতের অন্যতম শীর্ষস্থানীয় তরুণ প্রতিভা। ডানহাতি অফ-স্পিনার এবং লোয়ার অর্ডার ব্য়াটার। ঘরোয়া ক্রিকেটে তিনি কর্ণাটকের হয়ে প্রতিনিধিত্ব করেন। শ্রেয়াঙ্কা ভারতের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিকের পাশাপাশি ওডিআই ম্য়াচও খেলেন। দুই সংস্করণ মিলিয়ে ২৭ ম্যাচে ৩৪ উইকেট নিয়েছেন।
নিজের বোলিংয়ের সুবাদেই খুব অল্প সময়ের মধ্যেই শ্রেয়াঙ্কা নিজের অবস্থান পাকাপোক্ত করে নিয়েছেন। মূলত তাঁর অফ-স্পিন এবং উইকেট নেওয়ার দক্ষতার জন্য পরিচিত। শ্রেয়াঙ্কা উইমেনস প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের গুরুত্বপূর্ণ সদস্য। আরসিবি-তে বোলিং দিয়ে সবাইকে মোহিত করেছেন এবং ডব্লিউপিএলে তাঁকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবেই বিবেচনা করা হয়। ক্রিকেট মাঠে উইকেট নেওয়ার দক্ষতার জন্য পরিচিত হলেও, তাঁর নাচের ভিডিয়োগুলি ব্যক্তিত্বের ভিন্ন দিকই বারবার সামনে তুলে ধরেছে। এই ভিডিওটি প্রকাশ্যে আসার পরেই ভক্তরা তাঁর ক্রিকেটীয় দক্ষতার পাশাপাশি প্রাণবন্ত ও আমোদপ্রিয় সত্ত্বাও দারুণ ভাবে পছন্দ করছেন।
(Feed Source: zeenews.com)
