এশিয়ান গেমস ও এশিয়া কাপের আগে জোর ধাক্কা টিম ইন্ডিয়ার! ছিটকে গেলেন ম্যাচ উইনার প্লেয়ার

এশিয়ান গেমস ও এশিয়া কাপের আগে জোর ধাক্কা টিম ইন্ডিয়ার! ছিটকে গেলেন ম্যাচ উইনার প্লেয়ার

Team India: সামনেই দুটি বড় প্রতিযোগিতা। এশিয়ান ও এশিয়া কাপ। তার আগে টিম ইন্ডিয়ার জন্য খারাপ খবর। দুটি টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন ভারতীয় দলের অন্যতম সেরা ম্যাচ উইনার।

যার ভয় ছিল, সেটাই হলো। আসন্ন এশিয়া কাপ এবং এশিয়ান গেমসের আগে ভারতীয় মহিলা ক্রিকেট দলের জন্য বড় ধাক্কা। হ্যামস্ট্রিং চোটের কারণে গুরুত্বপূর্ণ এই দুটি বড় টুর্নামেন্ট থেকেই বাদ পড়তে হলো দলের নির্ভরযোগ্য ব্যাটার জেমাইমা রড্রিগসকে। বিসিসিআই এক সরকারি বিবৃতিতে ২৫ বছর বয়সি এই তারকার টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছে, যা অধিনায়ক হরমনপ্রীত কউরের দলের চাপ কিছুটা হলেও বাড়াবে বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের।
ঘটনার সূত্রপাত ঘটে গত ৩ অগাস্ট, যখন ইংল্যান্ডে ‘দ্য হানড্রেড’ টুর্নামেন্টে খেলার সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে আঘাত পান জেমাইমা। দেশে ফেরার পর বেঙ্গালুরুর ‘সেন্টার অফ এক্সেলেন্স’-এ মেডিকেল টিমের পরীক্ষায় তাঁর হ্যামস্ট্রিংয়ে ‘হাই-গ্রেড টিয়ার’ বা গুরুতর চোট ধরা পড়ে। চোটের গভীরতা বেশি হওয়ায় ঝুঁকি না নিয়ে তাকে আসন্ন টুর্নামেন্ট দুটি থেকে বাইরে রাখার সিদ্ধান্ত নেয় ক্রিকেট বোর্ড ও টিম ম্যানেজমেন্ট।
জেমাইমার পরিবর্তে এশিয়া কাপের স্কোয়াডে তরুণ ক্রিকেটার প্রতিকা রাওয়ালকে অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতীয় দলের শক্তিশালী ব্যাটিং অর্ডারে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিকার সামনে এটি এক বিরাট সুযোগ। তবে এশিয়ান গেমসে জেমাইমার জায়গায় কে খেলবেন, তা এখনও চূড়ান্ত করা হয়নি।
দলের সেরা ম্যাচ উইনারদের একজন হিসেবে জেমাইমার বাদ পড়া ভারতীয় মহিলা দলের শক্তি অনেকটাই কমিয়ে দিল। বিগত দিনগুলিতে বহু কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেছেন তিনি। বিশেষ করে ভারতের ২০২৫ সালের একদিনের বিশ্বকাপ জয়ের লড়াইয়ে অজিদের বিরুদ্ধে সেমিফাইনালে তাঁর করা ঐতিহাসিক সেঞ্চুরিটি এখনও ক্রিকেটপ্রেমীদের মনে তাজা।
সংকটময় মুহূর্তে ঠান্ডা মাথায় ম্যাচ বার করে আনার এই দক্ষ ব্যাটারকে বড় দুই ইভেন্টে না পাওয়া নিঃসন্দেহে টিম ইন্ডিয়ার জন্য চিন্তার বিষয়। এখন তাঁর অনুপস্থিতিতে নতুন সুযোগ পাওয়া খেলোয়াড়রা কতটা প্রত্যাশা পূরণ করতে পারেন, সেদিকেই নজর ভারতীয় ক্রিকেট ফ্যানেদের।
(Feed Source: news18.com)
জোর ধাক্কা টিম ইন্ডিয়ার!