Abhishek Porel : অভিষেক পোড়েলের ঘটনায় মুখ খুললেন সৌরভ, বাংলার ক্রিকেটারের গ্রেফতারির পর মহারাজের প্রথম প্রতিক্রিয়া

Abhishek Porel : অভিষেক পোড়েলের ঘটনায় মুখ খুললেন সৌরভ, বাংলার ক্রিকেটারের গ্রেফতারির পর মহারাজের প্রথম প্রতিক্রিয়া

Abhishek Porel : বাংলার সম্ভাবনাময় ক্রিকেটার কেরিয়ারের প্রায় শুরুতেই বিতর্কের কেন্দ্রে। এক তরুণী তাঁর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ। অভিষেক পোড়েলকে গ্রেফতার করেছে পুলিশ।

কলকাতা : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ধর্ষনের অভিযোগ। তার পরই গ্রেফতার বাংলার প্রতিভাবান ক্রিকেটার অভিষেক পোড়েল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) দিল্লি ক্যাপিটালস দলের নির্ভরযোগ্য কিপার-ব্যাটার অভিষেক। বাংলা দলেরও অন্যতম ভরসার মুখ তিনি। অনেকেই তাঁকে ভবিষ্যতের তারকা হিসেবে দেখছিলেন। তবে কেরিয়ারের একেবারে গোড়াতেই এমন একটা কাণ্ড বাঁধিয়ে বসলেন তিনি!
কর্ণাটকে ডাক্তারি পড়ুয়া এক তরুণী গত ২৩ জুন মগড়া থানায় গিয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। জানা যায়, সাড়ে তিন বছর ধরে ওই তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল বাংলার ক্রিকেটারের। তাঁরা বিয়ে করবেন বলেও সব ঠিক ছিল। এমনকী অভিষেক ও সেই তরুণী বিদেশেও গিয়েছিলেন একসঙ্গে।
বছর দেড়েক আগে থেকে সমস্যার সূত্রপাত-
বছর দেড়েক আগে তাঁদের মধ্যে একবার সমস্যা হলে তা থানা পর্যন্ত গড়ায়। তবে সেই সময় অভিযোগ দায়ের হয়নি। তরুণী মগড়া থানায় অভিযোগ জানিয়ে আসেন। ঘটনার গুরুত্ব বুঝে হুগলি গ্রামীণ পুলিশের সুপার কুঁয়ার ভূষণ সিং সেদিনই মগড়া থানায় আসেন।সেখানে ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র আইসি মগড়ার সঙ্গে আলোচনা করেন এবং এর পর কী করণীয় সেই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেন।
এর পরই মগড়া থানার পুলিশ তদন্ত শুরু করে। একাধিকবার ক্রিকেটারের চন্দননগরের বাড়িতে যায় পুলিশ। পোড়েলকে পায়নি তাঁরা। এর পর বেশ কিছুদিন সময় কেটে গেলে তরুণী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট পুলিশকে নির্দেশ দেয়, ক্রিকেটারকে গ্রেফতার করার জন্য।
অভিষেককে এর পরই কলকাতা থেকে গ্রেফতার করে মগড়া থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে ৬৯,৩১১,৩১৮, ৬৬/৭২ আইটি অ্যাক্ট-সহ বিএনএস-এর একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
অভিষেক পোড়েলের ঘটনায় সৌরভের প্রতিক্রিয়া-
সৌরভ এদিন বলেন, এটা একজনের ব্যক্তিগত বিষয়। সেটা নিয়ে আমার এখন কিছু বলা উচিত নয়। তবে দিল্লি ক্যাপিটালস সিদ্ধান্ত এখন নেবে কিনা সেটার ক্ষেত্রে বলতে পারি। আইপিএল দেরি আছে। কেস কোনদিকে যায় দেখা হবে। আবারও বলছি, এটা একজনের ব্যক্তিগত বিষয়। সেই সংক্রান্ত বিষয়ে মন্তব্য করা কোনওভাবেই ঠিক নয় এখন। আইন আইনের পথে চলবে।
সূত্রের খবর, অভিষেক যদি জামিন পান, সেক্ষেত্রে তাঁকে রাখা হবে বাংলা ক্রিকেট দলে। তবে দোষী প্রমাণিত হলে দল থেকে বাদ পড়বেন চন্দননগরের এই ক্রিকেটার।
(Feed Source: news18.com)
অভিষেক পোড়েলকে নিয়ে মুখ খুললেন সৌরভ।