)
Hrithik Roshan Saba Azad: বলিউড তারকা হৃতিক রোশন ও সাবা আজাদের প্রেম ভেঙে যাওয়ার গুঞ্জন এখন তুঙ্গে। একটি ডেটিং অ্যাপে অভিনেতার প্রোফাইল ভাইরাল হওয়ার পর থেকেই এই জল্পনা শুরু হয়। যদিও এ বিষয়ে জুটির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। অতীতে কঙ্গনার সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ টেনে অনুরাগীদের মনে নানান প্রশ্ন দানা বাঁধছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউডের অন্যতম জনপ্রিয় ও চর্চিত জুটি হৃতিক রোশন এবং সাবা আজাদের সম্পর্ক নিয়ে ফের একবার বি-টাউনে বড়সড় গুঞ্জন শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি নতুন স্ক্রিনশট ভাইরাল হওয়ার পর থেকেই ভক্তদের মনে প্রশ্ন জেগেছে—তবে কি এই দীর্ঘদিনের সম্পর্কে কোনও দূরত্ব তৈরি হয়েছে? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি স্ক্রিনশট ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় যে এক্সক্লুসিভ সেলিব্রিটি ডেটিং অ্যাপ ‘রায়া’-তে অভিনেতা হৃতিক রোশনের অ্যাকটিভ প্রোফাইল রয়েছে। ওই ভাইরাল প্রোফাইলের বায়োতে তাঁকে অভিনেতা, প্রযোজক ও উদ্যোক্তা হিসেবে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার পর থেকেই নেটদুনিয়ায় জল্পনা শুরু হয় যে তবে কি হৃতিক ও সাবার সম্পর্কে ভাঙন ধরেছে।
এই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে অভিনেত্রী উর্বশী রাউতেলার একটি পুরোনো ইন্টারভিউ, যেখানে তিনি দাবি করেছিলেন যে তিনি ‘রায়া’ অ্যাপে হৃতিক রোশন ও আদিত্য রায় কাপুরের প্রোফাইল দেখেছেন। যদিও উর্বশী সরাসরি তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কিছু বলেননি, তবুও নেটিজেনরা এই বিষয়টি নিয়ে নানা হিসাব-নিকাশ শুরু করেছেন।
সাবা আজাদ কিংবা হৃতিক রোশন—কারও পক্ষ থেকেই এই গুঞ্জনের বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি, তবে টিনসেল টাউনের অন্দরে চর্চার অন্ত নেই। সাবা ও হৃতিকের প্রেমের শুরুটা ছিল বেশ রোমাঞ্চকর। এক্স হ্যান্ডেলের মাধ্যমেই তাঁদের আলাপ হয়। এরপর প্রায় তিন মাস পাপারাজ্জিদের নজর এড়িয়ে তারা গোপনে দেখাও করেন। শোনা যায়, একটি ডেটিং অ্যাপেও নাকি তাঁদের মধ্যে নিয়মিত বার্তালাপ হত এবং তাঁরা একসঙ্গে গোয়াও ঘুরে আসেন।
২০২২ সালে গভীর রাতে একটি রেস্তোরাঁ থেকে সাবা আজাদকে আগলে বের হতে দেখা যায় হৃতিক রোশনকে। সেই মুহূর্তেই তাঁদের সম্পর্কে আনুষ্ঠানিকভাবে সিলমোহর পড়ে। এরপর থেকে তাঁরা নিজেদের প্রেম নিয়ে আর কোনও লুকোছাপা করেননি। রোশন পরিবারের প্রতিটি পারিবারিক অনুষ্ঠানেই নিয়মিত দেখা যেত সাবাকে। শুধু তাই নয়, হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খান এবং দুই সন্তানের সঙ্গেও তাঁর দারুণ সম্পর্ক গড়ে উঠেছিল।
কিন্তু এতদিনের এই গভীর প্রেমে কি তবে সত্যিই ভাঙন ধরল? এই প্রশ্নের উত্তর সময়ের গর্ভেই লুকিয়ে রয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগেই কঙ্গনা রানাউতের সঙ্গে হৃতিকের অতীত সম্পর্ক ও দ্বন্দ্ব নতুন করে খবরের শিরোনামে স্থান পেয়েছিল। সেই প্রেক্ষিতেই অনেক অনুরাগীর অনুমান, তবে কি এর পেছনে রয়েছে কঙ্গনার ‘অভিশাপ’?
(Feed Source: zeenews.com)
