মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

 

মুম্বই: বড়পর্দায় আর সেভাবে দেখা যায় না। তাই বলে খবরে থাকায় বিরাম নেই। এবার কার্যত বিস্ফোরণই ঘটালেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। হলিউড তারকা টম ক্রুজ়কে নিয়ে বড় দাবি করলেন তিনি। জানালেন, তাঁর উপর রীতিমতো ‘ক্রাশ’ খেয়েছিলেন ‘মিশন ইমপসিবল’ তারকা। টম তাঁকে নিয়মিত ভিডিও-ও পাঠান বলে দাবি করেছেন।  মল্লিকার ওই দাবি ঘিরে কার্যতই শোরগোল পড়ে গিয়েছে। জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। (Mallika Sherawat on Tom Cruise)

রিয়্যালিটি শো ‘Traitors 2’-তে অংশ নিয়েছেন মল্লিকা। সেখানে কৌতুকাভিনেতা আদিত্য় কুলশ্রেষ্ঠ ওরফে কুল্লুর সঙ্গে নিখাদ আড্ডা চলছিল তাঁর। সেই কথোপকথনেই হলিউড তারকা টমের কথা পাড়েন মল্লিকা। কাউকে তাঁর ভাল লাগে কি না, নাকি তাঁর উপর অনেকে ‘ক্রাশ’ খান, মল্লিকার কাছে জানতে চান কুল্লু। জবাবে নায়িকা বলেন, “সবাই আমার উপরই ক্রাশ খায়। তবে আজকাল টম ক্রুজ আমার উপর ক্রাশ খাচ্ছে।” (Bollywood News)

মল্লিকার কথায় দৃশ্যতই থতমত খেয়ে যান কুল্লু। কিন্তু মল্লিকা দাবি করেন, হাতের কাছে ফোন থাকলে তিনি প্রমাণও দেখাতে পারতেন। মল্লিকা বলেন, “মিথ্যে কথা বলছি না। আমার ফোনটা যদি থাকত, ওর ভিডিও দেখাতাম তোমাকে। ও অসাধারণ।” ঠিক কী ধরনের ভিডিও রয়েছে, টম তাঁকে কী ভিডিও পাঠিয়েছেন, মল্লিকার কাছে জানতে চান বাকিরাও। মল্লিকা জানান, একসঙ্গে ‘পার্টি করতেন’ তাঁরা। সেই সময়কার ভিডিও রয়েছে।

 

মল্লিকার ওই ভিডিও সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। প্রতিক্রিয়া জানাতে গিয়ে এক নেটিজেন লেখেন, ‘আমার দাদাও ট্রাম্পের বন্ধু। একসঙ্গে তাস খেলত। দু’বছর বয়সে ট্রাম্পের গালে চড় মেরেছিলাম আমি’। আর একজন লেখেন, ‘এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না!’

সম্পর্কের সমীকরণ, জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে বরাবরই খোলামেলা জবাব দেন মল্লিকা। ২০২৪ সালে তিনি জানান, ফরাসি প্রেমিক, ব্যবসায়ী সিরিলের সঙ্গে বিচ্ছেদ ঘটে গিয়েছে তাঁর। সেই সময় তাঁকে বলতে শোনা যায়, “আজকের দিনে ভাল মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। আমি সিঙ্গল। ব্রেকআপ হয়ে গিয়েছে। তবে সেই নিয়ে কথা বলতে চাই না।” সম্পর্কের উপর আর আস্থা নেই বলেও জানান তিনি সেই সময়।

(Feed Source: abplive.com)