মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মুম্বই: বড়পর্দায় আর সেভাবে দেখা যায় না। তাই বলে খবরে থাকায় বিরাম নেই। এবার কার্যত বিস্ফোরণই ঘটালেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। হলিউড তারকা টম ক্রুজ়কে নিয়ে বড় দাবি করলেন তিনি। জানালেন, তাঁর উপর রীতিমতো ‘ক্রাশ’ খেয়েছিলেন ‘মিশন ইমপসিবল’ তারকা। টম তাঁকে নিয়মিত ভিডিও-ও পাঠান বলে দাবি করেছেন। মল্লিকার ওই দাবি ঘিরে কার্যতই শোরগোল পড়ে গিয়েছে। জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। (Mallika Sherawat on Tom Cruise) রিয়্যালিটি শো ‘Traitors 2’-তে অংশ নিয়েছেন মল্লিকা। সেখানে কৌতুকাভিনেতা আদিত্য় কুলশ্রেষ্ঠ ওরফে কুল্লুর…
