Indian Navy Sailor Family Death: ২ মাস এবং ৩ বছরের শিশুসন্তান, স্ত্রী সমেত নৌবাহিনীর নাবিকের মৃতদেহ উদ্ধার! মুম্বইয়ের বাড়িতে কী ঘটল, তদন্তে পুলিশ

Indian Navy Sailor Family Death: ২ মাস এবং ৩ বছরের শিশুসন্তান, স্ত্রী সমেত নৌবাহিনীর নাবিকের মৃতদেহ উদ্ধার! মুম্বইয়ের বাড়িতে কী ঘটল, তদন্তে পুলিশ

মৃত নাবিক এবং তাঁর স্ত্রীর পরিবার, প্রতিবেশী এবং সহকর্মীদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা৷ 

দুই শিশুসন্তান এবং স্ত্রী সমেত রহস্যজনক মৃত্যু হল ভারতীয় নৌবাহিনীর এক নাবিকের৷ মুম্বইয়ের নেভি নগরের বাড়ি থেকেই চারজনের মৃতদেহ উদ্ধার হয়৷ প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, দুই শিশুসন্তান এবং স্ত্রীকে খুন করার পর নিজে আত্মঘাতী হয়েছেন নৌবাহিনীর ওই সদস্য৷
জানা গিয়েছে, নৌবাহিনীর মৃত ওই সদস্যের দুই শিশুসন্তানের বয়স ২ মাস এবং ৩ বছর৷ প্রাথমিক ভাবে মনে করা হয়েছে, বিষক্রিয়ার জেরেই দুটি শিশু এবং নাবিকের স্ত্রীর মৃত্যু হয়েছে৷ কোলাবার নেভি নগরে কড়া নিরাপত্তায় ঘেরা ক্যান্টনমেন্ট এলাকার আবাসনের ভিতর থেকেই চার জনের দেহ উদ্ধার করে পুলিশ৷ স্ত্রী এবং দুই শিশুসন্তানকে বিষ খাইয়ে খুন করার পর নৌবাহিনীর ওই সদস্য আত্মঘাতী হয়েছেন বলেই মনে করছেন তদন্তকারীরা৷
গত শনিবার এই ঘটনার কথা জানাজানি হয়৷ খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ৷ কোন পরিস্থিতিতে নৌবাহিনীর সদস্যের পরিবারের এই পরিণতি হল, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷
পুলিশের ডেপুটি কমিশনার মণীশ কালওয়ানিয়া জানিয়েছেন, ‘প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে নৌবাহিনীর ওই সদস্য গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন৷ অন্যদিকে তাঁর স্ত্রী এবং দুই শিশুসন্তানের মৃতদেহ দেখে বিষক্রিয়ার ইঙ্গিতই মিলেছে৷ ‘যদিও মৃত্যুর কারণ হিসেবে নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ৷
ভারতীয় নৌবাহিনীও বিবৃতি দিয়ে এই ঘটনার কথা স্বীকার করেছে৷ বিবৃতিতে জানানো হয়েছে, ‘গতকাল, ১৫ অগাস্ট একটি দুর্ভাগ্যজনক ঘটনায় কোলাবার নেভি নগরে নিজেদের বাড়ি থেকেই ভারতীয় নৌবাহিনীর একজন নাবিক এবং তাঁর স্ত্রী ও সন্তানদের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং ভারতীয় নৌবহিনীর পক্ষ থেকে তদন্তে সবরকম সহযোগিতা করা হচ্ছে৷’
ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করার পাশাপাশি কোন পরিস্থিতিতে এই ঘটনা ঘটল, পুলিশ তা জানার চেষ্টা করছে৷
(Feed Source: news18.com)
Indian Navy Sailor Family Death: ২ মাস এবং ৩ বছরের শিশুসন্তান, স্ত্রী সমেত নৌবাহিনীর নাবিকের মৃতদেহ উদ্ধার! মুম্বইয়ের বাড়িতে কী ঘটল, তদন্তে পুলিশ
মুম্বইয়ে নৌবাহিনীর নাবিকের পরিবারের রহস্যমৃত্যু৷