
Devdutt Padikkal : তিন নম্বরে ব্যাট করতে নামলেই ভারতীয় ব্যাটাররা ফ্লপ করছিলেন। সেই সমস্যা মিটিয়ে দিলেন দেবদত্ত পাডিক্কেল। তিনি তিনে ব্যাট করতে নেমে সেঞ্চুরি করে ফেললেন।
কলকাতা : শ্রীলঙ্কার বিরুদ্ধে গলে অনুষ্ঠিত প্রথম টেস্টে ভারতের দেবদত্ত পাডিক্কাল ইতিহাস গড়েছেন। প্রথম দিন রেকর্ড গড়া পাডিক্কাল দ্বিতীয় দিনেও একটি বড় রেকর্ড নিজের নামে করে নিয়েছেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৫০ রান করা তৃতীয় ভারতীয় ব্যাটার হয়েছেন দেবদত্ত পাডিক্কেল।
১৫০ রান করে নতুন রেকর্ড গড়লেন দেবদত্ত পাডিক্কেল-
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ১৫০ রান করতেই ইতিহাস গড়েছেন দেবদত্ত পাডিক্কেল। তিন নম্বরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৫০-এর বেশি রান করা তৃতীয় ভারতীয় ব্যাটার হয়েছেন তিনি। তাঁর আগে ২০০৯ সালে রাহুল দ্রাবিড় ১৭৭ রান করেছিলেন। অন্যদিকে, ২০১৭ সালে গলেই চেতেশ্বর পূজারা ১৫৩ রানের ইনিংস খেলেছিলেন। দেবদত্ত পাডিক্কেল এদিন ১৬৭ রান করে আউট হন।
গল টেস্টের প্রথম দিন দেবদত্ত পাডিক্কেল ভেঙেছিলেন ৩টি বড় রেকর্ড-
তিন নম্বরে ব্যাট করতে নেমে টেস্টে সেঞ্চুরি করা শেষ ভারতীয় ছিলেন শুভমন গিল। ২০২৪ সালের সেপ্টেম্বরে চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে তিনি এই কৃতিত্ব অর্জন করেছিলেন। সেই ম্যাচ এবং চলতি ম্যাচের মধ্যে খেলা ১৯টি টেস্টে ভারত ‘ওয়ান-ডাউন’ অর্থাৎ তিন নম্বরে সাতজন আলাদা ব্যাটারকে খেলিয়েছে। তাঁরা মিলে মোট ৩৫টি ইনিংসে ২৭.২৮ গড়ে রান করেছেন এবং পাঁচবার ৫০-এর বেশি স্কোর করেছেন। এবার পাডিক্কাল ১৯টি টেস্টের দীর্ঘ অপেক্ষার পর এই নম্বরে সেঞ্চুরি করেছেন।
পাডিক্কেল ২১ শতকে ভারতের হয়ে তিন নম্বরে সেঞ্চুরি করা মাত্র দ্বিতীয় বাঁহাতি ব্যাটার হয়েছেন। এর আগে ২০০২ সালে দিল্লি টেস্টে জিম্বাবোয়ের বিরুদ্ধে সৌরভ গঙ্গোপাধ্যায় ১৩৬ রানের ইনিংস খেলেছিলেন। দীর্ঘ ২৪ বছর পর পাডিক্কাল এই রেকর্ড ভেঙেছেন।
ভারতের হয়ে তিন নম্বরে সেঞ্চুরি করা বাঁহাতি ব্যাটার-
৪টি সেঞ্চুরি— বিনোদ কাম্বলি
৩টি সেঞ্চুরি— সৌরভ গঙ্গোপাধ্যায়
১টি সেঞ্চুরি— সেলিম দুরানি, বাপু নাদকর্ণি, অজিত ওয়াদেকর, একনাথ সোলকর, সুরিন্দর অমরনাথ, দেবদত্ত পাডিক্কেল।
ভারত ও শ্রীলঙ্কার মধ্যে গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে চলা প্রথম টেস্টের দ্বিতীয় দিনও বৃষ্টির কারণে বিঘ্নিত হয়েছে। দ্বিতীয় দিন বৃষ্টির জেরে প্রথম দেড় সেশন খেলা শুরুই করা যায়নি। এর পর মাত্র ৪৩ ওভার খেলা সম্ভব হয়েছে। এদিন ভারত ১৭২ রান করেছে। মনে হচ্ছিল, দিনের খেলা শেষ হওয়ার আগেই টিম ইন্ডিয়া অলআউট হয়ে যাবে। কিন্তু তা হয়নি।
ভারত ৯ উইকেট হারিয়ে ৪৬০ রান তুলেছে। স্টাম্পস-এর সময় কুলদীপ যাদব ১৩ বলে ১২ রান এবং প্রসিদ্ধ কৃষ্ণা ৪ বলে ১ রান করে অপরাজিত ছিলেন। শ্রীলঙ্কার হয়ে প্রভাত জয়সূর্য ৪টি উইকেট নিয়েছেন। অন্যদিকে কেশরা নুয়ান্থা ৩টি উইকেট পেয়েছেন।
(Feed Source: news18.com)
কলকাতা : শ্রীলঙ্কার বিরুদ্ধে গলে অনুষ্ঠিত প্রথম টেস্টে ভারতের দেবদত্ত পাডিক্কাল ইতিহাস গড়েছেন। প্রথম দিন রেকর্ড গড়া পাডিক্কাল দ্বিতীয় দিনেও একটি বড় রেকর্ড নিজের নামে করে নিয়েছেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৫০ রান করা তৃতীয় ভারতীয় ব্যাটার হয়েছেন দেবদত্ত পাডিক্কেল।
