
Bihar Temple Stampede: বিহারের লক্ষ্মীসরাইয়ের অশোক ধাম মন্দিরে পদপিষ্টের ঘটনায় সাতজন নিহত ও প্রায় ১২ জন আহত। আহতদের চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পটনা: শ্রাবনের শেষ সোমবার বিহারের লক্ষ্মীসরাইয়ের অশোক ধাম মন্দিরে পদপিষ্টে কমপক্ষে সাত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম হয়েছেন কমপক্ষে ১২ জন। আহত সকল ভক্তই মহিলা বলে জানা গিয়েছে। তাঁদের চিকিৎসার জন্য স্থানীয় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পদপিষ্ঠের ঘটনার জেরে মন্দির চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্র ও মন্দির সূত্রে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রচণ্ড ভিড়ের মধ্যে মন্দিরে প্রায় ৫০,০০০ ভক্ত উপস্থিত ছিলেন সোমবার। স্থানীয় সংবাদ প্রতিবেদন অনুসারে, ঘটনাটি অশোক ধাম রেল স্টেশন থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় ঘটেছে। পদপিষ্টের ঘটনাটি মন্দিরে আতঙ্ক ও বিশৃঙ্খলার সৃষ্টি করে। হতাহতদের সম্পর্কে এবং এই ঘটনার প্রেক্ষাপট সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।
সংবাদ সংস্থা এএনআই- কে দেওয়া সাক্ষাৎকারে জেলাশাসক জানান, “এদিন ব্যাপক ভাবে ভিড় বাড়তে থাকে সকাল থেকেই। সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে পর পর দুটি ট্রেন ঢোকে, যা ভিড় আরও বাড়িয়ে দেয়। ভিড়ের আশঙ্কা থাকায় আগাম ব্যবস্থা নেওয়া হয়েছিল। এরপর আমরা জানতে পারি ভিড়ের কারণে এক পাশের ব্যারিকেড ভেঙে গিয়েছে এবং লোকজন একে অপরের উপর পড়ে গিয়েছে। আমরা সঙ্গে সঙ্গে ১০-১৫ জনকে এখানে পাঠিয়ে দিই”।
ভক্তরা আচমকা বিভিন্ন দিকে ছোটাছুটি শুরু করলে পদপিষ্টের মতো পরিস্থিতির সৃষ্টি হয়, যা পূর্ণার্থীদের মধ্যে মুহূর্তের মধ্যে আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে দেয়। এই বিশৃঙ্খলার মধ্যে বেশ কয়েকজন একে অপরের গায়ের উপর পড়ে যান, অনেকেই জখম হন। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় বাসিন্দা ও অন্যান্য ভক্তরা ভিড়ের মধ্যে আটকে পড়াদের সাহায্য করতে এগিয়ে আসেন।
(Feed Source: news18.com)
