School Education: প্রি নার্সারি থেকে শুরু, এবার আসছে ‘পরখ’! কী কী দেখে মূল্যায়ন করা হবে পড়ুয়াদের? কেমন হবে সেই প্রোগ্রেস রিপোর্ট? শুরু হল প্রশিক্ষণ। বড় ঘোষণা স্কুল শিক্ষা মন্ত্রীর।
কলকাতা: রাজ্যে পালা বদলের পরেই চালু হতে চলেছে জাতীয় শিক্ষানীতি ২০২০। এ ক্ষেত্রে পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন প্রয়োজন। তাই শিক্ষকদের বিশেষ ভাবে প্রশিক্ষিত করতে শিক্ষকদের মূল্যায়ন ব্যবস্থা এবং প্রশ্নপত্র তৈরির বিশেষ পাঠ শুরু হল বিদ্যাসাগর ভবনে। পাঁচ দিনব্যাপী এই কর্মশালার সূচনা করলেন স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন।
বিদ্যালয়গুলির হলিস্টিক রিপোর্ট কার্ড-এর ক্ষেত্রে আসছে পরিবর্তন। সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন স্কুল শিক্ষা মন্ত্রী। এই বিষয়ে সকল বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাদের জানানোর জন্য একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। মন্ত্রী জানান, “হোলিস্টিক রিপোর্ট কার্ডের জন্য অনলাইন মারফত কাজ চলছে। ইন্টারনেট সংযোগের সঙ্গে যুক্ত রাজ্যের অনেক স্কুল। আগামী দিনে সকল বিদ্যালয়ে এই কানেকশনের ব্যবস্থা করব তার জন্য একটা ঘরের উদ্বোধন হল আজ বিদ্যসাগর ভবনে।”
মন্ত্রী জানান, “প্রি নার্সারি থেকে শুরু করে এই হোলিস্টিক রিপোর্ট কার্ড দেওয়া হবে। গ্রেট ওয়ান গ্রেট টু হিসেবে দেওয়া হবে এই কার্ড । হোলিস্টিক রিপোর্ট কার্ড আগে যা ছিল, সেটাও করেছে শিক্ষা দফতর। সেটার ডেভেলপ করা হচ্ছে বাতিল করা হচ্ছে না। খেলাধুলো, ললিত কলা যেগুলো পিছিয়ে আছে সেগুলোর উপর বেশি জোর দেওয়া হবে। এই বিষয়ে অফলাইন প্রশিক্ষণ হচ্ছে এখন শিক্ষকদের। বিদ্যসাগর ভবনে শুরু হয়েছে পাঁচদিনের প্রশিক্ষণ পর্ব। এরপর ব্লক জেলা স্তরে যাবে।”
শিক্ষাক্ষেত্রে জাতীয় শিক্ষানীতির (NEP 2020) অঙ্গ হিসেবে এনসিইআরটি-র (NCERT) অধীনে ‘পরখ’ (Performance Assessment, Review, and Analysis of Knowledge for Holistic Development) মূল্যায়ন প্রক্রিয়া শুরু হচ্ছে।
PARAKH-এর মূল লক্ষ্য :
বই মুখস্থ-নির্ভর পড়াশোনা থেকে সরে এসে স্কিল বেসড বা দক্ষতা-ভিত্তিক শিক্ষার উপর জোর দেওয়া।
শিক্ষার্থীদের জন্য উপযোগী প্রোগ্রেস কার্ড তৈরিতে সাহায্য করা।
শিক্ষার্থীদের শেখার মান যাচাইয়ের জন্য বড় আকারের স্কুল-ভিত্তিক সমীক্ষা পরিচালনা করা।
সেন্সাসের কারণে শিক্ষকে টান প্রসঙ্গে মন্ত্রী বলেন, শিক্ষকরা আমাদের অত্যন্ত দক্ষ। তাই তাদের বিষয় নিয়ে চিন্তার কারণ নেই। ঠিক তারা নিজেদের দক্ষতা দিয়ে সবটা সামলে নেবেন বলেই আমার বিশ্বাস।”
(Feed Source: news18.com)
