)
Annapurna Yojana Update: মহিলাদের মুখে হাসি ফুটবেই। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মহিলার জন্য বড় খবর শোনালেন মুখ্যমন্ত্রী। সোমবার, ১৭ অগাস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু করবে অর্থ দফতর। কারা পাবেন সেই টাকা? কারা পাবেন না? সবটাই পরিষ্কার করে জানিয়ে দিল নবান্ন। কী জানা গেল?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লক্ষ লক্ষ মহিলার জন্য বড় খবর! এবার বাংলার মহিলাদের মুখে হাসি ফুটবেই। অন্তত তেমন খবরই শোনালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মহিলার জন্য বড় খবর শোনালেন মুখ্যমন্ত্রী। অর্থ দফতর সোমবার, ১৭ অগাস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু করবে। কারা পাবেন সেই টাকা? আর কাদের অ্যাকাউন্টে ঢুকবে না টাকা? সবটাই পরিষ্কার করে জানিয়ে দিয়েছে নবান্ন কী জানা গেল?
১০ জুলাই পর্যন্ত
নবান্নে রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ১০ জুলাই পর্যন্ত যাঁদের ভেরিফিকেশন হয়েছে, তাঁরা সোমবার অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। সরাসরি তাঁদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা ঢুকবে৷ ১০ জুলাইয়ের পরে যাঁরা আবেদন করেছেন, তাঁদের সবার ভেরিফিকেশন হয়নি। তবে বেশ কিছু নিয়ম শিথিল হয়েছে। শুধুমাত্র কর্পোরেশন এলাকা বাদে বাকি সব পুরসভা, গ্রামীণ এলাকায় ৫০ শতকের বেশি জমির শর্ত শিথিল করা হয়েছে। গ্রামীণ এলাকায় তিনটে বা তার বেশি ঘর থাকলেও অন্নপূর্ণার টাকা পাওয়া যাবে।
৯০ শতাংশই টাকা পাবেন
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘অন্নপূর্ণা প্রকল্প পেতে যাঁরা আগ্রহী তাঁদের ৯০ শতাংশই টাকা পাবেন বলে আমরা আশাবাদী। ১ কোটি ৮০ লক্ষ আবেদনপত্র জমা পড়েছে, তার মধ্যে অধিকাংশই পাওয়ার জায়গায় আছে।’
শর্ত শিথিল
ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আরও অনেক বেশি সংখ্যক মহিলাকে এই প্রকল্পের আওতায় আনতে একাধিক শর্ত শিথিল করা হয়েছে। জানা গিয়েছে, বিশেষ করে গ্রামীণ এলাকার মহিলাদের জন্য বাড়ি ও জমি সংক্রান্ত নিয়মে ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ফলে আগে শুধুমাত্র কিছু নির্দিষ্ট শর্তের কারণে যাঁরা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন, তাঁদের অনেকেই এবার টাকা পাওয়ার সুযোগ পাবেন।
যোগ্যতার ক্ষেত্রে সমস্যা কোথায়?
অন্নপূর্ণা যোজনায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, গ্রামীণ এলাকায় বাড়িতে তিনটি বা তার বেশি ঘর থাকলেও শুধুমাত্র সেই কারণে আর আবেদন বাতিল হবে না। পাশাপাশি জমির পরিমাণ নিয়েও গ্রামীণ এলাকার ক্ষেত্রে নিয়ম শিথিল করা হয়েছে। তবে পুরনিগম এলাকায় ৫০ ডেসিমেলের বেশি জমি থাকলে এখনও যোগ্যতার ক্ষেত্রে সমস্যা হতে পারে।
অন্নপূর্ণা অভিযোগ পোর্টাল
প্রসঙ্গত, অন্নপূর্ণা যোজনা নিয়ে তৈরি হচ্ছে অভিযোগ পোর্টাল, কী হবে এখানে? নবান্ন থেকে এ বিষয়ে এল বড় আপডেটও। নতুনরা কবে থেকে আবেদন করতে পারবেন তা এখনও ঠিক হয়নি। আপাতত পোর্টাল বন্ধই রয়েছে। তবে, অন্নপূর্ণা যোজনা নিয়ে অভিযোগ জানানোর জন্য পোর্টাল চালু করতে চলেছে রাজ্য সরকার। সেটার কাজ এই মাসের টাকা দেওয়ার প্রক্রিয়া শেষ হলেই শুরু হবে। জানা গিয়েছে, এই পোর্টাল চালুর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে সরকার।
(Feed Source: zeenews.com)
