Smriti Irani: অমেঠিতে হেরেছিলেন, উত্তর প্রদেশে ভোটের আগে সেই স্মৃতিতেই ভরসা বিজেপি-র! যোগী রাজ্যে কোন বড় দায়িত্বে ইরানি?

Smriti Irani: অমেঠিতে হেরেছিলেন, উত্তর প্রদেশে ভোটের আগে সেই স্মৃতিতেই ভরসা বিজেপি-র! যোগী রাজ্যে কোন বড় দায়িত্বে ইরানি?

গত ১২ বছরে উত্তর প্রদেশেই বার বার উত্থান পতন ঘটেছে স্মৃতি ইরানির রাজনৈতিক কেরিয়ারের৷ ২০১৪ সালে লোকসভা ভোটে অমেঠিতে হারের পর ২০১৯-এ জয় পান তিনি৷

২০১৯ সালের লোকসভা নির্বাচনে অমেঠি থেকে রাহুল গান্ধিকে পরাজিত করে গোটা দেশে শোরগোল ফেলে দিয়েছিলেন স্মৃতি ইরানি৷ বিজেপি-র অন্দরেও তাঁর গুরুত্ব অনেকটাই বাড়িয়ে দিয়েছিল সেই জয়৷ কিন্তু ২০২৪ সালে সেই অমেঠিতেই কংগ্রেসের কিশোরী লাল শর্মার কাছে হারতে হয়েছিল স্মৃতি ইরানিকে৷ কেন্দ্রীয় মন্ত্রিত্বও হারান দেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী৷
গত দু বছরে সেভাবে রাজনৈতিক পরিসরে কিছু চর্চার বাইরেই ছিলেন স্মৃতি৷ শেষ পর্যন্ত সোমবার বিজেপি-র সাংগঠনিক রদবদলের পর ফের বড় দায়িত্ব পেলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী৷ স্মৃতি ইরানিকে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছেন বিজেপি সভাপতি নিতিন নবীন৷ তার থেকেও বড় কথা, বিধানসভা নির্বাচনের আগে উত্তর প্রদেশের দায়িত্ব পেয়েছেন স্মৃতি৷
২০২৭ সালে উত্তর প্রদেশের পাশাপাশি পঞ্জাবেও ভোট রয়েছে৷ তবে পঞ্জাবের জন্য স্মৃতিকে কোনও দায়িত্ব দেওয়া হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়৷
বিজেপি সূত্রের খবর, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগে উত্তর প্রদেশের রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে সমন্বয় রক্ষার দায়িত্ব সামলাবেন স্মৃতি ইরানি৷ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হিন্দি বলয়ে প্রত্যাশিত ফল করতে ব্যর্থ হওয়ার পর ২০২৭ সালে উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন বিজেপি-র কাছে বড় পরীক্ষা৷ সেদিক দিয়ে দেখতে গেলে গুরুদায়িত্বই পেলেন স্মৃতি ইরানি৷
জানা গিয়েছে, কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিনিধি হিসেবে স্মৃতি মুখ্যমন্ত্রীর দফতরের সঙ্গে রাজ্য দলের সংগঠনের সমন্বয় রক্ষা এবং রণকৌশল নির্ধারণের দায়িত্বে থাকবেন৷ পাশাপাশি প্রার্থী বাছাইয়ে নজরদারি থেকে শুরু করে রাজ্য স্তরের নেতা, বিধায়ক এবং সাংসদদের মধ্যে মতবিরোধ থাকলে তা মেটানোরও দায়িত্বও সামলাবেন স্মৃ
এ ছাড়াও বুথ স্তরে সংগঠনকে চাঙ্গা করা, কেন্দ্রীয় প্রকল্পকে প্রচারে নিয়ে আসার মতো বিষয়গুলির দিকেও নজর রাখবেন স্মৃতি ইরানি৷ পাশাপাশি, গুরুত্বপূর্ণ এই নির্বাচনের আগে স্মৃতি ইরানির মতো একজন জনপ্রিয় মুখ এবং আক্রমণাত্মক নেত্রীকে সামনে নিয়ে আসায় প্রচার থেকে শুরু করে টেলিভিশনের বিতর্কে বিরোধীদের থেকে ধারে ভারে অনেকটাই এগিয়ে থাকল বিজেপি৷ স্মৃতি ইরানির পাশাপাশি আর এক সর্বভারতীয় সাধারণ সম্পাদক হরিশ দ্বিবেদীকে উত্তর প্রদেশের দায়িত্ব দিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব৷
(Feed Source: news18.com)