
Education Minister NTA Meeting: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গে বৈঠকের পর, পরীক্ষা পদ্ধতির উন্নতির জন্য, স্বচ্ছতা বাড়াতে একগুচ্ছ বদলের সিদ্ধান্ত এনটিএ-র। অনিয়ম রোধ করতে ৬০০ জন বিশেষজ্ঞকে সরানো হয়েছে এবং নতুন বিশেষজ্ঞ নিয়োগ করা হয়েছে। প্রশ্নপত্র মূল্যায়নের জন্য চালু হচ্ছে চার-স্তরীয় ব্যবস্থা।
নয়াদিল্লি: এনটিএ সংক্রান্ত একটি বৈঠকে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীর। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত প্রয়োজনীয় নিরাপত্তা ও সংশ্লিষ্ট পরিকাঠামোগত সুবিধা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ-তে স্বচ্ছতা বাড়াতে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী:
পরীক্ষক টিমে একটি বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। ৬০০ জন বিশেষজ্ঞকে অপসারণ করে নতুন বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হয়েছে এই বিশেষজ্ঞ দলটিতে।
পরীক্ষার খাতা যাচাই প্রক্রিয়া জোরদার করার জন্য একটি চার-স্তরীয় প্রশ্নপত্র মূল্যায়ন ব্যবস্থা চালু করা হবে।
আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ২০-২৫ জন আধিকারিককে এই কাজে অন্তর্ভুক্ত করা হবে। পরবর্তী অন্তর্ভুক্তির পরিকল্পনাও পর্যালোচনা করা হয়েছে।
যুদ্ধকালীন তৎপরতায় ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ-র দফতরগুলি নতুন বিল্ডিংয়ে স্থানান্তরিত করা হবে, যেখানে সিআইএসএফ দল দিয়ে নিরাপত্তা জোরদার করা হবে।
(Feed Source: news18.com)
