)
Snakes in Shah Rukh Khan’s Mannat: মন্নতে জোড়া সাপ! মুম্বইয়ের সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকা মন্নত শাহরুখ খানের নিছক বাড়ি নয়, তা স্বপ্নপুরী। তাঁর কোটি কোটি ভক্তের কাছে তা স্বপ্নের ঠিকানা। সেই মন্নতেই প্রিয় তারকার ঘরে এ কী কাণ্ড! আঁতকে উঠল গোটা দেশ!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মন্নতে জোড়া সাপ! মুম্বইয়ের বান্দ্রায় সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকা মন্নত শাহরুখ খানের নিছক বাড়ি নয়, তা একটা স্বপ্নপুরী। তাঁর কোটি কোটি ভক্তের কাছে তা যেন স্বপ্নের ঠিকানা। প্রতিদিনই এই বাড়ির সামনে ভিড় করেন অসংখ্য ভক্ত! এক ঝলক কিং খানকে শুধু দেখার আশায়। সেই মন্নতেই প্রিয় তারকার ঘরে এ কী! আঁতকে উঠল গোটা দেশ!
লিউড বাদশা শাহরুখ খানের বাড়ির ভেতর একসঙ্গে দেখা মিলল দুটি সাপের। মুহূর্তেই শুরু হল হইচই। খবর দেওয়া হয় বন দফতর ও সাপ উদ্ধারকারী দলকে। সোমবার, ১৭ আগস্ট রাত ৮টা নাগাদ মন্নতে সাপ দুটির দেখা মেলে।
শাহরুখ তখন কোথায়?
না, সেসময় তারকা বাড়ি ছিলেন না। নিজের কাজেই ডুবে রয়েছেন কিং শাহরুখ খান। তাঁর পরবর্তী সিনেমা ‘কিং’ নিয়ে চলছে জোর প্রস্তুতি। ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন তাঁর মেয়ে সুহানা খান।
মন্নতের সিঁড়ির নীচে
মন্নতের উঠোনের সিঁড়ির নীচে একটি সাপ লুকিয়ে ছিল। সেটিকে পরীক্ষা করে উদ্ধারকারীরা জানতে পারেন, এটি ইন্ডিয়ান র্যাট স্নেক। স্থানীয়ভাবে এই সাপ ঢ্যামনা বা দেশি দাঁড়াশ নামে পরিচিত। স্বস্তির বিষয়, এ জাতীয় সাপ বিষধর নয়। উদ্ধারকারীরা কাছে যেতেই আতঙ্কে কুণ্ডলী পাকিয়ে যায় সাপটি। কিছুক্ষণ চেষ্টার পর সেটিকে নিরাপদে উদ্ধার করা হয়। পরে বন দফতরের নিয়ম মেনে সেটিকে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়।
কোথায় গেল দ্বিতীয় সাপ?
তবে দ্বিতীয় সাপটি ধরা পড়েনি। মন্নতের চত্বরে মানুষের চলাচল ও উদ্ধারকারীদের তৎপরতায় সম্ভবত সতর্ক হয়ে যায় এটি, ভয়ও পেতে পারে। ভয় পেয়ে সেটি অন্যত্র পালিয়ে যায়। পরে অনেক খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। যদিও মন্নতের বাসিন্দাদের স্বস্তি– জোড়া সাপের একটিকে নিরাপদে বিদায় করা গেলেও অন্যটি হয়তো এখনও কোথাও লুকিয়ে আছে– সেটিই যা কিছুটা আতঙ্কের বিষয়।
সলমানের বাড়িতে সাপ
এমন ঘটনা অবশ্য একেবারে নতুন নয়। কয়েক মাস আগেও শারুখের প্রতিবেশী ও আর এক বড় বলিউড তারকা সলমন খানের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেও সাপ ঢুকে পড়েছিল। খবর পেয়ে সেবারও সাপ উদ্ধারকারী দলকে ডাকা হয়েছিল। সাপটিকে উদ্ধার করে বন দফতরের কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল সেবার।
(Feed Source: zeenews.com)
