Murshidabad News: কংক্রিটের নয়, এই গ্রামের রয়েছে মাটির দোতলা বাড়ি, কোথায় জানেন?

Murshidabad News: কংক্রিটের নয়, এই গ্রামের রয়েছে মাটির দোতলা বাড়ি, কোথায় জানেন?

Murshidabad News: এই গ্রামে ফ্ল্যাট বা কংক্রিটের বাড়ি নয়! মাটির বাড়ি দেখতে ভিড় হয় পর্যটকদের। মুর্শিদাবাদ জেলার এক প্রাচীন ব্লক নবগ্রাম। এক তলা থেকে তিনতলা পর্যন্ত মাটির বাড়ি রয়েছে এই গ্রামে। নবগ্রামের সাঁকুরিয়া গ্রাম, শিবপুর অঞ্চলে আজও আছে মাটির বাড়ি। মাটির বাড়ি শুধু নয়, গ্রামে এখনও টিকে আছে দোতলা মাটির বাড়ি।

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: এই গ্রামে ফ্ল্যাট বা কংক্রিটের বাড়ি নয়! মাটির বাড়ি দেখতে ভিড় হয় পর্যটকদের। মুর্শিদাবাদ জেলার এক প্রাচীন ব্লক নবগ্রাম। এক তলা থেকে তিনতলা পর্যন্ত মাটির বাড়ি রয়েছে এই গ্রামে। নবগ্রামের সাঁকুরিয়া গ্রাম, শিবপুর অঞ্চলে আজও আছে মাটির বাড়ি। মাটির বাড়ি শুধু নয়, গ্রামে এখনও টিকে আছে দোতলা মাটির বাড়ি। অনেক পাকা বাড়ি থাকলেও মাটির বাড়ির অস্তিত্ব এখনও রেখে দিয়েছেন অনেক গ্রামবাসী। ফলে মাটির বাড়ি দেখতে এখানে আসেন বহু পর্যটক। বর্ষার মরশুমে গ্রামের মিঠো গন্ধ নিতে এখন ভিড় করছেন পর্যটকরা।
এই গ্রামের অধিকাংশ বাড়িই মাটির তৈরি। এই গ্রাম মূলত কৃষি প্রধান গ্রাম হিসেবেই পরিচিত। এখানে কিছু কিছু বাড়ির বয়স ৭০ বছরের বেশি। তবে বর্তমানে আধুনিকতার যুগে অনেক পাকা বাড়িও তৈরি হয়েছে।গ্রামের বাসিন্দারা জানাচ্ছেন, একসময় গ্রাম বাংলার মাটির বাড়ি শুধু বাসস্থান নয়! ছিল আবেগ, ঐতিহ্য আর মানুষের মিলনের প্রতীক। এই সব বাড়িতে বসবাস করত যৌথ পরিবার।
যেখানে বাবা-মা, সন্তান, দাদা-দাদু সবাই একসঙ্গে থাকতেন। উঠোনে একসঙ্গে গল্প করা, পিঠে বানানোর উৎসব, সন্ধ্যায় লণ্ঠনের আলোতে পারিবারিক সময় কাটানো-এসব দৃশ্য মাটির বাড়ির অপরিহার্য অংশ ছিল। যা আজও স্মৃতিতে ভাসে। প্রবীণ নাগরিকরা বলছেন, বর্তমান সময়ে আধুনিকতার ছোঁয়া মানুষের জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন এনেছে। বিশেষ করে বাসস্থানের নকশায়।
(Feed Source: news18.com)