
এদিনের লঙ্কানদের হয়ে ইনিংসের শুরুটা করেছিলেন ধনঞ্জয় ডি সিলভা ও সোনল দিনুশা। দিনের শুরুতে শ্রীলঙ্কার স্কোর ছিল চার উইকেটের বিনিময়ে ৮৪ রান। লঙ্কানরা ৯১ রান যোগ করলেও, দুই উইকেট হারায়। সাফল্য পান রবীন্দ্র জাডেজা ও প্রসিদ্ধ কৃষ্ণ। ফলে ম্য়াচে ভারতের জয়ের আশা আরও বাড়ে। গতকাল শেষবেলায় এই দুইজনে মিলেই লঙ্কানদের ইনিংসে স্থিরতা প্রদান করেন। আজ প্রথম সেশনেও তাঁদের বেশ সেট দেখাচ্ছিল। শতরানের পার্টনারশিপের পথে এগোচ্ছিলেন তাঁরা। ধনঞ্জয় অর্ধশতরানও পূরণ করেন। তবে তারপরেই জাডেজার বলে ধনঞ্জয় ৫৯ রানে সাজঘরে ফেরেন।
এরপরে প্রথম ইনিংসে দুরন্ত অর্ধশতরান হাঁকানো নিরোশান জিকওয়ালা ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী শট খেলতে থাকেন। তবে মাঠের মাঝে যশস্বী জয়সওয়ালের সঙ্গে হালকা কথা কাটাকাটির পরেই প্রসিদ্ধ কৃষ্ণের বল সজোরে প্রহার করতে গিয়ে ব্যর্থ হন। বল তাঁর ব্যাটে লেগে ঋষভ পন্থের দস্তানায় জমা হয়। দুই উইকেট হারিয়ে প্রথম সেশন শেষ করে নি-সন্দেহেই চাপে রয়েছে দ্বীপরাষ্ট্র। তবে লঙ্কানদের হয়ে সোনল পাল্টা লড়াই চালানোর চেষ্টায় রয়েছেন।
এর আগে গতকাল চতুর্থ দিন ব্যাট করতে নেমে ঋষভ পন্থ নিজের ছন্দে বিধ্বংসী ব্যাটিং করেন। ৬৯ বলে ৬৬ রান করেন ভারতের এই উইকেটকিপার – ব্যাটার। প্রথম অন্যদিকে, সকালে দেবদত্ত পাড়িক্কাল ৪৪ রান করে আউট হন। ভারতীয় দল ১৯ রানের ব্যবধানে শেষ পাঁচ উইকেটা হারিয়ে ১৯৩ রানেই অল আউট হয়ে যায়। শ্রীলঙ্কার সামনে ৩৭২ রানের লক্ষ্য দেওয়া হয়। জবাবে ব্যাটে নেমে শুরুতেই পরপর ধাক্কা খায় দ্বীপরাষ্ট্র। মানব সুথারের ৩০ রানে ২ উইকেট নেওয়ার সৌজন্যে চতুর্থদিনের শেষেই ৪ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। তারপর আজকে খানিকটা লড়াই চালালেও, শেষরক্ষা হয়নি
(Feed Source: abplive.com)
