)
Vande Bharat: বিশ্বের উচ্চতম রেলসেতু চেনাব ব্রিজ দিয়ে 100 Kmph গতিতে ছুটল Vande Bharat! অনুমোদিত গতিসীমা বাড়ার ফলে কাটরা-বানিহাল রুটে যাত্রার সময় কমবে এবং কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ এই রেল করিডোরে ট্রেন পরিচালনার দক্ষতাও বৃদ্ধি পাবে বলেও আশা করা হচ্ছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভূস্বর্গ জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলায় অবস্থিত চেনাব ব্রিজ, বিশ্বের উচ্চতম রেলসেতুর উপর দিয়ে এই প্রথমবার প্রায় ১০০ কিলোমিটার গতিতে ছুটল বন্দে ভারত। কেন্দ্রশাসিত অঞ্চলে রেল যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে ভারতীয় রেলের এক উল্লেখযোগ্য অগ্রগতি। উত্তর রেলওয়ের জম্মু বিভাগের অন্তর্গত শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা এবং বানিহালের মধ্যে নবনির্মিত ১১১ কিলোমিটার দীর্ঘ ব্রড-গেজ রেলপথে ট্রেনের সর্বোচ্চ অনুমোদিত গতিসীমা বাড়ার বিষয়ে রেল মন্ত্রকের অনুমোদনের পরই এই স্পিড ট্রায়াল করেছে রেল। এখন থেকে কাটরা-বানিহাল রুটের পুরো অংশ জুড়েই ট্রেনগুলি ঘণ্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত গতিতে ছুটতে পারবে। গতবছর জুন মাসের শুরুর দিকেই চন্দ্রভাগা নদীর উপরে তৈরি হয়েছে দেশের প্রকৌশল বিস্ময়। বিশ্বের উচ্চতম রেলসেতুর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সেতু ভারতের রেল পরিকাঠামো-অর্থনীতি এবং জাতীয় সংহতির নতুন অধ্যায় সূচনা করবে। যশস্বী দেশনায়ক মোদীর ভারতে কী না সম্ভব! এই চেনাব ব্রিজ তারই জলজ্যান্ত প্রমাণ।
গতিসীমার বেড়াজাল ভাঙল বন্দে ভারত
অতীতে এই দুই অংশের জন্য ভিন্ন ভিন্ন গতিসীমাই প্রযোজ্য ছিল। শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা এবং সাঙ্গালদানের মধ্যবর্তী অংশে ট্রেন চলাচলের সর্বোচ্চ গতিসীমা ছিল ঘণ্টায় ৮৫ কিলোমিটার। যেখানে সাঙ্গালদান-বানিহাল অংশে অনুমোদিত গতি ছিল ঘণ্টায় ৭৫ কিলোমিটার। চেনাব সেতুর উপর দিয়ে বন্দে ভারত ট্রেনের প্রায় ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে ছুটে চলাই প্রমাণ করে এই নবনির্মিত এই রেল রুটের ক্ষমতা। রিয়াসি জেলায় অবস্থিত চেনাব সেতু, কাশ্মীর উপত্যকাকে দেশের অন্যান্য অংশের সঙ্গে সংযুক্তকারী এক উচ্চাকাঙ্ক্ষী রেল প্রকল্পের এক গুরুত্বপূর্ণ অংশ। এর নির্মাণ প্রকৌশলবিদ্যার ক্ষেত্রে এক ঐতিহাসিক সাফল্য হিসেবেই বিবেচনা করা হচ্ছে এবং এর ফলে এই অঞ্চলে রেল যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির আশায় রেল। অনুমোদিত গতিসীমা বাড়ার ফলে কাটরা-বানিহাল রুটে ভ্রমণের সময় কমবে এবং কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ এই রেল করিডোরে ট্রেন পরিচালনার দক্ষতাও বাড়বে বলে আশাবাদী রেল।
মোদী সরকারের অধীনে বিগত ১০ বছরে ভারতের রেল সেক্টরের চেহারাই পুরো বদলে দিয়েছে। আগে দেশবাসীর কাছে এক্সপ্রেস গতির ট্রেন বলতে ছিল শুধুই রাজধানী-শতাব্দী-দুরন্ত। কিন্তু বিগত দশকে জুড়েছে গর্বের বন্দে ভারত। মোদীর ‘আত্মনির্ভর ভারতের’ প্রথম দেশীয় প্রযুক্তির নকশায় তৈরি এই সেমি-হাই-স্পিড, স্ব-চালিত ট্রেন পরিষেবা ব্যাপক সাড়া ফেলেছে দেশে। বন্দে ভারতে যেমন আধুনিক ডিজাইন তেমনই তার গতি। যাত্রী-কেন্দ্রিক একাধিক বৈশিষ্ট্যের জন্যই এই নেটওয়ার্ক উল্লেখ যোগ্য ভাবে প্রসারিত হয়েছে।
(Feed Source: zeenews.com)
