)
Actress Ananya Raj Death: ২০১৬ সালে ‘সেভেন আওয়ার্স টু গো’ সিনেমার মাধ্যমে বলিউডে অনন্যার অভিষেক হয়। এরপর তিনি ২০১৭ সালে ‘দ্য ফাইনাল এক্সিট’
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সেভেন আওয়ার্স টু গো, দ্যা ফাইনাল এক্সিট, ঘোষ্ট ছাড়াও একাধিক তেলুগু ফিল্মে অভিনয় করেছিলেন। মাত্র ২৭ বছর বয়সেই চলে গেলেন প্রতিশ্রুতিবান অভিনেত্রী অনন্যা রাজ। টানা এক বছর ‘শারীরিক ও মানসিক যন্ত্রণায়’ থাকার পর হার মেনেছেন অনন্যা। তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পরিবারের তরফে জানানো হয়েছে গত ১৫ জুলাই তাঁদের ছেড়ে চলে গিয়েছেন অনন্যা।
পরিবারের তরফে ওই বিবৃতিতে বলা হয়েছে, খুব কষ্টের সঙ্গে জানাচ্ছি গত ১৫ জুলাই ভোররাত্রে অনন্যা আমাদের ছেড়ে চলে গিয়েছে। ঘুমের মধ্যেই শান্তিতে তার জীবনাবসান ঘটেছে। এক বছরেরও বেশি সময় ধরে সে শারীরিক ও মানসিক কষ্টে ভুগছিল। অত্যন্ত শক্ত মনের মেয়ে ছিল। রানীর মতো জীবন কাটিয়েছে। তোমার শূন্যতা সবসময় অনুভব করব। তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।
মুম্বাইতে জন্ম ও বেড়ে ওঠা অনন্যা হিন্দি এবং বহু আঞ্চলিক সিনেমায় কাজ করেছেন। মিউজিক ভিডিও দিয়ে কেরিয়ার শুরু করে তিনি ধীরে ধীরে বিনোদন জগতে নিজের একটি আলাদা জায়গা করে নেন।
২০১৬ সালে ‘সেভেন আওয়ার্স টু গো’ সিনেমার মাধ্যমে বলিউডে অনন্যার অভিষেক হয়। এরপর তিনি ২০১৭ সালে ‘দ্য ফাইনাল এক্সিট’ এবং ২০১৯ সালের হরর সিনেমা ‘ঘোস্ট’-এ অভিনয় করেন। চলচ্চিত্রের পাশাপাশি তিনি বেশ কিছু মিউজিক ভিডিওতেও কাজ করেছিলেন, যা তাকে আরও বহু দর্শকের কাছে পৌঁছাতে সাহায্য করেছিল।
আঞ্চলিক সিনেমাতেও কাজ করেছিলেন অনন্যা। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত সাড়াজাগানো তেলেগু সাসপেন্স থ্রিলার ‘থাগেদে লে’-তে অভিনয় করেন। পরিচালনা করেছিলেন শ্রীনিবাস রাজু। পাশাপাশি ত্রিভাষিক ছবি ‘মাদ্রাজ গ্যাং’-এও দেখা গিয়েছিল অন্যনাকে।
(Feed Source: zeenews.com)
