Tea Board Job Course: চা ভালোবাসলেই মিলবে চাকরির সুযোগ! মাত্র ২১০ ঘণ্টার ‘টি সোমেলিয়ার’ কোর্স আনল টি বোর্ড, যোগ্যতা কী?

Tea Board Job Course: চা ভালোবাসলেই মিলবে চাকরির সুযোগ! মাত্র ২১০ ঘণ্টার ‘টি সোমেলিয়ার’ কোর্স আনল টি বোর্ড, যোগ্যতা কী?

Tea Board Job Course: চা শিল্পে কাজের বড় সুযোগ, উচ্চ মাধ্যমিক পাশেই আবেদন! ২৩ অগাস্ট পর্যন্ত ভর্তির সুযোগ।

চায়ে চুমুক দিয়েই মাস গেলে মিলবে মোটা মাইনের চাকরি! মজা নয় একেবারে সত্যি! রাজ্যে টি বোর্ডের অভিনব উদ্যোগ! জেনে নিন কীভাবে আবেদন করবেন, বিস্তারিত কী কী রয়েছে। ১০টা-৫টার চেনা ছকের একঘেয়ে চাকরি ছেড়ে যদি শুধু এক কাপ চায়ে চুমুক দিয়েই মাস গেলে ঘরে আসে মোটা অঙ্কের রোজগার, তা হলে কেমন হয় ।

চা-প্রেমীদের কাছে স্বপ্নের মতো শোনালেও এবার সেই সুযোগকে বাস্তব রূপ দিতে দারুণ উদ্যোগ নিল ভারতীয় টি বোর্ড। চায়ের প্রতি মানুষের ভালোবাসাকে এক সম্মানজনক ও লাভজনক পেশায় বদলে দিতে রাজ্যে এই প্রথমবার চালু করা হল বিশেষ ‘টি সোমেলিয়ার’ বা পেশাদার টি-টেস্টার তৈরির প্রশিক্ষণ কর্মসূচি।

বর্তমান সময়ে দেশ-বিদেশের আন্তর্জাতিক বাজারে প্রিমিয়াম ‘টি-কালচার’-এর রমরমা মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের নামীদামি বিলাসবহুল হোটেল, রিসর্ট এবং আধুনিক টি-লাউঞ্জগুলিতে এখন দক্ষ টি-টেস্টারদের বিপুল চাহিদা তৈরি হয়েছে। সেই চাহিদার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে মাত্র ২১০ ঘণ্টার এই বিশেষ কোর্স।

এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের কেবল চায়ের গুণমান, গন্ধ ও স্বাদ বিচার করাই শেখানো হবে না, তার পাশাপাশি বিভিন্ন জাতের চা চেনা, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ‘টি-ব্লেন্ডিং’ বা মিশ্রণের কৌশল, আন্তর্জাতিক মানের পরিবেশন পদ্ধতি এবং কোন খাবারের সঙ্গে ঠিক কোন স্বাদের চা মানানসই সেই সমস্ত খুঁটিনাটি নিখুঁতভাবে রপ্ত করানো হবে। পাহাড়ের মনোরম শহর কার্শিয়াঙে আয়োজিত হচ্ছে এই আকর্ষণীয় প্রশিক্ষণ কোর্স।

সম্প্রতি টি বোর্ডের ডিরেক্টর সি. মুরুগান কার্শিয়াঙে পৌঁছে আনুষ্ঠানিকভাবে এই বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন। প্রথমে DTRDC Portal লিঙ্কে ক্লিক করুন। “Apply Now” এ ক্লিক করুন। আবেদন করতে কোনও সমস্যা হলে বা ব্রোশিওর মেইলে পেতে চাইলে আপনি সরাসরি 9875449805 নম্বরে ফোন করতে পারেন অথবা dtrdcteaboardksg@gmail.com ইমেলে যোগাযোগ করতে পারেন।

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই কোর্সে আবেদনের জন্য কোনও নির্দিষ্ট বয়সসীমা রাখা হয়নি। অর্থাৎ যে কোনও বয়সের মানুষ, যাঁদের চায়ের প্রতি বিশেষ টান রয়েছে, তাঁরাই এতে যুক্ত হতে পারবেন।ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভর্তির প্রক্রিয়া। চলবে ২৩ অগাস্ট অবধি। উচ্চ মাধ্যমিক কিংবা চা শিল্পে (Tea Industry) পূর্ব অভিজ্ঞতা থাকে অথবা NSQF Level 3/3.5 সার্টিফিকেট থাকে, তাহলেও আপনি আবেদন করতে পারবেন। সফলভাবে প্রশিক্ষণ শেষে আতিথেয়তা শিল্প ও বিশ্ববাজারে কাজের সুযোগ খুলে যাবে।

(Feed Source: news18.com)