)
তিন সুন্দরীর আলোচনায় সেই জিনিস নিয়েই তুলনা! বেশি ভালোর গ্যারান্টি দিচ্ছেন ইমরানের নায়িকার। চর্চায় মল্লিকা-শ্বেতা-রিয়া
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘দ্য ট্রেটর্স সিজন টু’ জমে উঠেছে। প্রতারণা, কৌশল এবং মনস্তাত্ত্বিক লড়াইয়ের এই রিয়ালিটি শো নিয়ে অনেকেরই উন্মাদনা তুঙ্গে। একের পর এক এপিসোড আসছে। সম্প্রতি সম্প্রচারিত ষষ্ঠ পর্বে তিন সুন্দরী অভিনেত্রীর কথোপকথন রীতিমতো সকলের চর্চায়। রাজস্থানের জয়সলমীরের রাজকীয় সূর্যগড় প্রাসাদের ঘরেই শ্বেতা তিওয়ারির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে মল্লিকা শেরাওয়াতের। তিনি জানান যে, শ্বেতার জন্য কোনও ভারতীয় নয়, একজন ইউরোপীয় পুরুষই তিনি খুঁজে দেবেন। যিনি শ্বেতাকে আগলে রাখবেন এবং গুরুত্ব দেবেন। বিলিয়ার্ডস রুমে শোয়ের অন্য প্রতিযোগী রিয়া চক্রবর্তীকে মল্লিকা বলেন, ‘আমি শ্বেতাকে কথা দিয়েছি যে, ওর জন্য একজন ভালো ইউরোপিয়ান পুরুষ খুঁজে দেব। যে ওকে আগলে রাখবে এবং ওর কদর করবে।’ রিয়া তখন প্রশ্ন করেন, ‘ডেটিংয়ের জন্য় কি ভারতীয় পুরুষদের চেয়ে ইউরোপীয় পুরুষরা বেশি ভালো?’ জবাবে মল্লিকা বলেন, ‘এটা কি কোনও প্রশ্ন হল? তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? অবশ্যই তারা ভালো। আমি নিশ্চিত ভাবেই শ্বেতাকে ইউরোপের কোনও পুরুষের ব্য়বস্থা করে দেব।’ শ্বেতা পুরো বিষয়টি বেশ হালকা মেজাজেই নেন এবং হেসে বলেন, ‘আমার পিছনে কেন পড়ে গেলে তোমরা?’
দ্য ট্রেটর্স’ অনুষ্ঠানের সূচনা হয়েছিল নেদারল্যান্ডসে। এরপর থেকে ৩০টিরও বেশি দেশে এর স্থানীয় সংস্করণ তৈরি হয়েছে এই শোয়ের। বর্তমানে আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড-সহ আরও অনেক দেশেই এর স্থানীয় সংস্করণগুলি সম্প্রচারিত হচ্ছে। এই শোয়ে প্রতিযোগীরা যৌথ ভাবে পুরস্কারের অর্থভাণ্ডার গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন মিশনে অংশ নেন এবং একই সঙ্গে নিজেদের মধ্যে লুকিয়ে থাকা ‘বিশ্বাসঘাতক’ বা ‘ট্রেটর’দের শনাক্ত করার চেষ্টা করেন। রাউন্ড-টেবিল বৈঠকে দলীয় ভোট এবং রাতের বেলা বিশ্বাসঘাতকদের নিজস্ব গোপন সিদ্ধান্তের মাধ্যমে প্রতিযোগীদের বাদ দেওয়ার প্রক্রিয়াটি সম্পন্ন হয়। দ্য ট্রেটর্স সিজন টু-র তারকা-সমৃদ্ধ তালিকায় রয়েছেন আদিত্য কুল শ্রেষ্ঠ (কুল্লু), অভিষেক মালহান (ফুকরা ইনসান), অংশ চোপড়া, দলীপ তাহিল, হারমন সিং, ইক্কা সিং, করণ সিং ম্যাজিক, ক্রিস্টল ডি’সুজা, মল্লিকা শেরাওয়াত, পারুল গুলাটি, প্রিশ এবং রণবীর ব্রার। রিয়া চক্রবর্তী, রিদা থারানা, সাহিল সালাথিয়া, শাহনিল গিল (ভারত অধিনায়ক শুভমন গিলের বোন), শালিনী পাসি, শ্বেতা তিওয়ারি, সন্ডুস মৌফাকির এবং তানিয়া পুরিও এই সিজনের অংশ।
(Feed Source: zeenews.com)
