ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু

 

 নয়াদিল্লি:  ভূমিকম্পে কেঁপে উঠল টোকিও-সহ জাপানের পূর্বাঞ্চল। ৩০ জনেরও বেশি আহত হয়েছেন বলে খবর। জাপান মেটিওরলজিক্যাল এজেন্সি সূত্রের খবর অনুসারে, রিখটার স্কেলের কম্পনের মাত্রা ৫.৯ । দক্ষিণ ইবারাকি অঞ্চলে ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল বলে খবর।

কারও দরজার সঙ্গে , কারও আবার ঘরের আসবাবের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর চো

ফায়ার অ্যান্ড ডিজাসটার ম্যানেজমেন্ট অথরিটির প্রাথমিক তথ্য অনুযায়ী, এখনও অবধি আহতের সংখ্যা, ৩৭ জন। যার মধ্যে টোকির ১৫ জন রয়েছেন, সাইতামার ৯ জন, ৮ জন কানাগাওয়ার, চিবার ৪ জন, ইবারাকির ১ জন আহত হয়েছেন। যেই মুহূর্তে ভূমিকম্প হয়, সেইমুহূর্তেই অধিকাংশই মাটিতে গড়িয়ে পড়েন, কারও দরজার সঙ্গে , কারও আবার ঘরের আসবাবের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর চোট লাগে। ঘুমের মধ্যে আচমকাই সবকিছু নড়েচড়ে ওঠে, কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে সর্বত্র।  ইয়োকোহোমার একজন বছর ৮০ বৃদ্ধা তিনি, খাট থেকে পড়ে গুরুতর জখম হন, Yomouri সংবাদপত্রের প্রতিবেদন এই খবর তুলে ধরেছে।অপরদিকে, টোকিওর পূর্বাঞ্চলের জেলা তাইতো-তে কেনাকাটি করছিলেন  বছর ২৩ একজন জাপানি নাগরিক, সেই সময় তিনি ভূকম্প অনুভব করেন। মুহূর্তে তিনি হতচকিত হয়ে যান। ভয়ের সেই মুহূর্তর কথা ভাগ করে নিয়েছেন তিনি।  

ভূমিকম্পের জেরে, এক্সপ্রেস ট্রেনগুলির পরিষেবা ব্যহত হয়

এদিন ভূমিকম্পের মুহূর্তে নাগরিকদের ফোনে সতর্কতামূলক ঘণ্টা বেজে ওঠে।  ভয়াবহ এই ভূমিকম্পের জেরে, টোকিও এবং নারিতা বিমান বন্দরগামী এক্সপ্রেস ট্রেনগুলির পরিষেবা ব্যহত হয়। পাশাপাশি লোকাল ট্রেনগুলিতেও এই ভূমিকম্পের প্রভাব পড়ে।  সম্ভাব্য ক্ষতি পরিমাণ খতিয়ে দেখতে ইতিমধ্য়েই একটি কমিটি গঠন করা হয়েছে। এনিয়ে সে দেশের সরকারের তরফে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে জানানো হয়েছে। মূলত, প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ার কারণেই জাপানে একাধিক টেকটোনিক প্লেট এসে মিলেছে। এই কারণের জন্যই দেশটি বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল। গতমাসেই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান। জাপানের কুমামোতো অঞ্চল ভূকম্পন অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.১। যা কিনা এবারের থেকেও ছিল শক্তিশালী ভূমিকম্প।  ভূমিকম্পের জেরে দেশের দক্ষিণাঞ্চলের কিউশু দ্বীপের একাধিক এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়েছিল।