)
Rahul Gandhi: ‘মনুস্মৃতিতে নারীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কোনও পুরুষ অভিভাবকদের অধীনে থাকার যে বার্তা দেওয়া হয়েছে, তা অত্যন্ত লজ্জাজনক’।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ‘পুরুষতান্ত্রিক মানসিকতাকে ধ্বংস করতে হবে’। পুণেতে এক অনুষ্ঠান নারী স্বাধীনতার পক্ষে জোরদার সওয়াল রাহুল গান্ধী। বললেন, ‘মনুস্মৃতিতে নারীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কোনও পুরুষ অভিভাবকদের অধীনে থাকার যে বার্তা দেওয়া হয়েছে, তা অত্যন্ত লজ্জাজনক’।
অনুষ্ঠানের নাম, ‘ছাত্রোঁ কী গুঞ্জ’। সেই অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে বিভিন্ন বিষয়ে নিজের মতামত জানালেন রাহুল। তিনি বলেন, ‘আপনার কারও মেয়ে, কারও বোন, কারও স্ত্রী, কারও মা। কিন্তু আপনি তাঁদের কারও নন। আপনি শুধুমাত্র নিজের’। তাঁর স্পষ্ট বার্তা, আপনারাই এই দেশের ভিত্তি, এই দেশের ভবিষ্যত্। পুরুষতান্ত্রিক সমাজ খাঁচাবন্দি করে রাখতে চায়, আপনাদের ভয় দেখাতে চায়। এই মানসিকতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এই পুরুষতন্ত্রকে ভেঙে গুড়িয়ে দিতে হবে’।
সম্প্রতি যন্তরমন্তরে ছাত্রীদের মুখে ভাষা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মোদী। রাহুল বলেন, ‘ছেলেরা গালি দিলে তা স্বাভাবিক ধরা হয়। কিন্তু মেয়েরা একই কাজ করলে তাকে ‘সংস্কৃতিক ধাক্কা’ (কালচারাল শক) হিসাবে দেখা হবে’?
রাহুলের আরও বক্তব্য, ‘প্রতি বছর দেশে কয়েক লক্ষ কন্যাভ্রূণ হত্যা করা হয়। ২৯ শতাংশ নারী শারীরিক হিংসার শিকার হন এবং ৯৯ শতাংশ নারী যৌন হিংসার ঘটনা সামাজিক লজ্জার ভয়ে প্রকাশ্যে আনেন না’।
(Feed Source: zeenews.com)
