Shantiniketan Weekend Tour: বর্ষায় রাঙা মাটির পথে ভিজতে চান ঝরনার জলে? চলে আসুন শান্তিনিকেতনে সোনাঝুরির পাশে ঠিক এই খানে…

Shantiniketan Weekend Tour: বর্ষায় রাঙা মাটির পথে ভিজতে চান ঝরনার জলে? চলে আসুন শান্তিনিকেতনে সোনাঝুরির পাশে ঠিক এই খানে…

Shantiniketan Weekend Tour: শান্তিনিকেতনে সোনাঝুরির পাশেই আছে এই দামাল ঝোরা। শুধু বর্ষায় বয়ে যায় সশব্দে। শান্তিনিকেতনের এই রূপ আগে দেখেননি। এক বার আসুন বর্ষার শান্তিনিকেতন দেখতে।

লাল মাটির জেলা বীরভূম। আর এই বীরভূমে লাল মাটির শহর বোলপুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বোলপুরের শান্তিনিকেতন শুধু রাজ্য বা দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বিদেশের বহু পর্যটক কবিগুরুর টানে এখানে ছুটে আসেন। এই লাল মাটির শহরে শান্তিনিকেতন ভবন, আশ্রম, ছাতিমতলা, উপাসনাগৃহের পাশাপাশি কোপাই নদী ও খোয়াইয়ের পাশে সোনাঝুরির হাট পর্যটকদের মন কাড়ে।

বহু পর্যটক বার বার ফিরে আসেন এই লাল মাটির শহরে। কখনও দোল উৎসবে, আবার কখনও পৌষমেলার সময় আবার বছরের বিভিন্ন সময় দেশ বিদেশের পর্যটকেরা এখানে আসেন। এখানে বহু দেখার স্থান রয়েছে, তবে জানেন কি সম্প্রতি এমন একটি জায়গা শান্তিনিকেতনে ঘুরতে আসা পর্যটকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে, যেটা সম্পর্কে খুব বেশি মানুষ আদতে জানতেন না। সেটা হল সোনাঝুরির হাটের পাশের জলপ্রপাত বা ঝরনা।

এই জলপ্রপাত মূলত বর্ষার সময় প্রকট হয়। স্থানীয় সোনাঝুরির হাটের ঠিক পাশেই। দেখতে একদম চমৎকার লাগে, বর্ষায় চারধারে সবুজ গাছালি, পাখিদের কোলাহল এর সঙ্গে জলের কলকল শব্দ দূর-দূরান্ত থেকে আগত পর্যটকদের মনোমুগ্ধ করে দেয়। সোনাঝুরির হাটের পাশে অবস্থিত এই ঝরনা একটি মরশুমি জলধারা।

বর্ষাকালে যখন বৃষ্টির জল এই অঞ্চলের লাল ল্যাটেরাইট মাটির ওপর দিয়ে প্রবাহিত হয়, তখন ঝর্নাটি সোনাঝুরি হাটের কাছে একটি ব্রিজের নিচ দিয়ে বইতে শুরু করে। দেখতে জলপ্রপাতের মতো হলেও এটিকে ঠিক জলপ্রপাত বলা যায় না। সেতুর নীচে ছোট্ট একটি জায়গা জুড়ে জলপ্রবাহটি দেখা যায়। এটি আসলে একটি নিকাশি জলপ্রপাত, যা শুধু ভারী বৃষ্টিপাতের সময়েই লক্ষ করা যায়।

তবে এবার প্রশ্ন আপনি এই জায়গায় পৌঁছাবেন কেমন ভাবে? কলকাতার শিয়ালদহ অথবা হাওড়া স্টেশন থেকে আপনি যে কোনও ট্রেন ধরে সোজা পৌঁছে যেতে পারেন বোলপুর শান্তিনিকেতন স্টেশন। স্টেশনে নেমে টোটো করে সহজেই পৌঁছতে পারবেন সোনাঝুরি হাটে। সেখান থেকে এই ঝরনার কাছে হেঁটেই পৌঁছানো যায়। বর্ষায় শান্তিনিকেতন বেড়াতে গেলে একবার ঘুরে আসুন।

(Feed Source: news18.com)