
Raksha Bandhan AI Photo Prompts: ChatGPT ও Gemini-তে সঠিক ১০টি প্রম্পট ব্যবহার করলেই সাধারণ ছবি পেতে পারে একেবারে নতুন লুক, আর বহু বছরের পুরনো, হলদে ছবিও ফিরে পেতে পারে নতুনের মতো ঝকঝকে চেহারা। কীভাবে? জেনে নিন এই প্রতিবেদনে।
রাখি বন্ধন মানে কেবলমাত্র রাখি বাঁধা আর উপহার দেওয়া নয়, এই উৎসব ভাই-বোনের ভালোবাসা, খুনসুটি এবং সারাজীবনের বন্ধন উদযাপনের দিন। বিশেষ দিনের মিষ্টি মুহূর্তগুলিতে ফ্রেমবন্দি করে রাখতে কে না চায়? মুঠোফোনে ক্যামেরার জমানায় তাই সবার আগে চাই সেরা ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করা৷ এবার সেই ছবিকেই আরও অসাধারণ করে তুলতে ব্যবহার করতে পারেন AI৷
AI দিয়ে বিভিন্নভাবে বানান যেতে পারে ছবি৷ এমনকী ভাই-বোন যদি দূরেও থাকেন তাতেও কিচ্ছু যায় আসে না৷ বাস্তবে রাখি পরাতে না পারলেও AI দিয়ে দিব্যি ভাইয়ের হাতে পরানো যাবে রাখি৷ কিংবা বাড়ির অ্যালবামে পুরনো, হলদে হয়ে যাওয়া ছবিটাকে আবার একেবারে নতুন করে দিতে পারবে কৃত্তিম বুদ্ধিমত্তা৷ শুধু দিতে হবে ঠিকঠাক প্রম্পট(Prompt)৷
এবার রাখিতে সেরা ছবি বানিয়ে চমকে দিতে পারবেন ভাই বা বোনকে৷ নিচের ১০ টি AI Prompt-গুলি ব্যবহার করে বানিয়ে ফেলতে পারবেন অসাধারণ ছবি, যা দেখে তাক লাগতে বাধ্য৷
১. রাখি বন্ধনের চেনা ছবি প্রথমেই তৈরি করতে পারেন একটি একেবারে ট্র্যাডিশনাল রক্ষা বন্ধনের ছবি। বোন ভাইয়ের হাতে রাখি বাঁধছে, সামনে সাজানো রাখির থালি, প্রদীপ, মিষ্টি ও ফুল—সব মিলিয়ে একটি সুন্দর ভারতীয় উৎসবের পরিবেশ। Prompt:“Use our uploaded photographs as identity references and create a photorealistic traditional Raksha Bandhan celebration. Show the sister tying a colourful rakhi on her brother’s wrist while both smile naturally. Include a beautifully decorated rakhi thali with diya, kumkum, rice, sweets and marigold flowers. Dress us in elegant traditional Indian outfits and create a warm, festive home atmosphere with cinematic lighting. Preserve our facial features and make the image look natural and realistic.”
২. পুরনো ছোটবেলার ছবিকে দিন নতুন প্রাণ
ছোটবেলার পুরনো ছবি অনেক সময় সময়ের সঙ্গে বিবর্ণ হয়ে যায়, দাগ পড়ে যায় বা ছবি নষ্ট হতে বসে। রাখি বন্ধনের আগে AI-এর সাহায্যে সেই পুরনো ছবিকে আবার নতুনের মতো করে তোলা যেতে পারে। শুধু ছবির গুণমান বাড়ানো নয়, পুরনো রং ফিরিয়ে আনা, মুখের স্বাভাবিক বৈশিষ্ট্য বজায় রাখা, আলো ও ‘শার্পনেস’ ঠিক করা এবং ছবির ক্ষতিগ্রস্ত অংশ পুনরুদ্ধার করেও সেটিকে অনেক বেশি পরিষ্কার ও প্রাণবন্ত করা যায়। চাইলে পুরনো ভাই-বোনের ছবিকে রক্ষা বন্ধনের উপযোগী করে উৎসবের আবহও যোগ করা সম্ভব।
Prompt:“Restore and revive this old childhood photograph of siblings. Preserve the original facial features, expressions, age, clothing and overall composition. Remove scratches, dust, stains, blur and visible damage while naturally improving sharpness, clarity and image quality. Restore faded colours and correct lighting without making the faces look artificial or overly smooth. Keep the photograph authentic to the original era, but make it look fresh, clean and beautifully preserved. Add very subtle Raksha Bandhan festive warmth, such as soft golden lighting and minimal traditional elements, while keeping the original memory and composition intact. Create a high-resolution, photorealistic restored photograph.”
৩. ভাই-বোনকে বানান সিনেমার হিরো-হিরোইন
আপনাদের ভাই-বোনের সম্পর্ক যদি সিনেমার গল্পের মতো হয়, তাহলে তৈরি করুন একটি মুভি পোস্টার। নাম দিতে পারেন—‘ভাই-বোনের কাহিনি’, ‘আমাদের গল্প’ বা আপনাদের নিজেদের কোনো মজার নাম।
Prompt:
“Transform my sibling and me into the lead characters of a grand Indian movie poster titled ‘Our Sibling Story’. Use our uploaded photos as identity references and preserve our facial features. Show our playful rivalry, childhood memories and strong sibling bond through expressive poses. Add dramatic cinematic lighting, festive colours, elegant Indian outfits and subtle Raksha Bandhan elements. Make it feel like a premium Bollywood-style poster, fun, emotional and visually striking.”
৪. বানিয়ে ফেলুন সুপারহিরো ভাই-বোন জুটি
ভাই যদি সবসময় বোনকে সাহায্য করে বা বোন যদি পরিবারের যেকোনো সমস্যার সমাধান করে দেয়, তাহলে সেই গুণকেই বানিয়ে ফেলুন সুপারপাওয়ার। AI-এর সাহায্যে দুজনকে নিয়ে তৈরি করা যায় একটি দুর্দান্ত সুপারহিরো পোস্টার।
Prompt:
“Using our uploaded photographs, reimagine us as a powerful sibling superhero duo. Design unique superhero costumes inspired by our personalities: [describe brother’s personality] and [describe sister’s personality]. Show us standing together in a vibrant cinematic city while protecting each other. Include a subtle Raksha Bandhan theme, with a glowing rakhi symbol incorporated into the costume design. Keep our faces recognizable and the overall image photorealistic, cinematic and inspiring.”
৫. ছোটবেলার ছবি থেকে তৈরি করুন ‘Then & Now’ রাখি ফটো
পুরনো ছোটবেলার ছবি থাকলে সেটিকে বর্তমানের ছবির সঙ্গে মিলিয়ে একটি সুন্দর ‘Then & Now’ ছবি তৈরি করতে পারেন। একই ফ্রেমে ছোটবেলার ভাই-বোন এবং বর্তমানের ভাই-বোনকে দেখানো যেতে পারে।
Prompt:
“Create a heartwarming Raksha Bandhan ‘Then and Now’ portrait using our uploaded childhood and current photographs. Show our childhood versions on one side and our present-day versions on the other, connected through a beautiful rakhi thread. Preserve our facial identity and key features from both stages. Use warm festive lighting, traditional Indian décor, flowers and subtle emotional details. Make it photorealistic, nostalgic and suitable for a premium family photo.”
৬. সবচেয়ে মজার ঝগড়াকে বানান কমিক
ভাই-বোনের সম্পর্ক মানেই শুধু ভালোবাসা নয়, ছোটখাটো ঝগড়াও তার বড় অংশ। টিভির রিমোট, মোবাইল চার্জার, খাবার বা গাড়ির সামনের সিট নিয়ে আপনাদের যে ঝগড়া হয়, সেটিকে চার প্যানেলের মজার কমিকে পরিণত করা যেতে পারে।
Prompt:
“Create a colourful four-panel comic using our uploaded photographs as identity references. Show my sibling and me having a funny argument over [TV remote/mobile charger/favourite food/front seat]. In the next panels, show us secretly helping each other and finally celebrating Raksha Bandhan together. Keep the expressions humorous and distinctly sibling-like. Add speech bubbles with short funny dialogues and end with a warm Raksha Bandhan moment.”
৭. দূরে থেকেও এক ফ্রেমে রক্ষা বন্ধন
ভাই-বোন যদি আলাদা শহর বা দেশে থাকেন, তাহলে AI-এর সাহায্যে দুজনকে একই ছবিতে এনে তৈরি করা যায় একটি আবেগঘন Rakhi postcard।
Prompt:“My sibling and I are celebrating Raksha Bandhan from [City 1] and [City 2]. Use our uploaded photographs to create a beautiful split-screen Raksha Bandhan postcard connecting both locations. Keep our faces natural and recognizable. Include visual elements representing both cities and show a symbolic glowing rakhi thread connecting us across the distance. Create a warm, emotional and photorealistic festival atmosphere.”
৮. রাখির থালির সঙ্গে প্রিমিয়াম ক্লোজ-আপ
আপনার বা ভাই-বোনের হাতকে কেন্দ্র করে একটি সুন্দর ক্লোজ-আপ ছবিও তৈরি করতে পারেন। এতে রাখি, মেহেন্দি, ফুল, মিষ্টি এবং প্রদীপের মতো উৎসবের উপকরণ যোগ করলে ছবিটি আরও আকর্ষণীয় দেখাবে।
Prompt: “Create a premium photorealistic close-up Raksha Bandhan photograph using our uploaded hand and wrist references. Show a beautifully designed rakhi being tied on the brother’s wrist, with elegant mehndi, marigold flowers, diya, kumkum, rice and traditional sweets in the background. Use soft golden lighting, shallow depth of field and luxurious Indian festive styling. Keep the hands and rakhi highly realistic and detailed.”
৯. ভাই-বোনের ‘Award Night’
আপনার ভাই বা বোনের কোনো মজার অভ্যাস আছে? যেমন—‘সবার খাবার চুরি করে খাওয়া’, ‘সবসময় দেরি করা’ বা ‘পরিবারের সবার সমস্যার সমাধান করা’। সেই অভ্যাসের ভিত্তিতে তৈরি করুন একটি মজার অ্যাওয়ার্ড পোস্টার।
Prompt: “Create a premium and humorous Raksha Bandhan award poster for my sibling titled ‘[Champion Food Stealer]’. Use the uploaded photograph as the identity reference. Show my sibling as the winner of a grand family award, with a stylish trophy, rakhi, mithai and marigold flowers. Make the design affectionate, funny and celebratory rather than overly formal. Preserve the person’s facial identity and create a polished photorealistic poster.”
১০. ভাই-বোনের ‘Family Magazine Cover’
আরও একটু আলাদা কিছু চাইলে ভাই-বোনের ছবি দিয়ে একটি ফ্যাশন ম্যাগাজিনের কভার তৈরি করতে পারেন। এতে দুজনের নাম, একটি মজার হেডলাইন এবং রক্ষা বন্ধনকে কেন্দ্র করে কয়েকটি ছোট কভার লাইন যোগ করা যায়।
Prompt: “Turn our uploaded photographs into a premium Indian lifestyle magazine cover celebrating Raksha Bandhan. Feature my sibling and me as the main cover stars in elegant festive Indian outfits. Add tasteful headlines about sibling love, childhood memories, Raksha Bandhan and family moments. Use sophisticated typography, warm festive colours, studio-quality lighting and a high-end editorial photography style. Keep our faces natural and recognizable.”
(Feed Source: news18.com)
