)
Kacha Badam Girl Anjali Arora: অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর অঞ্জলি অরোরাকে ‘মহাকাব্য শ্রী রামায়ণ কথা – শ্রী রাম কি’ সিনেমায় সীতার চরিত্রে দেখা যাবে। এই খবর নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই সনাতনীরা ফুঁসছেন।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় অঞ্জলি অরোরা। নেটপাড়ায় নিয়মিতরা তাঁকে খুব ভালো ভাবেই চেনেন। ইনস্টাগ্রামে ২৬ বছরের সুন্দরীর সাড়ে ১২ মিলিয়ন ফলোয়ার্স, ১ কোটি ২৫ লক্ষ অনুরাগী! অঞ্জলির রয়েছে একাধিক পরিচয়। দিল্লির মেয়ে অভিনেত্রী, মডেল, ইনফ্লুয়েন্সের, ডান্সার ও কন্টেন্ট ক্রিয়েটর। অঞ্জলি আর বিতর্ক হাত ধরাধরি করেই চলে। নেটপাড়ার অনেকেরই অভিযোগ যে, অঞ্জলির একাধিক ভিডিয়ো এবং রিলস নাকি 18+ ! মানে প্রাপ্তবয়স্কদের জন্য়ই! Kacha Badam Girl নামেও অনেকে চেনেন অঞ্জলিকে। এবার সনাতন ধর্মীয় ভাবাবেগে আঘাত আনায় অঞ্জলিকে নেটপাড়া ধুয়ে দিচ্ছে। কী করেছেন অঞ্জলি? কেন হিন্দুরা রাগে ফুঁসছেন? পরিচালক অভিষেক সিংয়ের সিনেমা ‘মহাকাব্য শ্রী রামায়ণ কথা – শ্রী রাম কি’ মুক্তি পেতে চলেছে আগামী ২৫ সেপ্টেম্বর। ছবিতে রামের ভূমিকায় দেব শর্মা আর সীতার চরিত্রে অঞ্জলি! তিনি এই সিনেমার টিজার ইনস্টাগ্রামে শেয়ার করতেই বিতর্কের সুনামি আছড়ে পেড়েছে। অঞ্জলিকে সীতার ভূমকিায় দেখেই তাঁর অতীতের কেলেঙ্কারি চোখের সামনে ভেসে উঠেছে নেটিজেনদের। তাঁরা রীতিমতো ক্ষুব্ধ যে, কী করে অঞ্জলিকে এমন এক ধার্মিক চরিত্রে কাস্ট করা হল!
নেটপাড়ায় বিভিন্ন মানুষের প্রতিক্রিয়া তুলে ধরা হল
১) ‘মা সীতার চরিত্রে অভিনয় করছেন অঞ্জলি অরোরা ( ‘কাঁচাবাদাম গার্ল’ )! এমন অভিনেত্রীকে কাস্ট করে নির্মাতারা রামায়ণের উপহাস করছেন।
২) ‘আসুন অঞ্জলি অরোরার সঙ্গে আলাপ করে নিন। ইনস্টাগ্রামে অ্যাডাল্ট ভিডিয়ো ও রিলসের জন্য ‘কাঁচাবাদাম গার্ল’ হিসেবে সে পরিচিত এখন তাঁকে ‘মহাকাব্য শ্রী রামায়ণ কথা’-য় মা সীতার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। এটি হিন্দু ধর্মের প্রতি চরম অবমাননা। অতীতে তিনি একাধিক বিতর্কিত ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন, আর এখন তাঁকে মাতা সীতার চরিত্রে নেওয়া হয়েছে। শুধুমাত্র অর্থের লোভে এই ধরনের মানুষদের আমাদের পবিত্র ধর্মকে ধ্বংস করতে দেবেন না। আমাদের বিশ্বাস বিক্রির জন্য নয়।’
৩) ‘মা সীতা চরিত্রে সেই অঞ্জলি অরোরা! তিনি তার জন্য বিখ্যাত …. আমি সেই নিয়ে বলতেও পারি না। শীঘ্রই এই মুভি ব্যান করুন। তাঁরা শুধু কিছু টাকা কামানোর জন্য এসব করছেন। তাদের কোনও বিশ্বাস নেই বা তাঁরা রামায়ণ সম্পর্কে এক জিনিসও জানে না। এই নির্লজ্জ লোকদের বয়কট করুন।”
৪) ‘মা সীতার চরিত্রে অঞ্জলি অরোরা (‘কাঁচাবাদাম গার্ল’)… সত্যিই…!! উত্তর থেকে দক্ষিণ—পুরো চলচ্চিত্র শিল্পে কি আর কোনও অভিনেত্রীই অবশিষ্ট ছিল না যে শেষমেশ তাঁকেই কাস্ট করতে হলো…!!”
৫) ‘কাঁচা বাদাম’ রিল ভাইরাল হওয়ার পরই অঞ্জলি অরোরা সোশ্যাল মিডিয়া তারকা হয়ে উঠেছেন ঠিকই, কিন্তু অভিনয়ের কোনও বাস্তব অভিজ্ঞতা তাঁর প্রায় নেই বললেই চলে। তিনি কি সত্যিই মাতা সীতার মতো এক পবিত্র চরিত্রের প্রতি সুবিচার করতে পারবেন? এমন পবিত্র চরিত্রের জন্য প্রয়োজন প্রকৃত প্রতিভা ও গভীর আবেগের অধিকারী এক অভিনেত্রী, যিনি পূর্ণ মর্যাদার সঙ্গে চরিত্রটি ফুটিয়ে তুলতে পারবেন এবং দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন। ধর্মীয় বা আধ্যাত্মিক চরিত্রের ক্ষেত্রে জনপ্রিয়তার চেয়ে দক্ষতা ও যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়া উচিত।”
৬) ‘ঘোর কলিযুগ’
২০২২ সালে কঙ্গনা রানাওয়াত রিয়ালিটি টিভি শো ‘লক আপ’ হোস্ট করেছিলেন। সেখানেও তিনি বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন অঞ্জলি। তাঁর এবং মুনাওয়ার ফারুকির সম্পর্ক নিয়ে তখন বিস্তর চর্চা হয়েছিল। তাঁদের একসঙ্গে বলা হত- ‘মুনঞ্জলি’। অঞ্জলি এই শোয়ে এসে বিস্ফোরক কথা বলেছিলেন। তিনি জানিয়ে ছিলেন, ‘ডিসেম্বরে আমি রাশিয়ায় গিয়েছিলাম এবং তখন আমি সিঙ্গল ছিলাম। হোটেলের রিসেপশনিস্টের প্রতি আকৃষ্ট হয়েছিলাম এবং শনিবার রাতের জন্য তাঁর থেকে ৫০০০ রুবেল (২,৭৩৭ টাকা) নিয়েছিলাম। আমি শুধু টাকাই চেয়েছিলাম। আমি চাওয়ার পর সে আমাকে টাকা দেয় এবং এরপর সেই রাতে আমরা একসঙ্গে পার্টি করতে যাই। আমার কোনও বন্ধুই এ ব্যাপারে জানে না। আমার বাবা-মারই বা এই বিষয়ে কী প্রতিক্রিয়া হবে, তা জানি না।’ এখানেই শেষ নয়, অঞ্জলির একটি চরম অন্তরঙ্গ MMS ফাঁস হয়েছিল। যদিও পরে তিনি বলেছিলেন যে, সেখানে যে মহিলাকে দেখা যাচ্ছে, সেটা তিনি নন, এই ভিডিয়ো বানানো কৃত্তিম মেধায়!
(Feed Source: zeenews.com)
