বলুন তো দেখি, ভারতের কোন রাজ্যে এক হাজারের বেশি রেল স্টেশন রয়েছে? উত্তর পশ্চিমবঙ্গ নয়

বলুন তো দেখি, ভারতের কোন রাজ্যে এক হাজারের বেশি রেল স্টেশন রয়েছে? উত্তর পশ্চিমবঙ্গ নয়

Which State Of India Have 1000 Plus Rail Station: সাধারণ জ্ঞান নিয়ে আমাদের সকলেরই কম-বেশি কৌতুহল রয়েছে। তেমনই একটি প্রশ্ন এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

প্রতিযোগিতামূলক ও চাকরির পরীক্ষায় ভালো ফল করার জন্য সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলীর গুরুত্ব অপরিসীম। অজানা সব চমকপ্রদ তথ্য যেমন মানুষের জ্ঞানের পরিধি বাড়াতে সাহায্য করে, তেমনই নানা প্রতিযোগিতামূলক পরীক্ষায় পরীক্ষার্থীদের অনেকটাই এগিয়ে রাখে। সম্প্রতি এমনই একটি প্রশ্ন নেটদুনিয়ায় ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে, যার উত্তর দিতে গিয়ে অনেকেই ভুল করে বসেন।

ভারতমাতা জুড়ে বিস্তৃত রয়েছে সুবিশাল রেললাইন। সিকিম ব্যতীত দেশের প্রায় প্রতিটি কোণায় পৌঁছে যাওয়ার জন্য ভারতীয় রেলই কোটি কোটি মানুষের সবচেয়ে বড় ভরসা। যাত্রী পরিবহন থেকে শুরু করে পণ্য পরিবহন—দেশের প্রতি প্রান্তে যোগাযোগ ব্যবস্থার মূল মেরুদণ্ড হিসেবে কাজ করে চলেছে এই ব্যবস্থা।

স্বভাবতই অনেকের মনেই প্রশ্ন জাগে, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক রেলস্টেশন রয়েছে? অনেকেই হয়তো ভাবেন উত্তরটি পশ্চিমবঙ্গ, রাজস্থান, মহারাষ্ট্র কিংবা তামিলনাড়ু হতে পারে। কিন্তু উত্তরটা লুকিয়ে রয়েছে শব্দটির মধ্যেই—‘উত্তর’।

সবচেয়ে বেশি সংখ্যক রেলস্টেশন থাকা রাজ্যটি হলো উত্তরপ্রদেশ। বিভিন্ন তথ্য ও গবেষণা অনুযায়ী, এই একটি রাজ্যেই প্রায় ১১০০ থেকে ১২০০টি রেলস্টেশন ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, যা দেশের অন্য যেকোনো রাজ্যের চেয়ে অনেক বেশি।

দেশের সবচেয়ে জনবহুল এই রাজ্যে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক রেল জংশন। প্রয়াগরাজ, কানপুর, বারাণসী এবং মথুরার মতো ব্যস্ত জংশনগুলো প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের যাতায়াত সুগম করে চলেছে।

উত্তরপ্রদেশের এই বিশাল রেল যোগাযোগ ব্যবস্থা দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে যোগাযোগ সহজ করার পাশাপাশি রাজ্যের অভ্যন্তরীণ অর্থনৈতিক ভিত্তিকেও বেশ মজবুত করেছে। পণ্য ও যাত্রী পরিবহনে অনন্য ভূমিকা পালন করে এই রাজ্য ভারতের রেলেও সৃষ্টি করেছে এক নতুন ইতিহাস।

(Feed Source: news18.com)