বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণ

বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণ

 

Vijay Free Schemes: রান্নার গ্যাসের দাম বাড়লেও অভাব হবে না পরিবারে, বছরে পরিবার পিছু ৩টি LPG সিলিন্ডার দেবে এই রাজ্যের সরকার। পাশাপাশি রূপান্তরকামীদের জন্য বাসে যাতায়াত ফ্রি। তবে সবাই পাবেন না এই সুবিধা। যাদের বার্ষিক আয় ২.৫ লাখ টাকার নীচে, তারাই সরকারের এই সুবিধা পাবেন।

কোন রাজ্যে দেওয়া হচ্ছে এই সুবিধা
সোমবার তামিলনাড়ু বিধানসভায় এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। আগামী বছর ২০২৭ সালের পোঙ্গল উৎসব থেকেই তামিলনাড়ুবাসী পাবে এই সুবিধা। সব মিলিয়ে এই ঘোষণার পর সুবিধা পাবেন প্রায় ১.৩০ কোটি পরিবার। স্বাভাবিকভাবেই তারকা মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশির নিম্নবিত্ত পরিবারের লোকজন। হিসাব বলছে, তামিলনাড়ু সরকারের এই ঘোষণায় রাজকোষ থেকে খরচ হবে বছরে ৪০০০ কোটি টাকা। তবে সরাসরি LPG সিলিন্ডার না দিয়ে এই বাবদ টাকা অ্যাকাউন্টে পাঠাবে সরকার।

কেন এই সুবিধা, কী বললেন মুখ্য়মন্ত্রী

‘অন্নপূর্ণা সুপার সিক্স স্কিম’ নামে চালানো হবে এই প্রকল্প। কেন রাজ্য়বাসীকে এই সুবিধা দেওয়া হবে, তা নিয়ে এদিন খোলসা করেন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। তিনি বলেন, পশ্চিম এশিয়ায় উত্তেজনার ফলে ভারতে বাড়ছে রান্নার গ্যাসের দাম। এমনকী সিলিন্ডার পেতেও সমস্যা হচ্ছে রাজ্য়বাসীর। যা পরিবারের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করছে। এই বিষয়গুলি মাথায় রেখেই বিনামূল্যে সিলিন্ডারের সুবিধা দেওয়ার কথা ভেবেছে সরকার।

ভোটের আগেই দিয়েছিলেন প্রতিশ্রুতি

যদিও অনেকেই বলছেন, নির্বাচনী প্রতিশ্রুতি মেনে এই কাজ করছেন মুখ্যমন্ত্রী। ভোটের আগে বিজয়ের দল, তামিলগা ভেত্রি কাজাঘম পার্টির হয়ে বছরে ৬টি LPG সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার ঘোষণা করেছিলেন। সেই পথেই এবার ৩টি ফ্রি সিলিন্ডার দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি।