West Bengal New Industrial Policy: অর্থমন্ত্রী-অর্থমন্ত্রী জরুরি বৈঠক, রাজ্যে শিল্পায়নে গতি আনতে নয়া নীতি! দিল্লিতে নির্মলার দরবারে স্বপন

West Bengal New Industrial Policy: অর্থমন্ত্রী-অর্থমন্ত্রী জরুরি বৈঠক, রাজ্যে শিল্পায়নে গতি আনতে নয়া নীতি! দিল্লিতে নির্মলার দরবারে স্বপন

West Bengal New Industrial Policy: শিল্পবান্ধব ভাবমূর্তি গড়তে নয়া শিল্পনীতি, নির্মলা সীতারমণের সঙ্গে বৈঠকে স্বপন দাশগুপ্ত।

নয়াদিল্লি: রাজ্যের শিল্পবান্ধব ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে নতুন সরকার। বেশ কিছু পদক্ষেপও করা হয়েছে। বদলানো হয়েছে জমিনীতি। এ বার রাজ্যের নতুন শিল্পনীতিও প্রণয়ন করতে চলছে শুভেন্দু অধিকারীর সরকার। রাজ‍্যের শিল্পবান্ধব ভাবমূর্তি গড়ে তুলতে নয়া শিল্পনীতি আনতে চলেছে রাজ‍্য। আর নয়া শিল্পনীতি নিয়ে সোমবার দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
সূত্রের খবর, রাজ্যে থমকে থাকা শিল্পায়নে পুনরায় গতি আনতে সুষ্পষ্ট নীতি আনতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। যেখানে জমি-জট কাটানো, কর্মসংস্কৃতি ফেরানো, ব‍্যবসার জন‍্য বিভিন্ন অনুমোদনে দ্রুততা আনা সহ বিভিন্ন বিষয়ে নয়া নাতি তৈরি হবে। এই নয়া নীতি তৈরিত অর্থ মন্ত্রকের একটা বড় ভূমিকা রয়েছে। সূত্রের খবর, শিল্পনীতিতে অর্থমন্ত্রীর কী পরামর্শ রয়েছে তা জানতেই এদিন বিস্তারিত আলোচনা হয় নির্মলা-স্বপনের।
প্রসঙ্গত, গতকালই দিল্লিতে এসেছেন রাজ‍্যের অর্থমন্ত্রী। সঞ্জীব সান‍্যালের উদ‍্যোগে গতকাল রাতে এক ব‍্যক্তিগত অনুষ্ঠানে যোগ দেন স্বপন দাশগুপ্ত। নির্মলা সীতারমণ, হরদীপ সিং পুরীর মতো শীর্ষ কেন্দ্রীয় মন্ত্রীরাও উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে।
খ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন, ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে জমির ছাড়পত্রে এক জানলা ব্যবস্থা (সিঙ্গল উইন্ডো সিস্টেম) থাকবে। ছাড়পত্রের ক্ষেত্রে এই এক জানালা ব্যবস্থার উল্লেখ থাকবে নয়া শিল্পনীতিতে। পাশাপাশি কোন ক্ষেত্রে, কী মাপকাঠিতে সংস্থাগুলি ইনসেনটিভ পাবে, তারও একটি সুস্পষ্ট কাঠামো থাকবে। থাকবে জিআইএস-যুক্ত ল্যান্ড ব্যাঙ্কও। অর্থাৎ, সরকারি ল্যান্ড ব্যাঙ্কের একটি ডিজিটাল ডেটাবেস রাখা হবে।
ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপও করা হয়েছে। যেমন, ‘আর্বান ল্যান্ড সিলিং অ্যাক্ট’ বাতিল করার পরিকল্পনা করছে সরকার। সম্প্রতি রাজ্যে গুন্ডাদমন আইনও কার্যকর হয়েছে। এই আইন তোলাবাজি রুখতে এবং বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বৃদ্ধিতে সাহায্য করবে বলে মনে করছে সরকার।
((Feed Source: news18.com)