Shravani Mela: শ্রাবণী মেলা ’২৬-এর ২৫তম দিনে ১ লক্ষের বেশি পুণ্যার্থীকে পরিষেবা, ৪৯.২৭ লক্ষ টাকা টিকিট রাজস্ব পূর্ব রেলের

Shravani Mela: শ্রাবণী মেলা ’২৬-এর ২৫তম দিনে ১ লক্ষের বেশি পুণ্যার্থীকে পরিষেবা, ৪৯.২৭ লক্ষ টাকা টিকিট রাজস্ব পূর্ব রেলের

যাত্রীকল্যাণে বিশেষ গুরুত্ব দিয়ে রেলকর্মীরা মোট ৫৮১ জন যাত্রীকে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করেন। এর মধ্যে ৫৭১টি চিকিৎসা-সংক্রান্ত ক্ষেত্রে সহায়তা করা হয় এবং ১০ জন যাত্রীকে হুইলচেয়ার পরিষেবা দেওয়া হয়।

আসানসোল: শ্রাবণী মেলা ’২৬-এর ২৫তম দিনে বিপুল যাত্রীচাপ সামলাল পূর্ব রেলের আসানসোল ডিভিশন। পরিচালন রিপোর্ট অনুযায়ী, ওই দিনে মোট ১,০১,০৯৬ জন পুণ্যার্থী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন দিয়ে যাতায়াত করেছেন। বিপুল ভিড় সত্ত্বেও ট্রেন পরিষেবা স্বাভাবিক রাখতে একাধিক বিশেষ ট্রেন চালানো হয়।
পুণ্যার্থীদের যাতায়াতের ক্ষেত্রে সবচেয়ে ব্যস্ত ছিল জসিডিহ স্টেশন। সেখানে মোট ৬৩,৪৬৬ জন পুণ্যার্থীর যাতায়াত হয়েছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হিসেবে দেওঘর স্টেশনে ১৭,৭৭০ জন পুণ্যার্থী যাতায়াত করেন। এছাড়া বাসুকিনাথ স্টেশনে ১৪,৪৩৪ জন এবং বৈদ্যনাথধাম স্টেশনে ৫,৪২৬ জন পুণ্যার্থী পরিষেবা নেন।
২৫তম দিনে ২৪১টি ট্রেন
বিপুল যাত্রীচাপ সামলাতে আসানসোলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সংগ্রহ মৌর্যের তত্ত্বাবধানে গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে বিশেষ ট্রেন পরিচালনার ব্যবস্থা করা হয়। জসিডিহ স্টেশনে মোট ১৪৭টি ট্রেন চলাচল করে। এর মধ্যে ১১৭টি নিয়মিত এবং ৩০টি বিশেষ ট্রেন। দেওঘর স্টেশনে চলেছে মোট ৪৬টি ট্রেন—২২টি নিয়মিত এবং ২৪টি বিশেষ ট্রেন। বাসুকিনাথ স্টেশনে মোট ২২টি ট্রেনের মধ্যে ১২টি নিয়মিত এবং ১০টি বিশেষ ট্রেন ছিল। অন্যদিকে, বৈদ্যনাথধাম স্টেশনে মোট ২৬টি ট্রেনের মধ্যে ২০টি নিয়মিত এবং ৬টি বিশেষ ট্রেন পরিচালিত হয়। এই ট্রেন পরিচালনা ও যাত্রী পরিষেবার মাধ্যমে ২৫তম দিনে পূর্ব রেলের মোট ৪৯.২৭ লক্ষ টাকা টিকিট রাজস্ব আয় হয়েছে।
৫৮১ জন পুণ্যার্থীকে সহায়তা
যাত্রী পরিষেবার পাশাপাশি পুণ্যার্থীদের জরুরি সহায়তার উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। রেলকর্মীরা মোট ৫৮১ জন যাত্রীকে বিভিন্নভাবে সহায়তা করেন। এর মধ্যে ৫৭১ জনকে চিকিৎসা সংক্রান্ত সহায়তা দেওয়া হয়েছে এবং ১০ জন যাত্রীকে হুইলচেয়ার পরিষেবা প্রদান করা হয়েছে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বলেন, ‘আসানসোল ডিভিশনের কর্মীরা পুণ্যার্থীদের নিরবচ্ছিন্ন ট্রেন পরিষেবা, নিরাপত্তা এবং চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে দিনরাত কাজ করছেন। শ্রাবণী মেলা ’২৬-এ অংশ নেওয়া প্রত্যেক পুণ্যার্থীর নিরাপদ, আরামদায়ক ও ঝঞ্ঝাটমুক্ত যাত্রা নিশ্চিত করাই পূর্ব রেলের লক্ষ্য বলে জানান তিনি।’
(Feed Source: news18.com)