Bail Plea Rejected For Cricketer: ‘অকাট্য প্রমাণ রয়েছে’, আইনজীবীর এই সওয়ালে ফের বিপাকে অভিষেক, কবে হবে জামিন

Bail Plea Rejected For Cricketer: ‘অকাট্য প্রমাণ রয়েছে’, আইনজীবীর এই সওয়ালে ফের বিপাকে অভিষেক, কবে হবে জামিন

Bail Plea Rejected For Cricketer: কোর্ট কেসের চক্করে এখন তাঁর ক্রিকেটার হিসেবে ভবিষ্যতও কালো মেঘের নিচে, তাঁকে বাংলা দলে রাখা হয়িন আইপিএলের দিল্লি ক্যাপিটাল্সেও কী হবে তা এখনও পরিষ্কার নয়৷

কলকাতা: হুগলি জেলা জজ কোর্টে জামিনের আবেদন খারিজ, অভিষেক পোড়েলের জেল মুক্তি এখনই নয়। বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ধর্ষনের মামলায় অভিযুক্ত হয়ে হুগলি জেলে বন্দি রয়েছেন।
মামলার চার্জশিট জমা দিয়েছে মগড়া থানার পুলিশ। আগামী ২৮ অগাস্ট আবার শুনানির দিন ধার্য হয়েছে চুঁচুড়া আদালতে। তার আগেই জেলা জজ চন্দ্রানী মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়ের কাছে জামিনের আবেদন করেন অভিষেক।
হুগলি জেলা মুখ্য আইনজীবী শিবাজী দাস জানান,অভিযোগের স্বপক্ষে অকাট্য প্রমান থাকায় জেলা জজ জামিনের আবেদন খারিজ করে দেন। আবার ১৪ দিন পর জজ কোর্টে আবেদন করতে পারবেন অভিষেক না হলে হাইকোর্টে যেতে হবে তাকে।
হাইকোর্টের নির্দেশে মগড়া থানার পুলিশ ক্রিকেটারকে গ্রেফতার করে গত ১১ আগস্ট। তিন দিন পুলিশ হেফাজতে কাটানোর পর ১৪ দিনের জেল হেফাজতে রয়েছেন অভিষেক।
এক তরুনীর অভিযোগ ছিলো বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষন,ব্ল্যাকমেল করার। এক ডাক্তারি পড়ুয়া তরুণীর তোলা এই অভিযোগে বাংলা ক্রিকেটে চাঞ্চল্য৷ বাংলার কোনও পরিচিত মুখ ক্রিকেটারকে এই ধরনের অভিযোগে জেল খাটতে হয়নি৷
ইতিমধ্যে অভিষেক পোড়েলকে বাংলা দল থেকে বাদ দেওয়া হয়েছে। এই মামলার জনোর পর তার ক্রিকেট ভবিষ্যৎ প্রশ্নে।  সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটাল্সে আইপিএলও খেলতেন অভিষেক পোড়েল সেখান থেকে দাদাও জানিয়েছেন টিম ম্যানেজমেন্ট বাংলার এই উঠতি ক্রিকেটারকে নিয়ে যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে৷ তবে সৌরভ এই কথা সিএবি-র সিদ্ধান্তের আগে জানিয়েছিলেন, বাংলার ক্রিকেট দল তাঁকে বাইরে রাখা তাঁর ক্রিকেট কেরিয়ারকে নিঃসন্দেহে আরও বিপাকে ফেলল৷
(Feed Source: news18.com)
Bail Plea Rejected For Cricketer: ‘অকাট্য প্রমাণ রয়েছে’, আইনজীবীর এই সওয়ালে ফের বিপাকে অভিষেক, কবে হবে জামিন