কাঁকড়া কাটতে কালঘাম ছোটে? শিখে নিন এই ‘ছোট্ট’ কৌশল,ঝপাঝপ কাটা হয়ে যাবে কিলো-কিলো কাঁকড়া, কোনও খাটনি ছাড়াই

কাঁকড়া কাটতে কালঘাম ছোটে? শিখে নিন এই ‘ছোট্ট’ কৌশল,ঝপাঝপ কাটা হয়ে যাবে কিলো-কিলো কাঁকড়া, কোনও খাটনি ছাড়াই

Kakra Crab Cutting Tips: কাঁকড়া খেতে যতই লোভনীয় হোক না কেন, কাঁকড়া কাটা কিন্তু মুখের কথা নয়! তার উপর কাঁকাড়ার কামড় খাওয়ার ভয়ও থাকে। কিন্তু এই সহজ টিপস জেনে নিলেই কাঁকড়া কাটা ও পরিষ্কার করা একেবারে ‘বায়ে হাত কা খেল’, ঝটপট কাটা হয়ে যাবে কেজি কেজি কাঁকড়া

বর্ষায় ঝালঝাল কাঁকড়া কষা খাওয়ার মজাই আলাদা! কিন্তু কাঁকড়া পরিষ্কার করা ও কাটা বেশ শক্ত! পাশাপাশি কাঁকড়ার দাঁড়াতে হাতে কামড় খাওয়ার ভয়ও থাকে। এদিকে বাজার থেকে কেটে নিয়ে আসা কাঁকড়া খাওয়াও উচিৎ নয়। কাজেই বাড়িতেই কাটতে হবে। শিকে নিন এই ছোট্ট কৌশল, নিমেষে কাটা হয়ে যাবে কিলো কিলো কাঁকড়া–

কাঁকড়া অবশ করা– কাঁকড়া নুন মেশানো ফুটন্ত গরম জলে ডুবিয়ে তুলে নেন অনেকে, কিন্তু এতে কাঁকড়া আংশিকভাবে সেদ্ধ হয়ে যায় এবং কাঁকড়ার স্বাভাবিক স্বাদ ও গন্ধ অনেকটাই নষ্ট হয়ে যায়।
অনেকে প্লাস্টিকব্যাগে কাঁকড়া ভরে, মুখ বেঁধে ডিপ ফ্রিজে রেখে দেন। এতে গোটা ফ্রিজে দুর্গন্ধ ছড়িয়ে ড়ে, কাঁকড়া মরেও যেতে পারে। মরা কাঁকড়া খাওয়া একেবারেই উচিৎ নয়। তাই কাঁকড়াদের অবশ করার সেরা উপায় হল, বরফ-ঠান্ডা জলে ডুবিয়ে রাখা। এতে কাঁকড়া কিছু সময়ের জন্য নিষ্ক্রিয় হয়ে যায়, ফলে কামড় খাওয়ার ভয়ও থাকে না, স্বাদ-গন্ধও নষ্ট হয় না।

জ্যান্ত কাঁকড়া ধরার সঠিক উপায়– জ্যান্ত কাঁকড়া খোলসের দিকটা উপরে রেখে এমনভাবে ধরুন, যাতে কাঁকড়া দাঁড়া দিয়ে কামড়াতে না পারে। এবার কাঁকড়াটিকে উল্টে নিয়ে ধারাল কাঁচি দিয়ে পা ও দাঁড়া কেটে ফেলুন। অনেকে কাঁকড়ার ছোট ছোট সাঁতার কাটার পা-ও কেটে ফেলেন। রাখলেও সমস্যা নেই। এবার কলের তলায় নিয়ে কাঁকড়া ভাল করে ধুয়ে নিন।

কাঁকড়ার উপরের খোলস খোলা– কাঁকড়াটিকে উল্টে দিন এবং নীচের দিকের ফ্ল্যাপটি সরিয়ে ফেলুন। এটি সরালে কাঁকড়ার উপরের খোলস খুলে ফেলা সহজ হবে। ফ্ল্যাপটি তুলে একটু ঘুরিয়ে খুলে ফেলুন এবং ফেলে দিন।
এরপর কাঁকড়ার উপরের খোলস বা ক্যারাপেস খুলে ফেলতে হবে। খোলসের নীচে বুড়ো আঙুল ঢুকিয়ে খোলস উপরের দিকে টেনে তুলুন এবং পুরো খোলসটি খুলে ফেলুন।

কাঁকড়ার স্বাদ বাড়ানোর সিক্রেট– কাঁকড়ার উপরের খোলসের ভিতরে থাকে হলুদ-সবুজ বা বাদামি রঙের একটি পদার্থ। একে বলে টম্যালি। এটি আসলে কাঁকড়ার লিভার ও অগ্ন্যাশয়ের অংশ। অনেকে একে আদর করে ‘ক্র্যাব ফ্যাট’ বলেন। এই টম্যালি-ই কাঁকাড়ার স্বাদ বাড়ায়। তাই ফেলে দেবেন না, ঝোল বা কষায় মিশিয়ে নিন। স্বাদ দ্বিগুণ হবে।

(Feed Source: news18.com)