Miniature Sculpture Course: রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে আয়ের নয়া দিশা! শুরু হচ্ছে প্রফেশনাল মিনিয়াচার স্কাল্পচার কোর্স, জানুন ফি-সহ বিস্তারিত তথ্য

Miniature Sculpture Course: রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে আয়ের নয়া দিশা! শুরু হচ্ছে প্রফেশনাল মিনিয়াচার স্কাল্পচার কোর্স, জানুন ফি-সহ বিস্তারিত তথ্য

Miniature Sculpture Course: শিল্পচর্চা থেকেই এবার হবে লক্ষ্মীলাভ! বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে চালু হলো ৮ মাসের প্রফেশনাল মিনিয়াচার স্কাল্পচার ও ডেকোরেটিভ মডেলিং কোর্স। হস্তশিল্পকে পেশা করার সুবর্ণ সুযোগ।

বেলুড়, হাওড়া, রাকেশ মাইতি: শিল্পচর্চাকে পেশাগত দক্ষতার সঙ্গে যুক্ত করে তরুণ সমাজকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। প্রতিষ্ঠানের বোস হাউস ক্যাম্পাসের ব্যবস্থাপনায় শুরু হতে চলেছে ৮ মাসের একটি শংসাপত্রভিত্তিক বিশেষ প্রশিক্ষণ কোর্স— “Professional Miniature Sculpture & Decorative Modeling”। সম্প্রতি আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় শিক্ষার্থীদের ক্ষুদ্র ভাস্কর্য নির্মাণ এবং ডেকোরেটিভ মডেলিংয়ের নান্দনিক ও পেশাদার দিকগুলি হাতে-কলমে শেখান হবে।
সাধারণ শিল্প সত্তার সৃজনশীল বিকাশ ঘটানোর পাশাপাশি এখানে প্রাধান্য পাচ্ছে বাস্তব অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধি। প্রশিক্ষণে অত্যন্ত যত্ন সহকারে শিক্ষার্থীরা কাদা ও অন্যান্য উপকরণের সাহায্যে বিভিন্ন দেব-দেবী ও শিল্পকর্মের সূক্ষ্ম রেখা ফুটিয়ে তুলতে পারবে। ছবি বা ডিজিটাল মাধ্যম থেকে নিখুঁত বিবরণ দেখে ভাস্কর্য গড়ার কায়দা শেখাবেন প্রশিক্ষকেরা।
এই প্রশিক্ষণ কর্মসূচির মূল উদ্দেশ্য হল শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল দক্ষতার সঠিক ব্যবহার নিশ্চিত করা, যাতে তারা ভবিষ্যতে আত্মসংস্থান বা স্বনির্ভরতার পথ বেছে নিতে পারে। আধুনিক শিল্পবাজারের চাহিদা অনুযায়ী ডেকোরেটিভ মডেলিং ও ভাস্কর্যের প্রচুর বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে। এই ধরনের প্রাক্টিক্যাল কোর্স তরুণদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি স্বাধীন পেশা গড়ে তুলতে সহায়ক হবে।
রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের এই গঠনমূলক উদ্যোগ সমাজের তরুণ প্রজন্মের কর্মসংস্থান ও শিল্প ভাবনায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। কোর্সের বিষয়ে বিশদ তথ্য ও পরবর্তী আপডেট জানতে ক্যাম্পাসের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যেতে পারে। সময় আট মাস। অফলাইন কোর্স, পুরুষ এবং মহিলা উভয়ে এই করছে অংশগ্রহণ করতে পারে। কোর্স ফি ৪৫০০ এবং জি এস টি। বিস্তারিত জানতে- ৬২৮৯৯০৫৭০৪/৯৩৩০৩৫৩৩৫৭।
(Feed Source: news18.com)
Miniature Sculpture Course: রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে আয়ের নয়া দিশা! শুরু হচ্ছে প্রফেশনাল মিনিয়াচার স্কাল্পচার কোর্স, জানুন ফি-সহ বিস্তারিত তথ্য