
AI Training on Film Editing: কলেজ ক্যাম্পাসেই অ্যানিমেশন থেকে ভিডিও এডিটিং, পড়ুয়াদের জন্য নতুন প্রশিক্ষণের সুযোগ জলপাইগুড়িতে। জানুন…
বলিউডের সিনেমা কীভাবে তৈরি হয় ! ভিডিও এডিটিং থেকে অ্যানিমেশন সব শেখার সুযোগ এবার কলেজ ক্যাম্পাসেই! বর্তমান সময়ে চাকরির বাজারে শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাড়তি দক্ষতা। সেই কথা মাথায় রেখেই পড়ুয়াদের জন্য নতুন উদ্যোগ নিয়েছে আনন্দ চন্দ্র কলেজ।
কলেজের অধ্যক্ষ ড. দেবাশিস দাস জানান, ইতিমধ্যেই নর্থবেঙ্গল অ্যানিমেশন অ্যান্ড ফিল্ম একাডেমি-র সঙ্গে কলেজের মৌ স্বাক্ষর হয়েছে। এর ফলে কলেজের পড়ুয়ারা ক্যাম্পাসেই ২ডি অ্যানিমেশন, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, অ্যানিমেশন এবং AI-সহ একাধিক বিষয়ে প্রশিক্ষণের সুযোগ পাবেন।
শুধু আনন্দ চন্দ্র কলেজ নয় ময়নাগুড়ি কলেজ ও মালবাজার কলেজেও নির্দিষ্ট কিছু বিষয়ে এই ধরনের প্রশিক্ষণের সুযোগ থাকছে। অর্থাৎ পড়াশোনার পাশাপাশি স্বল্প সময়ে হাতে-কলমে দক্ষতা অর্জনের দরজা খুলছে ছাত্রছাত্রীদের সামনে। বিশেষ করে AI, গ্রাফিক্স ডিজাইন, অ্যানিমেশন ডিজিটাল ফিল্ম মেকিং, ভিডিও এডিটিং এবং টি-টেস্টিং-এর মতো দক্ষতার চাহিদা বর্তমানে দ্রুত বাড়ছে। শুরু হয়ে গিয়েছে ভর্তি প্রক্রিয়া
ফলে প্রশিক্ষণ শেষে চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং বা ঘরে বসে কাজের সুযোগও তৈরি হতে পারে। অধ্যক্ষের কথায়, এই উদ্যোগের মাধ্যমে পড়ুয়ারা ভবিষ্যতের কর্মক্ষেত্রের জন্য আরও প্রস্তুত হয়ে উঠবে এবং ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্যে দক্ষ মানবসম্পদ তৈরিতে কলেজও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
এদিন টি-টেস্টিং ও ফটোগ্রাফি ইন্টার্নশিপে বহু পড়ুয়া প্রশিক্ষিত হয়েছে। বিএ পাশের পড়ুয়া অনির্বাণ সরকার জানান, টি-টেস্টিংয়ের ইন্টার্নশিপে অংশ নিয়ে তিনি অনেক নতুন বিষয় শিখেছেন। তাঁর মতে, এই ধরনের অতিরিক্ত কোর্স চাকরির বাজারে প্রতিযোগিতায় পড়ুয়াদের অনেকটাই এগিয়ে দিতে পারে।তাহলে প্রশ্ন একটাই ডিগ্রির পাশাপাশি যদি হাতে থাকে সিনেমা এডিটিং, AI কিংবা অ্যানিমেশনের মতো দক্ষতা, তাহলে ভবিষ্যতের চাকরির বাজারে আপনিই কি এগিয়ে থাকবেন।
(Feed Source: news18.com)
