)
ভয়াল বন্যার সংহার স্রোতে আচমকাই আছড়ে পড়ল দানবীয় ঢেউ। মহাপ্রলয়ের ধ্বংসলীলায় নিশ্চিহ্ন নেপালে এখন শুধুই আর্তনাদ আর হাহাকার
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নেপাল থেকে আসছে একের পর এক বুক কাঁপানো ভিজুয়াল। একের পর এক ভাইরাল ভিডিয়ো বুক কাঁপিয়ে দিচ্ছে। বুধবার সকাল ৯টা নাগাদ আচমকাই নেপাল-তিব্বত সীমান্তবর্তী রাসুয়া এলাকায় ভোটেকোশী নদীতে ভয়াল হড়পা বান নামে। কাদা-মাটির বন্যার স্রোতে আছড়ে পড়েছে দানবীয় ঢেউ! চোখের পলকে নিয়ে চলে গেল বাড়ির পর বাড়ি, মানুষের পর মানুষ। এখনও পর্যন্ত অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে এবং ৩৫০ জনেরও বেশি পর্যটক নিখোঁজ। যাঁদের মধ্যে ১০৫ জন ভারতেরই নাগরিক। নেপাল থেকে একের এক ভয়াবহ সব ভিডিয়ো ছেয়ে যাচ্ছে নেটপাড়ায়। অট্টালিকার মতো বিশাল সব ঢেউ বিভিন্ন স্থাপনার উপর আছড়ে পড়ছে এবং ধেয়ে আসা সেই ঢেউয়ের হাত থেকে বাঁচতে মানুষ প্রাণপণে ছুটছে। চিনের রাষ্ট্রীয় সম্প্রচারক সিসিটিভি জানিয়েছে যে, তিব্বতের গিয়িরং বন্দরে নেপাল অংশে ভূমিধসের ঘটনায় এই ব্যাপক প্রাণহানি ও নিখোঁজের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, বন্যা ওখানকার বন্দরে আঘাত হানার সময় মানুষ বাঁচার জন্য মরিয়া হয়ে পালানোর চেষ্টা করছে।
পরের পর সব ভিডিয়ো আসছে
ভাইরাল কিছু ভিডিয়োতে নেপালের নুয়াকোট জেলায় বাড়িঘর আংশিক তলিয়ে যেতে এবং কোনো কোনও কোনও বাড়ি ভেসে যেতে দেখা গিয়েছে। রাসুয়া জেলাতেও একই দৃশ্য দেখা গিয়েছে। যেখানে আকস্মিক বন্যায় গ্রাম ও বিভিন্ন প্রকল্পের স্থাপনা ভাসছে। সংবাদ সংস্থা পিটিআইয়ের শেয়ার করা এক ভিডিওতে দেখা গিয়েছে, তীব্র স্রোতের তোড়ে বেশ কয়েকটি যানবাহন ভেসে যাচ্ছে। আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে, উপত্যকার মধ্যে দিয়ে প্রবল ঢেউ ধেয়ে আসছে এবং রাস্তার পাশে থাকা যানবাহনগুলি দ্রুত নিরাপদ আশ্রয়ের দিকে সরে যাচ্ছে। আজ সকালে তিব্বত সীমান্তের কাছে উত্তর নেপালে এই আকস্মিক বন্যা আঘাত হানে এবং ভোটেকোশী নদীর মধ্য দিয়ে প্রবল বেগে জলরাশি ধেয়ে আসে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে রয়েছে রাসুয়া, গোর্খা, চিতওয়ান, ধাদিং এবং কাঠমান্ডুর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত নুয়াকোট। ভাইরাল হওয়া আরেক ভিডিওতে দেখা গিয়েছে বন্যার বিশাল ঢেউ ধেয়ে আসার মুখে নেপালের মানুষজন প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছে।
(Feed Source: zeenews.com)
