
Where Will Be Brazil Match Tickets Available: ব্রাজিল ম্যাচ ঘিরে উন্মাদনা বাড়ছে সাম্বাপ্রেমীদের মধ্যে, কোথায় পাওয়া যাবে টিকিট জানা গেল…
পুজোর আগেই বড় উপহার পেতে চলেছেন ভারতীয় ফুটবলপ্রেমীরা। বড় ম্যাচের আয়োজন হতে চলেছে কলকাতায়। ৩ অক্টোবর ব্রাজিলের বিরুদ্ধে ভারতীয় দল খেলবে কলকাতায়। ভারত-ব্রাজিল ম্যাচের টিকিট পাওয়া যাবে ডিস্ট্রিক্ট অ্যাপে। ২৫ কোটি টাকার চুক্তি ফেডারেশনের সঙ্গে সংস্থার।
ব্রাজিল ম্যাচে টিকিটের দাম কত হতে পারে-
প্রাথমিকভাবে যা আলোচনা হয়েছে সব থেকে কম টিকিটের দাম আড়াই হাজার থেকে তিন হাজারের মধ্যে রাখা হবে। সর্বোচ্চ টিকিটের দাম যেখানে ভিভিআইপি ২২ থেকে ২৫ হাজারের মধ্যে থাকতে পারে। এআইএফ এর টিকিটের দাম নির্ধারণ করবে। আজ এবং আগামীকাল ব্রাজিলের প্রতিনিধি দল আসছে কলকাতায়। ব্রাজিলের ৯৬ জন সদস্য অস্ট্রেলিয়া প্রদর্শনী ম্যাচ খেলার পর ৩০ তারিখ কলকাতায় আসবে।
অস্ট্রেলিয়ায় ২৯ তারিখ শেষ ম্যাচ। ৩০ তারিখ রাত এবং এক, দুই ও ৩ অক্টোবর কলকাতায় থাকছে ব্রাজিল দল। প্রতিনিধি দলের সদস্যরা খেলার মাঠ অনুশীলনের জন্য কী কী প্রয়োজনীয় সামগ্রী প্রয়োজন তা নিয়ে আলোচনা করবে।। প্র্যাকটিস গ্রাউন্ড কী হবে, তা নিয়ে আলোচনা হবে বলে খবর।
পাশাপাশি কোন হোটেলে থাকবে দল সেটা নিয়ে আলোচনা চলবে। অন্যদিকে, আয়োজকদের তরফ থেকে ম্যাচের সময় এখনও ঠিক করা হয়নি। তবে ফ্লাডলাইটে ম্যাচ আয়োজনের ভাবনা রয়েছে। ম্যাচের আগে বিশেষ কোনও অনুষ্ঠানের ব্যবস্থা করা হতে পারে। তবে ফিফা ফ্রেন্ডলির অনেক নিয়ম রয়েছে, সেগুলো মাথায় রেখেই সমস্ত ব্যবস্থা করা হবে।
(Feed Source: news18.com)
