
কী দেখা যাচ্ছে এই ভিডিয়োতে ?
এই ভাইরাল ভিডিয়োতে বলতে শোনা যাচ্ছে, আগামী বছরের জন্য় বিনামূল্যে মোবাইল রিচার্জ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৮ অগাস্ট রাখি বন্ধন উপলক্ষ্য়ে এই সুবিধা দেওয়ার কথা বলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রাম, এক্স হ্য়ান্ডেলে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে এই ভিডিয়ো ক্লিপ।
এই ধরনের সুবিধাজনক প্রকল্পগুলি দেশবাসীর নজর কাড়ে
আসলে সরকারি বিভিন্ন প্রকল্পের ঘোষণার খবর সোশ্যাল মিডিয়ার হাত ধরেই ছড়িয়ে পড়ে। বিশেষ করে সুবিধাজনক প্রকল্পগুলি দেশবাসীর নজর কাড়ে। এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে। তবে অনেক সময় সরকারি প্রকল্পের নামে চালানো এই ধরনের ভিডিয়ো সত্য়ি হয় না। এর পিছনে থাকে প্রতারকদের অসৎ উদ্দেশ্য। প্রধানমন্ত্রী এই ভিডিয়োটি সেরকম কিছু নয় তো ?
সরকারের তরফে কী বলা হয়েছে
ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর এই ভাইরাল ভিডিয়ো নিয়ে মুখ খুলেছে সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। যেখানে বলা হয়েছে, এই ক্লিপটি পুরোপুরি ভুয়ো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অতীতের একটি ভিডিয়ো নিয়ে তাতে এডিট করে এই কারসাজি করা হয়েছে। এরমধ্যেই জুড়ে দেওয়া হয়েছে ফলস ক্লেম। রাখির দিন উপলক্ষ্য়ে মহিলাদের ফ্রি মোবাইল রিচার্জের কোনও ধরনের প্রতিশ্রুতি দেননি প্রধানমন্ত্রী। এটি পুরোপুরি ফেক ভিডিয়ো।
इंस्टाग्राम हैंडल ‘aapka_bhai77’ द्वारा प्रधानमंत्री नरेंद्र मोदी की एक डिजिटली ऑल्टर्ड वीडियो साझा कर दावा किया जा रहा है, केंद्र सरकार रक्षाबंधन के अवसर पर सभी महिलाओं को एक साल का मुफ्त मोबाइल रिचार्ज देगी। #PIBFactCheck:
❌ यह दावा फर्जी है।
✅ केंद्र सरकार द्वारा ऐसी… pic.twitter.com/JnEj7WbLcX
— PIB Fact Check (@PIBFactCheck) August 25, 2026
(Feed Source: abplive.com)
