
These 5 Tasty And Popular Food Are Not Indian: ভারতের বিভিন্ন রাজ্যে খাবারের নানারকম প্রকারভেদ দেখা যায়। এত রকমারি খাবার খুব কম দেশের লোকেরাই খেয়ে থাকেন। কিন্তু সেগুলি কোথা থেকে এসেছে অনেকেই জানেন না।
ভারতের বিভিন্ন রাজ্যে খাবারের নানারকম প্রকারভেদ দেখা যায়। এত রকমারি খাবার খুব কম দেশের লোকেরাই খেয়ে থাকেন। তবে ভারতে খুবই জনপ্রিয় এমন অনেক খাবার রয়েছে যা এদেশের নয়। বিভিন্ন সূত্রে বিদেশীদের হাত ধরে এদেশে শুরু এই সকল খবারের চল। পরে তা আমরা আমরা আপন করে নিয়েছি।
বিরিয়ানি: বর্তমানে বিরিয়ানি এদেশের অন্যতম জনপ্রিয় খাবার। বিরিয়ানি পছন্দ করেন না এমন সংখ্যা একেবারেই হাতে গোনা। কিন্তু এই বিরিয়ানি ভারতীয় খাবার নয়, এটিও মুঘলদের খাবার। মনে করা হয়, এটি এসেছে ইরান থেকে। মনে করা হয় ভারতে মুঘল আমল থেকেই বিরিয়ানি খাওয়া শুরু হয়।
সিঙাড়া: জল-খাবারে ভারতীয়দের অন্যতম প্রিয় খাবার হল সিঙাড়া। বিশেষ করে সন্ধ্যা বেলায় চা ও সিঙাড়ার যুগলবন্দি সকলের জিভে জল আনে। সিঙাড়াও এদেশের নয়। অনেকের মতে এটি এসেছে মধ্যপ্রাচ্য থেকে। কিন্তু ভারতে এটাকে আলুর পুর দিয়ে তৈরি করে ভারতীয় খাবার হিসেবে বানিয়ে নেওয়া হয়েছে।
গুলাব জামুন: রসগোল্লার পাশাপাশি এদেশে গুলাব জামুনও কিন্তু খুবই জনপ্রিয়। কিন্তু এটিও ভারতের নিজস্ব নয়। মনে করা হয় মধ্য এশিয়ার তুর্কিদের হাত ধরে ভারতে গুলাব জামুনের প্রবেশ ঘটে৷ তারপর থেকেই এদেশে জনপ্রিয় হয়ে ওঠে রসে ভরা বাদামী রঙের এই গোল মিষ্টি।
জিলিপি: জিলিপিরও কিন্তু জনপ্রিয়তা কম নয়। পশ্চিমবঙ্গের এমন কোন এলাকা নেই যেখানে জিলিপি পাওয়া যায় না। জিলিপিও কিন্তু এদেশের খাবার নয়। মনে করা হয় জিলিপি মধ্যপ্রাচ্যের খাওয়ার। পরে এদেশ জিলিপির স্বাদের প্রেমে পড়ে যায়।
চা: চা নিয়ে নতুন করে কিছু বলার আর অপেক্ষা রাখে না। সকাল-সন্ধ্যা চা না হলে তলে না অনেকের। কেউ কেউ তো আবার দিনে একাধিকবার বার চা পান করেন। ১৮৩০-এর দশকে চীন থেকে আনা চা গাছ ব্যবহার করে ভারতের আসাম রাজ্যে প্রথম চা বাগান প্রতিষ্ঠিত হয়। ফলে চা-ও এদেশের নয়।
(Feed Source: news18.com)
