)
Sudip Bandyopadhyay: ‘সুপ্রিম কোর্ট থেকে ২০ সাংসদের কাছে কোনও নোটিশ পাঠানো হয়নি। চারিদিকে বিভ্রান্তি কেন ছড়ানো হচ্ছে, আমি জানি না। কী নোটিশ এসেছে, কেন এসেছে, চ্যালেঞ্জ করছি প্রকাশ করুক’।
রাজীব বন্দ্যোপাধ্যায়: চাপ বাড়ছে! ২০ NCPI সাংসদের ভবিষ্যত্ কী? সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের দাবি, ‘সুপ্রিম কোর্ট থেকে ২০ সাংসদের কাছে কোনও নোটিশ পাঠানো হয়নি। চারিদিকে বিভ্রান্তি কেন ছড়ানো হচ্ছে, আমি জানি না। কী নোটিশ এসেছে, কেন এসেছে, চ্যালেঞ্জ করছি প্রকাশ করুক’।
জি ২৪ ঘণ্টাকে সাংসদের NCPI সাংসদের দলনেতা সুদীপ বলেন, ‘আমাদের কাছে পার্লামেন্টের ডিরেক্টর, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চিঠিটি স্পিকারকে দিয়েছিলেন, সেই চিঠিকে এনক্লোজ করে আমাদের অনুরোধ করেছে, আপনাদের কাছে আবেদন, এই চিঠি জবাব পাঠিয়ে দেবেন। স্পিকারের কাছে জমা দেব, তিনি দেখতে চেয়েছেন’।
সুদীপ জানান, ‘আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে, কিরেণ রিজেজুকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইচ্ছা অনুযায়ী সলিসিটর জেনারেলের সঙ্গে কালকের কথা বলেছি। কিরেণ রিজেজু আমাকে আজকে সকালে মেসেজ দিচ্ছে, তাঁর সঙ্গে তুষার মেহেতার কথা হয়েছে। তিনি বলেছেন, তিনি স্পিকারের কাছে জানাবেন এই সাংসদরা চিঠির উত্তর আপনার কাছে পাঠাচ্ছে। একটু সময় লাগছে। সাংসদ ও সুপ্রিম কোর্টকে জড়িয়ে যে বাতাবরণ তৈরির চেষ্টা করা হচ্ছে, অসত্য’। তাহলে কী বাড়তি সময় চাওয়া হবে? স্পষ্ট কোনও উত্তর মেলেনি।
এদিকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, ২০ সাংসদেরই সাংসদ খারিজ হয়ে যাবে। একই কথা বলেছেন কংগ্রেসে কপিল সিব্বাল। সুদীপের পাল্টা প্রশ্ন, ‘আমাদের চিঠি এসেছে, এর সঙ্গে কী সম্পর্ক’? তাঁর স্পষ্ট কথা, ‘কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে মুখ খুলতে পারেনি। কপিল সিব্বাল বৈঠকখানায় বসে মতামত দিচ্ছে। আমাদের আইনজীবী সলিটর জেনারেল তুষার মেহতা, তিনিও তো তাঁর বক্তব্য রাখবেন। আদালতের বিষয়। আদালতের হবে। আমাদের নোটিশ এসে গিয়েছে, কী করে হচ্ছে। স্পিকারের সঙ্গে অভিষেকের বোঝাপড়া সুপ্রিম কোর্টে হবে’।
ঘটনার সূত্রপাত মাস দেড়েক আগে। তৃণমূলের ২৮ সাংসদের মধ্যে ২০ জনই যোগ দেন NCPI-তে। এরপর র লোকসভা স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে ২০ সাংসদের সদস্যপদ খারিজের দাবি আলাদা আলাদা পিটিশন জমা দেন অভিষেক। কিন্তু কোনও সুরাহা হয়নি। মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে।
বিদ্রোহী সাংসদের সদস্য়পদ খারিজে দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেছেন অভিষেক। ২০ সাংসদকেই নোটিশ ধরিয়েছে সুপ্রিম কোর্ট। কবে? মঙ্গলবার। লোকসভার স্পিকারও আর চুপ করে বসে নেই। গতকাল,বুধবার তৃণমূলত্যাগী সাংসদদের নোটিশ পাঠিয়ে ৭ দিনের মধ্যে ব্যাখ্যা চেয়েছেন তিনি।
(Feed Source: zeenews.com)
