
New Huri-Taksing Road: অরুণাচল প্রদেশের কুরুঙ কুমেই জেলার হুরি থেকে আপার সুবানসিরির তাকসিং পর্যন্ত ৯৫.৩৪৮ কিলোমিটার দীর্ঘ নতুন সড়ক তৈরির পরিকল্পনা করছে বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO)।
অরুণাচল প্রদেশের অন্যতম সংবেদনশীল সীমান্তবর্তী এলাকায় যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিতে চলেছে বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO)। কুরুঙ কুমেই জেলার হুরি থেকে আপার সুবানসিরি জেলার তাকসিং পর্যন্ত প্রায় ৯৫.৩৪৮ কিলোমিটার দীর্ঘ একটি নতুন রাস্তা তৈরির জন্য বিস্তারিত পরিকল্পনা তৈরির দিকে এগোচ্ছে BRO। এই প্রকল্প বাস্তবায়িত হলে অরুণাচলের এই গুরুত্বপূর্ণ সীমান্ত অঞ্চলে ভারতের যোগাযোগ ও কৌশলগত পরিকাঠামো আরও শক্তিশালী হতে পারে।
হুরি-তাকসিং সড়কের জন্য feasibility study এবং বিস্তারিত Detailed Project Report (DPR) তৈরির পরিকল্পনা করেছে BRO। প্রস্তাবিত রাস্তাটি একটি সম্পূর্ণ নতুন Greenfield alignment, যা NHDL-এর নির্ধারিত মান অনুযায়ী তৈরি করা হবে। CNN-News18-এর এক্সক্লুসিভভাবে হাতে এসেছে ২৯ অগাস্টের একটি BRO নথি৷ যেখানে ‘Project Arunank’-এর অধীনে প্রস্তাবিত ৯৫.৩৪৮ কিলোমিটার দীর্ঘ এই সড়কের বিস্তারিত উল্লেখ রয়েছে।
এই রাস্তার গুরুত্ব শুধু অরুণাচল প্রদেশের দুটি দুর্গম অঞ্চলকে যুক্ত করার মধ্যে সীমাবদ্ধ নয়। এর কৌশলগত গুরুত্ব মূলত তাকসিংয়ের অবস্থান এবং সীমান্তের দিকে ভারত যে বৃহত্তর সড়ক নেটওয়ার্ক তৈরি করছে, তার সঙ্গে এই প্রকল্পের সংযোগের কারণে।
চিন সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ তাকসিং
আপার সুবানসিরি জেলার তাকসিং জেলা সদর দাপোরিজো থেকে ২০০ কিলোমিটারেরও বেশি দূরে এবং ভারত-চিন সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত। অরুণাচল প্রদেশের সবচেয়ে দুর্গম এলাকাগুলির মধ্যে এই অঞ্চল দীর্ঘদিন ধরেই অন্যতম।
সাম্প্রতিক বছরগুলিতে তাকসিং পর্যন্ত সড়ক যোগাযোগ পৌঁছেছে। তবে এখনও সেখানে পৌঁছনোর বর্তমান রাস্তা অত্যন্ত কঠিন।
নাচো থেকে তাকসিংয়ের মধ্যে বিদ্যমান রাস্তাটি সরু এবং খারাপ অবস্থায় রয়েছে। স্থানীয়দের দাবি, কিছু অংশে একই সময়ে দুটি গাড়ির পাশ কাটিয়ে যাওয়াও সম্ভব হয় না। এর ফলে সেনাবাহিনীর যানবাহন চলাচলেও সমস্যা তৈরি হয়। এই পরিস্থিতিতে প্রস্তাবিত হুরি-তাকসিং সড়ক বিশেষ গুরুত্ব পাচ্ছে।
তৈরি হবে নতুন Greenfield সড়ক
‘নতুন alignment’ বা Greenfield road হিসেবে প্রস্তাবিত এই রাস্তা হুরির দিক থেকে তাকসিংয়ে পৌঁছনোর জন্য একটি বিকল্প পথ তৈরি করবে। অর্থাৎ, সীমান্তবর্তী এই অঞ্চলে যাওয়ার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ সড়ক অক্ষ বা road axis তৈরি হবে।
কসিং আপার সুবানসিরির একটি গুরুত্বপূর্ণ অগ্রবর্তী জনবসতি। এলাকাটি চিনের তিব্বত অঞ্চলের সংলগ্ন এবং Line of Actual Control (LAC)-এর খুব কাছাকাছি।
সীমান্তবর্তী এলাকায় নির্ভরযোগ্য সড়ক যোগাযোগের গুরুত্ব অনেক। সেনা কত দ্রুত সেখানে পৌঁছতে পারবে, কত পরিমাণ সরঞ্জাম পরিবহণ করা যাবে, কত দ্রুত রসদ পৌঁছে দেওয়া সম্ভব হবে এবং ইঞ্জিনিয়ারিং ও চিকিৎসা সহায়তা কত দ্রুত অগ্রবর্তী এলাকায় পৌঁছতে পারবে—এসবই সড়ক যোগাযোগের ওপর নির্ভর করে।
এক সরকারি আধিকারিকের মতে, এই রাস্তা তৈরি হলে সেনাবাহিনী যানবাহন, ইঞ্জিনিয়ারিং সরঞ্জাম, জ্বালানি ও অন্যান্য রসদ আরও বেশি নমনীয়তার সঙ্গে সরিয়ে নিতে পারবে। তিনি বলেন, “কোনও জরুরি পরিস্থিতিতে একটির পরিবর্তে একাধিক কার্যকর রাস্তা থাকা একটি ভালো রাস্তা থাকার মতোই গুরুত্বপূর্ণ হতে পারে।”
(Feed Source: news18.com)
