ঝোল-ঝাল-কষা নয়, এইভাবে বাড়িতে বানিয়ে নিন রেস্তরাঁর স্টাইলের ডিম মাখানি, রইল রেসিপি

ঝোল-ঝাল-কষা নয়, এইভাবে বাড়িতে বানিয়ে নিন রেস্তরাঁর স্টাইলের ডিম মাখানি, রইল রেসিপি

Egg Recipe: রোজকার ঝোল, ঝাল বা কষা ডিমের পদ খেতে একঘেয়ে লাগছে? তাহলে এবার স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁর স্বাদের ডিম মাখানি। ক্রিমি, ইয়াম্মি, মাখানি গ্রেভিতে এই ডিমের পদ রুটি বা নানের সঙ্গে জমে যাবে! জেনে নিন সহজ রেসিপি

কলকাতা: ‘সানডে হো ইয়া মনডে, রোজ খাও আন্ডে’! কম খরচে ডিমের মতো পুষ্টিকর খাবার আর কিছু নেই। একটি মাঝারি আকারের সেদ্ধ ডিমে প্রায় ৭৮ ক্যালরি শক্তি, ৬ থেকে ৭ গ্রাম উচ্চমানের প্রোটিন এবং ৫ গ্রাম ফ্যাট বা চর্বি থাকে। সবথেকে বড় বিষয় হল, বাড়ির কচিকাঁচা থেকে বয়স্ক, সবাই হাসিমুখে ডিম খেয়ে নেয়। তবে ঝোল, ঝাল, কষা নয়, এবার বানিয়ে নিন ডিম মাখানি–
ডিম মাখানি বানাতে কী কী লাগবে–
৪টে সেদ্ধ ডিম
এক চা চামচ মাখন
২ টেবিল চামচ ফ্রেশ ক্রিম
১ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
১ চা চামচ ধনে গুঁড়ো
১/৪ টেবিল চামচ গোটা জিরে
পরিমাণমতো গরম মশলা পাউডার
আদা-রসুন পরিমাণমতো
একটা মাঝারি পেঁয়াজ কুচি
দুটো কাঁচালঙ্কা কুচি
দুটো টমেটো কুচি (খোসা ছাড়ানো)
স্বাদমতো নুন ও গোলমরিচ গুঁড়ো
পরিমাণমতো ধনেপাতা কুচি
১ টেবিল চামচ ঘি
ডিম পোস্ত তৈরির পদ্ধতি
১) গ্যাসে কড়াই বসিয়ে কিছুটা তেল দিন। তাতে হলুদ মাখানো ডিমগুলো হালকা ভেজে তুলে নিন।
২) এবার ওই তেলেই শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে সামান্য ভেজে পেঁয়াজ ও টমেটো কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিন। একে একে আদাবাটা, কাঁচা লঙ্কাবাটা, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
৩) পরিমাণমতো জল, নুন ও পোস্ত বাটা দিয়ে মিশিয়ে নিন। আঁচ কমিয়ে ১০ মিনিট রান্না হতে দিন। এরপর ভাজা ডিমগুলো দিয়ে উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে মিশিয়ে দিন। কম আঁচে আরও পাঁচ মিনিট রান্না হতে দিন। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন।
ডিম কেন খাবেন– একটি বড় আকারের ডিমে প্রায় ৭৮ ক্যালরি, ৬ গ্রাম প্রোটিন ও ৫ গ্রাম চর্বি থাকে। ভিটামিন এ থাকে ৮ শতাংশ, ৬ শতাংশ ফোলেট, ১৫ শতাংশ বি৫ বা প্যানটোথেনিক অ্যাসিড, ২৩ শতাংশ বি১২, ২০ শতাংশ বি২। এ ছাড়া পাবেন ফসফরাস, সেলেনিয়াম, ভিটামিন ডি, ই, বি৬, ক্যালসিয়াম ও জিংক। ডিমের কুসুমে লুটেইন ও কেরোটিনয়েড থাকায় বয়স্কদের ক্ষেত্রে ম্যাকুলার ডিজেনারেশন হয়ে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা কমে। এ ছাড়া ভিটামিন এ চোখের জন্য উপকারী। ডিমের ফোলেট, বি৬, বি১২ রক্তশূন্যতা হতে দেয় না। ভিটামিন ই অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা আমাদের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে ও বিভিন্ন ক্যানসার প্রতিরোধেও উপকারী। ডিমের ভিটামিন ডি হাড় ও পেশি মজবুত করে।
(Feed Source: news18.com)
ঝোল-ঝাল-কষা নয়, এইভাবে বাড়িতে বানিয়ে নিন রেস্তরাঁর স্টাইলের ডিম মাখানি, রইল রেসিপি