
মূলত এদিন সাংবাদিক বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সেটিংয়ের জায়গা আছে। কারণ এরা বিজেপির বি টিএম হিসেবে যেহেতু কাজ করছে, এবং দেখুন মদন মিত্র, পাবলিকলি বলেছেন, বাকিদের কী বার্তা নিয়ে মুখ্যমন্ত্রীদের কাছে পাঠানো হয়েছিল ? সেভ প্যাসেজ। মানে যতক্ষণ না কিছু ঘটবে, মানে এত অভিযোগ…এটা আমরা বলছি না, দেশের সলিসিটর জেনারেল বলছেন। ডকুমেন্ট দিচ্ছেন, ইডির আইনজীবীরা বলছেন। সিবিআই বলছে। হাজার হাজার কোটি কোটি টাকার ব্যাপার। তারপরেও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। বেড়ালকে বাঘ বানাবার জন্য, নানান কাণ্ড ঘটছে। তো স্বাভাবিকভাবে আশঙ্কা আছে, সেটিং হয়ে যাওয়ার। সেটিং হয়ে গেলে, খুব দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক হবে।’
তিনি আরও বলেন, ‘সেবাশ্রয়ে যে অঙ্গহানি হল, সেই অঙ্গহানির মূল যে কারিগর, তিনি যদি ভানুয়াতু দ্বীপে বাকি জীবনটা কাটান, দুঃখ পাব। এত বড়বড় কথা, ৩৭০ এ ভোট দানে কেন বিরত ছিলেন, কে বারণ করেছিল ভোট দিতে ? কালীঘাট হচ্ছে বিজেপির লক্ষ্মীপ্যাঁচা।’
(Feed Source: abplive.com)
