পার্লারের দামি ‘হেয়ার স্পা’ নয়, বাড়িতে ১০ টাকা খরচেই স্পা করতে পারবেন, জেনে নিন পদ্ধতি

পার্লারের দামি ‘হেয়ার স্পা’ নয়, বাড়িতে ১০ টাকা খরচেই স্পা করতে পারবেন, জেনে নিন পদ্ধতি

Hair Spa at Home:পার্লারের দামি হেয়ার স্পার পিছনে আর গাদাগাদা খরচ নয়। মাত্র ১০ টাকায়, ৪টি সহজ উপাদান দিয়ে বাড়িতেই করতে পারেন হেয়ার স্পা। চুল হবে নরম, মসৃণ, ঝলমলে। কীভাবে বানাবেন এই হেয়ার-স্পা ক্রিম? কীভাবে ব্যবহার করবে

কলকাতা: চুলে জেল্লা ফেরাতে অনেকেই পার্লারে গিয়ে স্পা করেন। এর জন্য খরচও হয় বিস্তর। যে-কোনও পার্লারে স্পা-এর খরচ শুরুই হয় নূনতম ১০০০ টাকা থেকে। এর পর যত মধু দেওয়া হয়, তত মিষ্টি বাড়ে। কিন্তু জানেন কি, মাত্র ১০ টাকা খরচে বাড়িতেই হেয়ার স্পা করতে পারবেন এবং সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে। কীভাবে করবেন হেয়ার স্পা?
হেয়ার-স্পা ক্রিম বানাতে কী কী লাগবে–অ্যালোভেরা, দই, কলা, ক্যাস্টর অয়েল
কীভাবে বানাবেন হেয়ার স্পা ক্রিম?–ক্রিম তৈরি করতে প্রথমে ব্লেন্ডারে দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল দিন। এরপর এতে চার টেবিল চামচ দই ও একটি পাকা কলা মিশিয়ে ব্লেন্ড করুন। মসৃণ পেস্ট তৈরি হয়ে গেলে হালকা গরম ক্যাস্টর অয়েল মিশিয়ে নিন। একটি সুতির কাপড় বা চালনির সাহায্যে এই মিশ্রণ ছেঁকে নিন যাতে কোনও ডেলা না থাকে।
কীভাবে ব্যবহার করবেন— প্যাকটি লাগানোর আগের রাতে চুলে হালকা তেল লাগান। সকালে ঘুম থেকে ওঠার পর চুল দুটি ভাগ করে নিন। এবার বানিয়ে রাখা ক্রিম মাথার উপরিভাগ থেকে চুলের প্রান্ত পর্যন্ত ভালোভাবে লাগিয়ে নিন। ১ ঘণ্টা রেখে দেওয়ার পর শ্যাম্পু করে নিন। সপ্তাহে একবার এই ক্রিম ব্যবহার করতে পারেন।
এই হেয়ার-প্যাক কেন?— বাড়িতে তৈরি এই হেয়ার স্পা ক্রিমে কোনও ধরণের রাসায়নিক থাকে না, ফলে চুলের জন্য খুবই উপকারী। এটি চুল উজ্জ্বল করার পাশাপাশি মজবুত করে। পাশাপাশি এই হেয়ার ক্রিম ব্যবহার করলে ছত্রাকজনিত সমস্যা থেকেও মুক্তি মেলে। সপ্তাহে একবার এই প্যাক ব্যবহার করলে চুলে জেল্লা আসে, চুল পড়া কমে।
চুলের পুষ্টি, বৃদ্ধি এবং চুল পড়া রুখতে অ্যালোভেরা, দই, কলা এবং ক্যাস্টর অয়েল অত্যন্ত উপকারী।
অ্যালোভেরা: মাথার ত্বকের চুলকানি ও খুশকি দূর করে। এতে থাকা এনজাইম চুলের মৃত কোষ মেরামত করে চুলের বৃদ্ধি বাড়ায়।
দই: ল্যাকটিক অ্যাসিড মাথার ত্বক পরিষ্কার করে। এটি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে চুলকে নরম ও ঝলমলে করে।
কলা: পটাসিয়াম, প্রাকৃতিক তেল এবং ভিটামিন সমৃদ্ধ। এটি চুলের ইলাস্টিসিটি বাড়ায় এবং চুলের ফেটে যাওয়া রোধ করে।
ক্যাস্টর অয়েল: রিকিনোলিক অ্যাসিড সমৃদ্ধ ক্যাস্টর অয়েল মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়। এটি চুল পড়া কমায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে।
(Feed Source: news18.com)
পার্লারের দামি ‘হেয়ার স্পা’ নয়, বাড়িতে ১০ টাকা খরচেই স্পা করতে পারবেন, জেনে নিন পদ্ধতি