)
‘তুমি বাথরুম ব্যবহার করবেই না, ঘরের মধ্য়ে খাটের পাশেই…’! মুখরা টিমমেটকে শায়েস্তা করতে ক্যাপ্টেনের চরম নিদান। বিতর্কের ঝড় বইছে…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীর্ঘ এক দশকের প্রতীক্ষার পর গত ৩০ অগাস্ট থেকে শুরু হয়েছে ‘বিগ বস বাংলা’। আর সিজন ৩-এর দ্বিতীয় দিনেই (এপিসোড ৩) জনপ্রিয় রিয়ালিটি শো একেবারে ফিফথ গিয়ারে! খেলা জমে ক্ষীর। চলতি মরসুমে ‘বিগ বস বাংলা’র প্রথম ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত হয়েছেন সিনিয়র অভিনেতা ভরত কল। গেমের ফরম্য়াট মেনেই ক্যাপ্টেন ঘরের ৪ জনকে এভিকশন রুম বা ডাগ হাউজে পাঠিয়েছেন। ফুটবলার দীপেন্দু বিশ্বাস, গায়ক দুর্নিবার সাহা, কনেন্ট ক্রিয়েটর ঝিলম গুপ্ত এবং শাড়ি ব্যবসায়ী ও কনেন্ট ক্রিয়েটর তনুশ্রী রায় দাস এখন ‘বিগ বস’-এর ঘরের মধ্যেই অন্য ঘরে। নির্বাসিত দীপেন্দু-দুর্নিবার-ঝিলম-তনুশ্রী আলাদা করে রেশন তুলে নিজেরাই রান্নাবান্না করে খাচ্ছেন। তাঁরা জানিয়েছেন, মূল হাউজে যেহেতু নেই সেহেতু তাঁর ঘরের কোনও কাজকর্মই করবেন না। আর এরপরেই ভরত কলের সঙ্গে ধুন্ধুমার বাঁধে তনুশ্রীর!
দীপেন্দু বনাম তনুশ্রীর ধুন্ধুমার
তিনি সাফ জানিয়ে দেন যে ক্যাপ্টেনের যা মুখের ভাষা, তারপর ভরতের সঙ্গে আর কোনও কথাই তিনি বলবেন না। তনুশ্রী এও জানিয়ে দেন যে, তাঁর এই ঘরের ক্যাপ্টেনকে একদমই পছন্দ নয়, তাঁর কথাও শুনবেন না। ভরত বারবার বুঝিয়ে দেন যে, তিনিই ঘরের ক্যাপ্টেন। সুতরাং তুনুশ্রীকে শুনতেই হবে তাঁর কথা। ভরত বলেন, ‘শোনো, তোমাকে ভাল লাগানোর জন্য আমি এখানে আসিনি। আমাকে কোনও দিনই ভালোলাগাতে হবে না।’ তনুশ্রী এরপর বলেন, ‘আমাকে তুমি নিয়ম শেখাবে’! এরপরই ভরত নিদান দেন, ‘আমার কথা হচ্ছে তাহলে তুমি পটিতে যাবে না। পটি তুমি বাইরে করবে। পটি তোমাকে পরিষ্কার করতে হবে।’ তনুশ্রী জানান তিনি বাথরুম ব্যবহার করলেই পরিষ্কার করবেন, নচেত নয়। যা শুনে ভরত বলেন, ‘করো না পরিষ্কার। তিনদিন-চারদিন করো না পটি। আমি আজ পর্যন্ত শুনিনি যে, তিনদিন-চারদিন পটি না করে কেউ মারা গিয়েছে!’ এরপর ভরত জানান যে, খুব বেশি হতে গ্যাসের সমস্যা হতে পারে। বাতকর্মের গন্ধ পেলে, তাঁরা তনুশ্রীর আশেপাশেও থাকবেন না। এরপর তনুশ্রী চিত্কার করে বলেন, ‘জোর করে ভালোলাগাবে, তুমি মানুষটাই বাজে, ল্যাঙ্গুয়েজ খারাপ। জঘন্য়, আমাকে উনি দেখিয়ে দেবেন যে, আমি কোথায় পটি করব! সিরিয়াসলি!’ তুনশ্রী এরপর ক্যাপ্টেন হিসেবে ভরতের যোগ্য়তা নিয়ে প্রশ্ন তোলেন। বলে দেন যতদিন এই ঘরে তিনি থাকবেন, ততদিন ভরতকে অধিনায়ক হিসাবে মানবেন না। জবাবে ভরত বলেন, ‘তুমি যোগ্য়তা ডিসাইড করবে না। তুমি মানছ না, মানবে না। কাজ তোমাকে করতে হবে। নাহলে তুমি বাথরুম ইউজ করতে পারবে না।’ ভরত সাফ জানিয়ে দেন, ‘যদি করতে হয় ঘরের মধ্যে করবে…খাটের পাশে করবে’…
জমে গিয়েছে খেলা
ভরত কল, দুর্নিবার সাহা, সোহিনী পাল, নিরঞ্জন মণ্ডল ওরফে লাফটারসেন, নন্দিনী দত্ত, তনুশ্রী রায় দাস, অনিন্দ্য সেনগুপ্ত, সায়ক, জয়ীতা, আলেকজান্দ্রা টেলর, সৃজলা গুহ, ঝিলাম গুপ্ত, সোনামণি সাহাকে নিয়ে জমে উঠেছে শো। রুমমেটদের বিচারেই এবার সোহিনী-জয়ীতা যাবেন ডাগ হাউজে। স্টার জলসার পর্দায় প্রতি দিন রাত সাড়ে ৯ থেকে সাড়ে ১০ পর্যন্ত সম্প্রচারিত হচ্ছে ‘বিগ বস বাংলা’।
(Feed Source: zeenews.com)
