ট্যাংরা কাটতে দরদরিয়ে ঘামছেন ? শিখে নিন এই সহজ কৌশল, পেটে ডিম রেখেই মাছ কাটা হবে বঁটি ছাড়াই, কিলো-কিলো ট্যাংরার কালো চামড়া সাফ নিমেষে

ট্যাংরা কাটতে দরদরিয়ে ঘামছেন ? শিখে নিন এই সহজ কৌশল, পেটে ডিম রেখেই মাছ কাটা হবে বঁটি ছাড়াই, কিলো-কিলো ট্যাংরার কালো চামড়া সাফ নিমেষে

 

Tangra Mach Cleaning Tips: ট্যাংরা মাছ কাটা মোটেই সহজ নয়! হাতে একবার কাঁটা ফুটলে, ১০ দিন যন্ত্রণায় হাত নাড়তে পারবেন না! আবার অনেকেই মাছের নাড়িভুড়ির সঙ্গে পেটের ডিমও বার করে ফেলেন। কাজেই শিখে নিন এই সহজ কৌশল, পেটে ডিম রেখেই ট্যাংরা কাটতে পারবেন বঁটি ছাড়াই, কয়েক মুহূর্তেই মাছের কালো চামড়া সাফ!

ট্যাংরার ঝাল হোক কিংবা ঝোল, বাঙালি হেঁশেলে এই গ্রামীণ মাছের কদর খুব। ডিমভরা ট্যাংরার স্বাদ মুখে লেগে থাকে। কিন্তু ট্যাংরা খেতে যতটা লোভনীয়, কাটা ও পরিষ্কার করা ততটাই কঠিন। এর মূল কারণ হল, মাছের পিঠে ও পেটের দিকে থাকে ধারালো ও বিষাক্ত কাঁটা। এই কাঁটা যদি একবার হাতে ফুটেছে, হাত ফুলে ঢোল!

পাশাপাশি ট্যাংরা খুব পিচ্ছিল মাছ। কাটতে গেলেই হাত ফসকে বেরিয়ে যায়! অনেকে আবার মাছের নাড়িভুড়ি বার করতে গিয়ে মাছের ডিমটাও বার করে ফেলেন! কাজেই শিখে নিন এই সহজ টেকনিক। পেটে ডিম রেখেই কীভাবে ছুরি-বঁটি ছাড়াই কেটে ফেলতে পারবেন কিলো-কিলো ট্যাংরা? তাও আবার চোখের পলকে…

বঁটি ছাড়াই মাছ কাটা– একটা ধারাল কাঁচি দিয়ে মাছের পিঠ ও পেটের দিকের কাঁটা কেটে নিন। খুব সাবধানে কাটবেন, কারণ টেংরা মাছের মাছের কাঁটা কিন্তু খুব বিষাক্ত। লেজ ও পিঠের পাখনাও কেটে নিন। দাঁড়িও কেটে নিন। ট্যাংরা মাছের মাথা বাদ দেওয়ার প্রয়োজন পড়ে না।

পেটে ডিম রেখে টেংরা মাছ কীভাবে কাটবেন– পেটের দুইপাশ দিয়ে কেটে মাছের নাড়িভুড়ি বার করতে গেলে পেটের ডিম বেরিয়ে আসবে। কাজেই মাথার নীচে এবং পেটের উপর দিকে একটা অংশ ছোট করে কেটে ভিতর থেকে নাড়িভুঁড়ি বার করে নিতে হয়।

ট্যাংরার কালো চামড়া সাদা করা– ডুমুরের পাতা দিয়ে ঘষলে মাছের কালো চামড়া পরিষ্কার হয়ে সাদা হয়ে যায়। শিলপাটাতে ঘষলেও গায়ের চামড়া পরিষ্কার হয়ে যায়। কিন্তু এতে সময় লাগে বিস্তর। কারণ, একটা একটা করে মাছ পরিষ্কার করতে হয়। কাজেই ভরসা রাখুন ছাইয়ে। সব মাছ এক জায়গায় রেখে ভালো করে ছাই মাখিয়ে নিন। এবার মাটিতে ঘষা দিলে মাছের গায়ের কালো আবরণ সহজে উঠে যাবে।

মাটির পাত্রর টেকনিক– এই কৌশলেও অনেক ট্যাংরা একবারে পরিষ্কার করা যায়। একটা মাটির পাত্রে খানিকটা জল ভরে ট্যাংরা মাছগুলো নিয়ে, হাত দিয়ে খুব ভালো করে জোরে জোরে ঘোরাতে থাকুন। ২ বার জল বদলে-বদলে মাছ ভালো করে ঘষে পরিষ্কার করে নিন। এবার খানিকটা নুন জলে মাছ পরিষ্কার করে নিন। নুন দিলে মাছের লালা ও পিচ্ছিলভাব সহজে কেটে যায়। তবে এই পদ্ধতিতে হাতে অবশ্যই একটা প্লাস্টিক জরিয়ে নেবেন। নয়তো হাতে আঁশটে গন্ধ হবে, নখে লাগার ভয়ও থাকে।

(Feed Source: news18.com)